Madrasa baitul uloom dhalkanagor মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর।

  • Home
  • Bangladesh
  • ঢাকা
  • Madrasa baitul uloom dhalkanagor মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর।

Madrasa baitul uloom dhalkanagor মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর। The no.1 best qawmi madrasa in Bangladesh

কলুষিত অন্তরকে পরিশুদ্ধ করতে এবং সুন্নাহর আলোয় জীবন গড়তে উলামায়ে কেরামের নসীহত শ্রবণ ও দুআয় শামিল হওয়া আমাদের প্রত্যেকের...
18/05/2026

কলুষিত অন্তরকে পরিশুদ্ধ করতে এবং সুন্নাহর আলোয় জীবন গড়তে উলামায়ে কেরামের নসীহত শ্রবণ ও দুআয় শামিল হওয়া আমাদের প্রত্যেকের জন্য একান্ত প্রয়োজন।
তাই উক্ত বরকতময় মাহফিলে আপনি স্ববান্ধব আমন্ত্রিত।

25/03/2026
আলহামদুলিল্লাহ দাওরায়ে হাদিসে দেশসেরা ঢালকানগর মাদরাসা  দাওরায়ে হাদিসে মেধা তালিকার শীর্ষে..... কওমি মাদরাসার শিক্ষার সর...
24/03/2026

আলহামদুলিল্লাহ দাওরায়ে হাদিসে দেশসেরা ঢালকানগর মাদরাসা দাওরায়ে হাদিসে মেধা তালিকার শীর্ষে.....

কওমি মাদরাসার শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ৮৯.৯৯ শতাংশ। এই পরীক্ষায় এবার ছাত্রদের মধ্যে দেশসেরা হয়েছে রাজধানীর পুরান ঢাকার বায়তুল উলূম ঢালকানগর মাদরাসা। প্রথম স্থান এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছেন এই মাদরাসার শিক্ষার্থীরা। এছাড়াও ফলাফলে চমক দিয়েছেন এখানকার শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ মার্চ) কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটি, পরীক্ষা মনিটরিং সেল, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দের যৌথ সভায় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।
এ বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ছাত্র ১৫,২৬৮ জন; ছাত্রী ৮,৬১৩ জন; মোট ২৩,৮৮১ জন। সারাদেশে ১০৪টি ছাত্র ও ১৫৫টি ছাত্রী মারকাজে (কেন্দ্রে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২১,৪৯১ জন, অনুত্তীর্ণ ২,৩৯০ জন।

পরীক্ষা প্রবিধি অনুসারে ছাত্র ও ছাত্রী মেধাক্রম পৃথক করা হয়েছে এবং ছাত্র ও ছাত্রী প্রতি ৫০০ (পাঁচশত) জনের বিপরীতে ১ (এক) জনকে মেধা তালিকায় নেওয়া হয়েছে। সে হিসেবে ছাত্র ৩১তম এবং ছাত্রী ১৭তম পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছে।

৯৩২ নম্বর পেয়ে ছাত্রদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে মাদরাসা বায়তুল উলূম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকার খালেদ হাছান, রোল নং ১৭১০৭।
৯২৮ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম মাদরাসার মোঃ মোঃ আব্বাস, রোল নং ১৫৯১৮।
৯২৫ নম্বর পেয়ে মেধা তালিকায় ৩য় (ক) স্থান অধিকার করেছে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদী হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা মাদরাসার মুতাসিম বিল্লাহ, রোল নং ১৯৬৩৯।
৯২৫ নম্বর পেয়ে মেধা তালিকায় ৩য় (খ) স্থান অধিকার করেছে মাদরাসা বায়তুল উলূম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকার মুহা: আবু রায়হান, রোল নং ১৭০৮১।

এর আগে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় মুতাওয়াসসিতা মারহালায় ঈর্ষণীয় ফলাফল করেছে বাইতুল উলুম ঢালকানগর। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এই জামাতের সকল পরীক্ষার্থী মেধাতালিকায় স্থান পাওয়ার পাশাপাশি শীর্ষ দশের অধিকাংশ স্থানই দখল করে নিয়েছে।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, মুতাওয়াসসিতা মারহালায় মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর থেকে অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী জাতীয় মেধাতালিকায় স্থান লাভ করার এক বিরল গৌরব অর্জন করেছে। বিশেষ উল্লেখযোগ্য যে, জাতীয় মেধাতালিকার সেরা দশের মধ্যেই এই মাদরাসার ৭ জন কৃতি শিক্ষার্থী জায়গা করে নিয়েছেন।
ঢালকানগর মাদরাসা বরাবরই হাইয়্যা ও বেফাক পরীক্ষায় তাক লাগানো ফলাফল করে থাকে। সেই ধারাবাহিকতা এবারও ধরে রাখায় খুশির জোয়ার বইছে এই মাদরাসার ছাত্র-শিক্ষকদের মধ্যে।

সুত্র : আওয়ার ইসলাম

তাখাসসুসের ভর্তি পরীক্ষা (দ্বিতীয় পর্ব)।আগামী ৬ শাওয়াল বৃহস্পতিবার লিখিত পরীক্ষা ইনশাআল্লাহ।
22/03/2026

তাখাসসুসের ভর্তি পরীক্ষা (দ্বিতীয় পর্ব)।
আগামী ৬ শাওয়াল বৃহস্পতিবার লিখিত পরীক্ষা ইনশাআল্লাহ।

এক নজরে মাদরাসা বাতুল উলূম ঢালকানগরের ফলাফল।আলহামদুলিল্লাহ।
19/03/2026

এক নজরে মাদরাসা বাতুল উলূম ঢালকানগরের ফলাফল।

আলহামদুলিল্লাহ।

তাখাসসুসের ভর্তি বিজ্ঞপ্তিআগামী ১৪ রমাদান বুধবার ভর্তি পরীক্ষা ইনশাআল্লাহ।
27/02/2026

তাখাসসুসের ভর্তি বিজ্ঞপ্তি
আগামী ১৪ রমাদান বুধবার ভর্তি পরীক্ষা ইনশাআল্লাহ।

রমাদানে উলূমুল হাদীস বিষয়ক তাদরীব
15/02/2026

রমাদানে উলূমুল হাদীস বিষয়ক তাদরীব

ভর্তি বিজ্ঞপ্তি
28/01/2026

ভর্তি বিজ্ঞপ্তি

আগামি কালকের ফুযালা ও আবনা সম্মেলন হবে জামিয়া আশরাফুল মাদারিস সিরাজদিখানে। এবং সেটা আগামিকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শ...
24/12/2025

আগামি কালকের ফুযালা ও আবনা সম্মেলন হবে জামিয়া আশরাফুল মাদারিস সিরাজদিখানে। এবং সেটা আগামিকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হবে। সুতরাং আমাদের যারা উপস্থিত হবেন তাদের সেখানে সকাল ৮টার দিকে উপস্থিত হতে হবে। অন্য দিকে আজকে বুধবার রাতেই সেখানে গিয়ে উপস্থিত থাকবেন, সেই সুযোগও নেই। তাই আমাদের যারা উপস্থিত হবেন, তাদের করণীয় সংক্ষেপে এখানে দেখানো হচ্ছে,



১. আজকে রাতের মধ্যেই সকলকে পোস্তগোলা, ঢালকানগর, যাত্রাবাড়িসহ আশপাশের এলাকাগুলোতে উপস্থিত থাকতে হবে। এদিকে আপনার পরিচিত স্থানে আপনি উপস্থিত হয়ে থাকলেন। অবশ্য, ঢালকানগর মাদরাসায় আজকে রাতে উপস্থিত থাকার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে সকলের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে।



২. অনুষ্ঠানের স্থান: জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স, গুলশানে আখতার, (গুয়াখোলা) বাসাইল, সিরাজদিখান, মুন্সিগঞ্জ।



৩. যাতায়াত:

(ব্যক্তিগত গাড়িতে হলে) নিমতলা থেকে হাতের বামে ইমামগঞ্জ গ্রামীণ ব্যাংকের বাম দিকে ব্রীজের উপর দিয়ে গুয়াখোলা, বাসাইল জামিয়া আশরাফুল মাদারিস।

(বাসযোগে) পোস্তগোলা থেকে বাস যোগে ‘কলেজগেট’ নেমে অটোরিক্সা নিয়ে গুয়াখোলা, বাসাইল জামিয়া আশরাফুল মাদারিস।



বিশেষ দ্রস্টব্য: রাস্তার প্রতিটি মোড়ে জামিয়ার ঠিকানা ও দিকনির্দেশক (তীর চিহ্ন) সংবলিত ফেস্টুন রয়েছে।

18/12/2025

ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।

সকলেই আমন্ত্রিত। কামিয়াবির জন্য দোয়া চাই
09/12/2025

সকলেই আমন্ত্রিত। কামিয়াবির জন্য দোয়া চাই

Address

ঢাকা

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:00
Thursday 10:00 - 23:00
Friday 10:00 - 23:00
Saturday 10:00 - 23:00
Sunday 10:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when Madrasa baitul uloom dhalkanagor মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share