ছোটবাইশদিয়া স্টুডেন্টস ফোরাম

ছোটবাইশদিয়া স্টুডেন্টস ফোরাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ছোটবাইশদিয়া স্টুডেন্টস ফোরাম, College & University, নয়াভাংগুনী, ছোটবাইশদিয়া, রাঙ্গাবালী, পটুয়াখালী.

রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল। ভোটগ্রহন আগামী ৫ জুন, ২০২৪।
25/04/2024

রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল। ভোটগ্রহন আগামী ৫ জুন, ২০২৪।

12/04/2024

ঈদ মোবারক 🌙

আপডেট (২৮-১২-২০২৩)১৭ তম নিবন্ধন পরীক্ষা ২০২০ এর লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফলা...
28/12/2023

আপডেট (২৮-১২-২০২৩)

১৭ তম নিবন্ধন পরীক্ষা ২০২০ এর লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫২৪০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ২৩৯৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
প্রার্থীগণ পরীক্ষার ফলাফল রাত ১০ টার পরে ওয়েবসাইট থেকে জানতে পারবেন। তাছাড়াও উত্তীর্ণ প্রার্থী মোবাইলে এসএমএস পাবেন।

http://ntrca.teletalk.com.bd/result/

16/12/2023

NTRCA কর্তৃক নিয়োগ প্রাপ্তদের বেতন ও সুযোগ সুবিধা
নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো:

NTRCA - Non-Government Teachers Registration & Certification Authority

Ⓜ️১. লেকচারারঃ কলেজ (নবম গ্রেড)

• মূল বেতনঃ ২২,০০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বোমোটঃ ২৩,৫০০/=✅

🗣️১০ বছর পরে অ্যাসিসটেন্ট প্রফেসর হলে
• মূল বেতন ৩৫,০০০/=
• বাড়িভাড়া ১০০০/=
• চিকিৎসা ভাতা ৫০০/=
সর্বমোট ৩৬,৫০০/=✅

🗣️প্রিন্সিপাল হলে
• বেতন ৫০,০০০/=
• বাড়িভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ৫১,৫০০/= ✅

Ⓜ️২. সহকারী শিক্ষকঃ স্কুল (এগারো গ্রেড)

• মূল বেতনঃ ১২,৫০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১৪,০০০/=✅

🗣️যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেড হবে তার, তখন বেতন হবে -
• মূল বেতন ১৬,০০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১৭,৫০০/=✅

🗣️নোটঃ শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয়।এবং ১০ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (নবম গ্রেডে)

Ⓜ️৩. জুনিয়র শিক্ষকঃ ইস্কুল-২ (ষোল গ্রেড)

• মূল বেতনঃ ৯,৩০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১০,৮০০/=✅

♐ উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ২৫% করে ২ টা উৎসব ভাতা পাবেন।

♐ মূল/বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার।

♐ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের ৫% একটা ভাতা দেয়া হয়।

♐এছাড়া কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন+ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল/কলেজ ফান্ডে টাকা বেচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন।

♐ উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান।

 #এডমিট_কার্ড_সংগ্রহ_করুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ এর এডমিট কার্ড ডাউনলোড কপি সংগ্রহ করুন। যোগাযোগঃ মোঃ লিমন আ...
02/12/2023

#এডমিট_কার্ড_সংগ্রহ_করুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ এর এডমিট কার্ড ডাউনলোড কপি সংগ্রহ করুন।

যোগাযোগঃ
মোঃ লিমন আনসারী
মোবাইলঃ 01735137796

স্থান: অনলাইন সেবা এন্ড স্টেশনারি
ছোটবাইশদিয়া হাইস্কুল ও নয়াভাংগুনী সঃ প্রাঃ বিঃ সংলগ্ন।
নয়াভাংগুনী, ছোটবাইশদিয়া, রাঙ্গাবালী

সর্বশেষ আপডেট (৩০ নভেম্বর ২০২৩)১ম ধাপে (রংপুর, সিলেট ও বরিশাল বিভাগ) প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ এর লিখিত পরীক্ষা...
30/11/2023

সর্বশেষ আপডেট (৩০ নভেম্বর ২০২৩)

১ম ধাপে (রংপুর, সিলেট ও বরিশাল বিভাগ) প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ এর লিখিত পরীক্ষা আগামী ০৮ ডিসেম্বর -২০২৩ এ অনুষ্ঠিত হবে।

তাই আগামী ০২ ডিসেম্বর ২০২৩ থেকে নির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড লিংক
http://admit.dpe.gov.bd

সূত্রঃ
মাহবুবুর রহমান তুহিন
সিনিয়র তথ্য কর্মকর্তা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রবেশপত্র সংগ্রহ করুন
স্থান: অনলাইন সেবা এন্ড স্টেশনারি
ছোটবাইশদিয়া হাইস্কুল ও নয়াভাংগুনী সঃ প্রাঃ বিঃ সংলগ্ন
নয়াভাংগুনী, ছোটবাইশদিয়া, রাঙ্গাবালী
মোবাইলঃ 01675385405

04/11/2023

📙📙 েসরকারি_শিক্ষক_নিবন্ধন পরীক্ষার আদ্যোপান্ত :

👉 সারাদেশে নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা এবং কারিগরিসহ প্রায় ৩৬ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ আবশ্যক। আর সেই লক্ষ্যে ২০০৫ সাল থেকে সরকার কর্তৃক এনটিআরসিএ (NTRCA) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষা চালু করেছে।

👉 দেশের কোন বেসরকারি বিদ্যালয় বা কলেজে এই নিবন্ধন ছাড়া চাকরীর কোন সুযোগ নেই। তাই শিক্ষকতায় ক্যারিয়ার গড়তে চাইলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাধ্যতামূলক দিতেই হবে।

👉 শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে যেসকল যোগ্যতার প্রয়োজন হয়:

📌 শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে।

📌 তবে যারা সদ্য পাস করেছে সেসব প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া প্রশংসাপত্র, মার্কশিট, প্রবেশপত্রসহ আবেদন করতে পারবেন।

📌 নিবন্ধন পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে যেকোনো একটিমাত্র তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএর ফলাফল গ্রহণযোগ্য হবে।

📌 এ ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএ একবারের বেশি হলে তিনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবেন।

📌 আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।

👉 বেসরকারি (NTRCA) শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিঃ

🖍️ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২টি পর্যায়ে হয়ে থাকে। একটি স্কুল পর্যায়ে অন্যটি কলেজ পর্যায়ে।

🖍️ এই শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩ ধাপে হয়ে থাকে। প্রিলি, রিটেন ও মৌখিক পরীক্ষা হয়।

🖍️ প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রিলিতে ৪০% নম্বর পেলেই সাধারণত পাস ধরা হয়। পরবর্তীতে পাস করা প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

🖍️ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের একটি সনদ দেওয়া হয়। পরবর্তীতে এই সনদ দিয়ে এনটিআরসিএ বরাবর অনলাইনে আবেদন করে মেধাতালিকার ভিত্তিতে যেকোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া যাবে। প্রার্থীর এই সনদের মেয়াদ আজীবন থাকবে।

✍️ শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার মানবন্টনঃ

📌 বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলি পরীক্ষার বিষয় ও মানবন্টন দেখে নেয়া যাক।

বিষয় নম্বর বন্টন
বাংলা ২৫
ইংরেজি ২৫
গণিত ২৫
সাধারণ জ্ঞান ২৫
___________________
মোট - ১০০

📌 বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারিতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। সময় থাকে ১ ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান থাকবে ০১। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে কাটা হবে।

📌 প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই যেকোন একটি ঐচ্ছিক বিষয়ের উপর ১০০ নম্বরের ৩ ঘণ্টার শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

✍️ শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার সিলেবাসঃ
____________________________

📌 শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে বিষয়ভিত্তিক প্রস্তুতি নেয়া খুব বেশি জরুরী। তাই প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা প্রস্তুতি নিতে সিলেবাস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার।

✍️ এবার তাহলে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির সিলেবাসটি এক নজর দেখে নেয়া যাক -

💥বাংলা – ২৫
_____________

১) ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার

২) বাগধারা ও বাগবিধি

৩) ভুল সংশোধন বা শুদ্ধকরণ

৪) যথার্থ অনুবাদ

৫) সন্ধি বিচ্ছেদ

৬) কারক বিভক্তি

৭) সমাস ও প্রত্যয়

৮) সমার্থক ও বিপরীতার্থক শব্দ

৯) বাক্য সংকোচন

১০) লিঙ্গ পরিবর্তন

💥ইংরেজি – ২৫
______________

1) Sentences

2) Translation from Bengali to English

3) Change of Parts of Speech

4) Right forms of verb

5) Fill in the blanks with appropriate word

6) Transformation of sentences

7) Synonyms & Antonyms

8) Idioms & Phrases

📌 এছাড়াও কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য Errors in composition, Identify appropriate title from story or article, Uses of article, appropriate preposition -এর প্রস্তুতি নিতে হবে।

💥সাধারণ গণিত – ২৫
___________________

১) পাটিগণিতঃ গড়, ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, শতকরা, সুদকষা, অনুপাত-সমানুপাত।

২) বীজগণিতঃ উৎপাদক, বাস্তব সংখ্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।

৩) জ্যামিতিঃ রেখা, কোণ,ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্তসম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ

💥সাধারণ জ্ঞান-২৫
__________________

১) বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২) আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী

৩) বিজ্ঞান,প্রযুক্তি,পরিবেশ ও রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান

৪) বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলির মধ্যে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু,শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা,যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ (বন,শিল্প,কৃষি,পানি), জাতীয় দিবস ইত্যাদি থেকে প্রশ্ন হতে পারে।

৫) আন্তর্জাতিক বিষয়াবলিতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আঞ্চলিক ও অর্থনৈতিক সংস্থা, বিভিন্ন দেশ পরিচিতি, মুদ্রা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, আন্তর্জাতিক দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা ইত্যাদি থেকে প্রশ্ন থাকে।

৬) এছাড়াও স্বাস্থ্য,চিকিৎসা,প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট), তথ্য ও যোগাযগ প্রযুক্তি, সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন থাকে।

আপডেট (০২-১১-২০২৩)১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) এর বিজ্ঞপ্তি প্রকাশ।🇧🇩 শিক্ষক নিবন্ধন  🇧🇩👉 প...
03/11/2023

আপডেট (০২-১১-২০২৩)
১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) এর বিজ্ঞপ্তি প্রকাশ।

🇧🇩 শিক্ষক নিবন্ধন 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)
👉 আবেদন শুরুঃ ৯ নভেম্বর ২০২৩
👉 আবেদনের শেষ তারিখঃ ৩০ নভেম্বর ২০২৩
👉 আবেদনের লিংকঃ http://ntrca.teletalk.com.bd/

এপ্লিকেশন করতে সহযোগিতা নিতে পারেন।

প্রয়োজনে যোগাযোগঃ
মোঃ লিমন আনসারী
মোবাইলঃ 01675385405
স্থানঃ নয়াভাংগুনী সঃ প্রাঃ বিঃ ও ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন।

সরকারি চাকরির আবেদনের বয়স ৩০/০৬/২০২৩ পর্যন্ত শিথিল (বিসিএস ব্যতীত)। সরকারি চাকরিতে এখন ৩৯ মাস ছাড়। যাদের বয়স ২০২০ সালের...
22/09/2022

সরকারি চাকরির আবেদনের বয়স ৩০/০৬/২০২৩ পর্যন্ত শিথিল (বিসিএস ব্যতীত)। সরকারি চাকরিতে এখন ৩৯ মাস ছাড়। যাদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ শেষ হয়েছে তারা ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। করোনা পরিস্থিতি বিবেচনায় সরাসরি সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা জানিয়ে প্রজ্ঞাপন জারি। বিসিএসের ক্ষেত্রে এটি বিবেচ্য নয়।

13/09/2022

বরিশাল বিভাগ এর ৬টি জেলা।

সূত্রঃ পপির বর ঝাল ভালবাসে।

১) প=পটুয়াখালী

২) পি=পিরোজপুর

৩) র= বরিশাল

৪) বর= বরগুনা

৫) ঝাল= ঝালকাঠি

৬) ভালবাসে= ভোলা

ঢাকা বিভাগের ১৩টি জেলা।

সূত্রঃ কিগো শরিফের মামু রানা গাজীর টাকা তো ঢাকার সিন্দুকে।

১) কি= কিশোরগঞ্জ

২) গো= গোপালগঞ্জ

৩) শরি= শরিয়াতপুর

৪) ফের= ফরিদপুর

৫) মা= মাদারীপুর

৬) মা= মানিকগঞ্জ

৭) মু= মুন্সিগঞ্জ

৮) রা= রাজবাড়ি

৯) না= নারায়ণগঞ্জ

১০) গাজীর= গাজীপুর

১১) টাকা= টাঙ্গাইল

১২) ঢাকার = ঢাকা

১৩) সিন্ধুকে= নরসিংদী

চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা।

সূত্রঃ কুমিল্লার ব্রাহ্মন লক্ষীকে চাঁদে নেয়, ফেরনী চকবার খায়।

১) কুমিল্লার= কুমিল্লা

২) ব্রাহ্মন = ব্রাহ্মনবাড়িয়া

৩) লক্ষীকে= লক্ষীপুর ৪) চাঁদে= চাঁদপুর

৫) নেয়= নোয়াখালী

৬) ফেরনী= ফেনী

৭) চ = চট্টগ্রাম

৮) ক= কক্সবাজার

৯) বা= বান্দরবন

১০) র= রাঙ্গামাটি

১১) খায়= খাগড়াছড়ি

রাজশাহী বিভাগের ৮টি জেলা।

সূত্রঃ চাঁপাবাজ নাসির।

১) চাঁ= চাঁপাই নবাবগঞ্জ

২) পা= পাবনা

৩) বা= বগুড়া

৪) জ= জয়পুরহাট

৫) না= নাটোর

৬) না= নওগা

৭) সি= সিরাজগঞ্জ

৮) র= রাজশাহী

খুলনা বিভাগের ১০টি জেলা।

সূত্রঃ মা মেয়ে ঝিয়ে সাত বাঘ খুন করে নড়াইয়া যশোরের ডাঙ্গায় ফেলল।

১) মা= মাগুরা

২) মেয়ে= মেহেরপুর

৩) ঝিয়ে= ঝিনাইদহ

৪) সাত= সাতক্ষীরা

৫) বাঘ= বাঘেরহাট

৬) খুন= খুলনা

৭) করে = কুষ্টিয়া

৮) নড়াইয়া= নড়াইল

৯) যশোরের = যশোর

১০) ডাঙ্গায়= চুয়াডাঙ্গা।

রংপুর বিভাগের ৮টি জেলা।

সূত্রঃ পঞ্চ ঠাকুর লাল নীল রংয়ের কুড়িটি গাই দিল।

১) পঞ্চ= পঞ্চগড়

২) ঠাকুর= ঠাকুরগাও

৩) লাল= লালমণীরহাট

৪) নীল= নীলফামারী

৫) রংয়ের= রংপুর

৬) কুড়িটি= কুড়িগ্রাম

৭) গাই= গাইবান্ধা

৮) দিল= দিনাজপুর।

সিলেট বিভাগের ৪টি জেলা।

সূত্রঃ হবিগঞ্জের মৌলভীর সুনাম ছিল।

১) হবিগঞ্জের= হবিগঞ্জ

২) মৌলভীর= মৌলভীবাজার

৩) সুনাম= সুনামগঞ্জ

৪) ছিল= সিলেট।

ময়মনসিংহ বিভাগের ৪টি জেলা।

সূত্রঃ নেত্রকোনার জাম সেরা।

১) নেত্রকোনার= নেত্রকোনা

২) জা= জামালপুর

৩) ম= ময়মনসিংহ

৪) সেরা= শেরপুর

সংগৃহীত

Address

নয়াভাংগুনী, ছোটবাইশদিয়া, রাঙ্গাবালী
পটুয়াখালী
8640

Telephone

+8801735137796

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছোটবাইশদিয়া স্টুডেন্টস ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to ছোটবাইশদিয়া স্টুডেন্টস ফোরাম:

Share