আল হাদীস

আল হাদীস প্রতিদিন সকালে একটি করে হাদীস পড়ুন এবং আমল করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ্‌ আপনার দিনটি ভাল যাবে।

20/06/2022

আল্লাহ্ সকলকে কবুল করুক এবং সকল বিপদগ্রস্থ মানুষকে বিপদ থেকে হেফাজদ করুক। আমীন।

https://www.youtube.com/watch?v=jxPCDULXF5s

13/06/2022

১ঃ সুখময় দাম্পত্য জীবন পাওয়ার বিখ্যাত দোয়া,
رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَ ٰ⁠جِنَا وَذُرِّیَّـٰتِنَا قُرَّةَ أَعۡیُنࣲ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِینَ إِمَامًا
হে আমাদের প্রতিপালক! আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ হতে দান কর নয়নপ্রীতি এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানাও (ফুরকান: ৭৪)।
২ঃ আল্লাহ তাআলা প্রথমেই স্ত্রীর কথা বলেছেন। কারণ, সন্তান নেককার হওয়ার মেহনতে মায়ের ভূমিকাই মুখ্য। মা শিশুর প্রথম পাঠশালা।

12/06/2022

ঋণমুক্তির দোয়া

02/04/2022

আল্লাহর শুকরিয়া আদায় করছি,
আরেকটা রমজান
আরেকটা তারাবীহ নসীব করেছেন।
আলহামদুলিল্লাহ!

01/04/2022
24/02/2022

শরীয়তসম্মত কারণ ছাড়া কুকুর পালা মারাত্মক গুনাহের কাজ। এ ব্যাপারে হাদীস শরীফে কঠিন ধমকি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু অথবা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর পালে ঐ ব্যক্তির প্রত্যেকদিন দুই কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়। -সহীহ মুসলিম, হাদীস ১৫৭৫; জামে তিরমিযী, হাদীস, ১৪৮৭

আর এক হাদীসে আছে, এক কিরাত হল, উহুদ পাহাড় সমপরিমাণ। -মুসনাদে আহমদ, হাদীস ৪৬৫০

সুতরাং হাদীসে উল্লেখিত কারণ ছাড়া কুকুর পালা থেকে বিরত থাকতে হবে।

সূত্রঃ মাসিক আল কাউসার।

05/12/2021

সাদাকা কখনো আটকে থাকা রিযিক নামিয়ে আনে, কখনো ঝুলে থাকা বিপদ দূর করে। কখনো লেগে থাকা রোগ নিরাময় করে। কখনো পাপমোচন বা শাপমোচন করে।

13/10/2021

❝যৌবনে যত সিজদা করতে পারো করে নাও!কেননা আমি অধিকাংশ বৃদ্ধদেরকে সিজদা ছাড়া নামায পড়তে দেখেছি।❞

-ইমাম গাযালী রহ.

08/10/2021

স্বামী বাজারে গিয়ে স্ত্রীকে
ফোন করছে,
কিন্তু নাম্বার ওয়েটিং, স্বামী
বাসায় এসে
দরজার ওপাশ থেকে স্ত্রীকে সালাম
দিলেন, তারপর জিজ্ঞাসা করলেন
কেমন
আছো??
স্ত্রী বলল ভাল, স্বামী বলল, তোমায়
ফোন
করেছিলাম, কিন্তু নাম্বার ওয়েটিং
ছিলো,
কোথায় কথা বলছিলে, স্ত্রী বলল
আমার
বান্ধবীর সাথে,
স্বামী বলল, আমার আল্লাহ
সুবহানাহু তায়ালা আদেশ করেছেন
সত্য বলার
জন্য, যদিও তোমার জীবন বিপন্ন হয়ে
যায়,
আর বান্দা যখন মিথ্যা কথা বলে, তখন
তাহার
মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতা ১
মাইল দূরে
চলে যায়। আর আল্লাহর রাসূল বলেছেন,
আমার উম্মত কখনো মিথ্যাবাদী হতে
পারেনা।
স্ত্রী কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আমার
এক
বন্ধুর সাথে কথা বলছিলাম,
স্বামী বলল দেখ
আল্লাহ সুবহানাহু তায়ালা, স্বামী
স্ত্রীর
সম্পর্ক হালাল, আর তুমি যে ছেলের
সাথে
কথা বললে, এমন ছেলেদের সাথে কথা
বলা
হারাম, তুমি কি জানো জান্নাত
কোথায়।
স্ত্রী বলল না,
স্বামী বলল, হুজুর পাক (সাঃ)
বলেছেন, জান্নাত তোমার দু উরু ও দু
চোয়ালের মধ্যেখানে, যে ব্যক্তি এই
দুটি
জিনিসের হেফাজত করবে, সে
জান্নাতি।
স্বামী নামাজে দাঁড়ালেন, নামাজ
শেষে
স্ত্রীর জন্য দোয়া করলেন, ইয়া আল্লাহ
তুমি
যদি হযরত ওয়াশী( রাঃ)মতো কঠিন
হৃদয়ের
মানুষকে, দ্বীনের বুঝ দিতে পারো,
হযরত
উমার ফারুক (রাঃ) মতো কঠিন
মানুষকে
দ্বীনের বুঝ দিতে পারো, তাহলে
আমার
স্ত্রীকে ও তুমি হেদায়েত দাও, তার
মাধ্যমে
আমাকে নেক্কার সন্তান দাও।
স্ত্রী স্বামীর মোনাজাত শুনে,
চিন্তা করলো
আমি যার সাথে কথা বলি সে তো, এই
মানুষের জুতা টানার যোগ্যতা নাই, সব
কিছু
জেনেও আমাকে এতোটা ভালবাসে।
আর
নয়, আজই তওবা করবো, আর স্বামীর
পায়ে
ধরে ক্ষমা চাইবো।
গভীর রাতে স্ত্রী তার স্বামীর
পায়ে ধরে
ক্ষমা চাইছে, স্বামী বলছে, আমি
জানি তুমি
অবুঝ, তাই ভূল করেছো, আল্লাহ তোমায়
হেফাজত করুন, স্বামী তাহার স্ত্রীকে
বুকে
টেনে নিয়ে চোখের পানি ছেড়ে, আল্লাহর
দরবারে
শুকরিয়া আদায় করলো।
🌺🌺আমিন 🌺🌺

মেয়ের প্রতি একজন মায়ের নসিহত!! ❤️❤️❤️
29/09/2021

মেয়ের প্রতি একজন মায়ের নসিহত!! ❤️❤️❤️

Address

টাউন কালিকাপুর
পটুয়াখালী।
8600

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল হাদীস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share