Mollah Azad Memorial Goverment College

Mollah Azad Memorial Goverment College পেজটি আন-অফিসিয়াল ও স্টুডেন্ট এডমিন দ্বারা পরিচালিত।

08/11/2025
28/10/2025

আজ ফরম পূরণের সার্ভার চালু হবে — কিন্তু অনুরোধ রইল, কেউ অনলাইন সাবমিট করবেন না। বর্ধিত ফি প্রত্যাহার না হওয়া পর্যন্ত সবাই ফরম পূরণ থেকে বিরত থাকুন। সবাই ঐক্যবদ্ধ হয়ে ফরম পূরণকে বয়কট করুন।
🗞️বর্ধিত ফি এবার অনার্স ২য় বর্ষকেও ছাড়িয়ে গেছে। ইমপ্রুভমেন্ট ফি এক বিষয়ের জন্য ২০০০ টাকা, যা গতবছর ছিল মাত্র ১২০০ টাকা।
মনে রাখবেন, এটা আপনাদের নায্য দাবী! অতিরিক্ত ফি অনেকের পক্ষে দেওয়া সম্ভব নয়। আপনি সামর্থ্যবান হতে পারেন, আপনার সহপাঠীরা সামর্থ্যবান না। তাদের আর্থিক অবস্থা বিবেচনায় ফরমপূরণ বর্জন করুন।✊
🗣️বর্ধিত ফি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় জানিয়েছেন– "শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করলে বিশ্ববিদ্যালয় একটি সিদ্ধান্তে আসবে।" তবে এটা অনলাইনে নয়, প্রতিটি কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দাবী তুলতে হবে।

১ ও ২ টাকাসহ প্রচলিত ধাতব মুদ্রার লেনদেন বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। BANGLADESH BANK
16/10/2025

১ ও ২ টাকাসহ প্রচলিত ধাতব মুদ্রার লেনদেন বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। BANGLADESH BANK

2024  অনার্স ২য় বর্ষ পরিক্ষার সময়সুচি।
16/09/2025

2024 অনার্স ২য় বর্ষ পরিক্ষার সময়সুচি।

এতদ্বারা মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত সকল ছাত্র/ছাত্রীদিগকে জানানো...
14/09/2025

এতদ্বারা মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ২০২৫-
২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত সকল ছাত্র/ছাত্রীদিগকে
জানানো যাইতেছে যে, আগামী ১৫/০৯/২৫ তারিখ রোজঃ
সোমবার বেলা ০৯.০০ ঘটিকার সময় ক্লাসের শুভ উদ্বোধনী। উক্ত
উদ্বোধন অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে
নির্দেশ প্রদান করা হইল।

ভর্তি ফি বৃদ্ধি মানে গরিব-দুঃস্থ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করা।শিক্ষা বাণিজ্য নয়,এটি নাগরিকের মৌলিক অধিকার।।শ...
31/08/2025

ভর্তি ফি বৃদ্ধি মানে গরিব-দুঃস্থ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করা।
শিক্ষা বাণিজ্য নয়,এটি নাগরিকের মৌলিক অধিকার।।

শিক্ষাকে সবার জন্য সহজলভ্য করতে হবে, জটিল ও ব্যয়বহুল নয়।

আমরা চাই, শিক্ষা খাতে ভর্তুকি বাড়ানো হোক, শিক্ষার খরচ নয়।

"শিক্ষা বাঁচাও, ভবিষ্যৎ বাঁচাও।”

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ করি।

ফি বৃদ্ধি প্রত্যাহার কর, শিক্ষার অধিকার নিশ্চিত কর।"

যেখানে শিক্ষা ধ্বংস, সেখানে প্রতিরোধ গড়ে উঠবেই।”

#শিক্ষা_বাঁচাও #ফি_বৃদ্ধি_প্রত্যাহার_কর #জাতীয়বিশ্ববিদ্যালয়

18/08/2025

♦অনার্স ৪র্থ বর্ষ ২০২৩ সালের ভাইভা /মৌখিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস ♦
❤প্রথমেই পোস্ট টি শেয়ার করুন ❤

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের এবার সব মিলে ১০০ মার্কের ভাইবা পরীক্ষা হবে। পূর্বে ৫০ মার্কের ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হতো। ১০০ মার্কের ভাইভা পরীক্ষায় ভালো জন্য প্রয়োজন আত্মবিশ্বাস, মনোবল ও পরিশ্রম। ১০০ মার্কের ভাইবা পরীক্ষায় নীচের উল্লেখিত নিয়মে প্রস্তুতি নিলে ভাইবাতে A+ নিশ্চিত ।

ভাইবার জন্য যা যা পড়বেনঃ

•আপনি যেই বিষয়ে অনার্স করছেন তার সম্পর্কে ধারণা নিবেন।
•অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষায় যেই ১ মার্কের প্রশ্নগুলো ছিল এগুলো পড়ে যাবেন।
•৪র্থ বর্ষ পরীক্ষায় যে বিষয়ে ভাল পরীক্ষা দিয়েছেন সেই বিষয় ভাল করে পড়ে যাবেন।
•৪র্থ বর্ষের বিষয় গুলোর নাম এবং বিষয় কোড দেখে যাবেন।
•কলেজের প্রিন্সিপাল,ভাইস প্রিন্সিপাল,ডিপার্টমেন্ট প্রধানের নাম এবং ডিপার্টমেন্টের শিক্ষকদের নামগুলো জেনে রাখবেন।
•রোল,রেজিঃ নাম্বার এবং পূর্বের ফলাফল জিজ্ঞাস করতে পারে।
•যেহেতু এবার ১০০ মার্কে ভাইভা সময় এবং প্রশ্নের পরিমাণ বেশি হতে পারে।
•শিক্ষক এটা অবশ্যই জিজ্ঞেস করবেন লিখিত পরীক্ষায় কোন বিষয়টা সবথেকে বেশী ভাল হয়েছে এবং সেখান থেকেই বেশী প্রশ্ন করে পারেন। তাই আগাম প্রস্তুতি রাখতে হবে।

মৌখিক পরিক্ষার পূর্বে করনীয়ঃ

•আগের দিন সবরকমের কাগজপত্র যেমন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড কলম ফাইলে রেখে দিবেন।
•সুন্দর ও পরিপাটি হয়ে সঠিক সময়ে কলেজে উপস্থিত হবেন।
•ছেলেরা অবশ্যই কলেজ কর্তৃক নির্ধারিত পোশাক পরিধান করবেন।পোশাকে যেন অফিশিয়াল একটা ভাব গাম্ভীর্য প্রকাশ পায়।
•মেয়েরা অবশ্যই নির্ধারিত পোশাক পরিধান করে ভাইভা রুমে প্রবেশ করবেন।
•পরীক্ষার হলে এডমিট কার্ড ও রেজিঃকার্ড সাথে আনবেন।


যেসব নিয়ে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবেঃ

•এডমিট
•রেজিষ্ট্রেশন কার্ড
•কলম
•ক্যালকুলেটর
•স্কেল
•প্রয়োজনীয় সকল কাগজ পত্র

কেমন পোশাক পড়তে হবেঃ

•ভাইভা পরীক্ষায় ছেলেদের জন্য ফরমাল পোশাক একরকম অঘোষিত ভাবেই বাধ্যতামূলক।
•মেয়েরা শাড়ি, সালোয়ার, বোরকা পড়ে আসতে পারেন।
•বোরকা পড়ে আসলে পরীক্ষার সময় মুখ খোলা রেখে বোর্ডের কক্ষে প্রবেশ করতে হবে।

প্রশ্ন উত্তরের জন্য প্রস্তুতিঃ

•সাবজেক্ট কোড ও নিজের কোর্স সম্পর্কে পুর্নাঙ্গ ধারনা রাখবেন।
•৪র্থ বর্ষের চুড়ান্ত পরীক্ষার প্রশ্ন বেশি করে পড়বেন।
•ব্যবস্থাপনার মৌলিক বিষয়গুলো অবশ্যই জানতে হবে। সেগুলো একদম মুখস্ত করে রাখতে হবে।
•পারিবারিক যেসব প্রশ্ন করবে সঠিক উত্তর দিবেন।
•কোন অপ্রাঙ্গগিক কথা বলবেন না।
•প্রশ্নের উত্তর না পারলে দুঃখিত বলবেন।
•ভয় পাবেন না সবসময় হাসি খুশি প্রফুল্ল থাকার চেষ্টা করবেন ।
•কোনো প্রশ্নের উত্তর না পারলে ‘আমি পারি না’, ‘আমি পারছি না’ বা ‘জানি না’ এভাবে বলা যাবে না। বলতে হবে ‘দুঃখিত স্যার, উত্তরটা এই মূহুর্তে মনে পড়ছে না।’

ভাইভা বোর্ডে যারা উপস্থিত থাকেন

•আপনার কলেজের ডিপার্টমেন্ট প্রধান।
•জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে অন্য যেকোন কলেজ থেকে একজন শিক্ষক থাকবেন।
•যেই কলেজে পরীক্ষা হবে সেই কলেজের ডিপার্টমেন্ট প্রধান।
•যেই কলেজে পরীক্ষা হবে সেই কলেজের ডিপার্টমেন্টের ২/৩ জন শিক্ষক।

ভাইবা পরীক্ষায় সাধারন নিয়মাবলিঃ

•সবাই সিরিয়াল অনুযায়ী একজন একজন প্রবেশ করবেন।
•রুম থেকে বের হলে হইচই করবেন না।
•যে সব স্যার রুমে তাদের সাথে শালীন এবং নম্র আচরন করবেন।
•হাসি মুখে বিদায় নিয়ে চলে আসবেন।

ভাইবায় এসব জেনে রাখা জরুরিঃ

•ভাইভা বোর্ডে যাওয়ার সময় ভয় না পাওয়া।
•হাসিমুখে ভাইভা বোর্ডের কক্ষে প্রবেশ করা।
•উপস্থিত সবাইকে সালাম দেয়া।
•পারফিউম ব্যবহার না করাই ভালো।
•বসার অনুমতি দিলে বসা।
•কোনোক্রমেই টেবিলে হাত রাখা যাবে না।
•ভাইভার সময় প্রশ্নকর্তার সামনে হাসি খুশি প্রফুল্ল থাকা।
•প্রশ্ন না পারলে ইচ্ছামত না বলে সরি বলায় উত্তম,
•প্রশ্নকর্তার চোখে চোখ রেখে উত্তর দেওয়া।
•প্রশ্ন কর্তার সাথে খারাপ আচারন না করা।
•প্রশ্নকর্তা প্রথমে তোমাকে সকল বিষয় হতে প্রশ্ন
করবেন।
•উত্তর বলতে না পারলে তোমাকে প্রশ্নকর্তা প্রশ্ন করবেন তুমি ফাইনাল পরীক্ষায় কোন বিষয়ে ভালো দিয়েছ। সেখান থেকেই তোমাকে প্রশ্ন করবেন।
•সুতরাং পরিক্ষার প্রশ্ন গুলো ভালো করে দেখে নেবে এবং সিরিয়ালে যারা আগে ভাইবা দিয়ে বের হয়েছে তাদের থেকে প্রশ্নের পূর্ব ধারনা পেয়ে যাবে।
•বের হওয়ার সময় মৃদু হাসিতে সালাম দিয়ে বের হওয়া।

যারা ডিপার্টমেন্টের স্যার দের সাথে মোটামুটি যোগাযোগ রক্ষা করে চলেছিল বা ডিপার্টমেন্টের সক্রিয় ছিল তারা একটু সুবিধা পাবে স্বাভাবিকভাবেই স্যাররা অতিথি শিক্ষকদের কাছে সেই শিক্ষার্থীর সম্পর্কে বলতে পারেন যে ‘স্যার এই ছেলেটা/ মেয়েটা ডিপার্টমেন্টের একজন সক্রিয় শিক্ষার্থী।’

ভাইভা এমন একটা পরীক্ষা যেখানে আপনার উত্তর কতোটা সঠিক তার চেয়ে বেশি প্রাধান্য দেয়া হয় আপনি কতটা স্বাচ্ছন্দে উত্তরকে উপস্থাপন করছেন।

আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ভাইবা / মৌখিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে এই পোস্ট আপনাদের অনেক মনোবল বৃদ্ধি করবে। আপনি যদি উল্লেখ্য সকল নিয়মকানুন ভাইবা বোর্ডে উপস্থাপন করেন তাহলে শতভাগ সফলতা আসবেই।

📌 শিখতে শেখা – এই জিনিসটাই আসল গেম চেঞ্জার!ভাই, আমরা কলেজে পড়তে পড়তে একটাই জিনিস ভুলে যাই – কিভাবে পড়তে হয়, কিভাবে শিখতে...
17/08/2025

📌 শিখতে শেখা – এই জিনিসটাই আসল গেম চেঞ্জার!

ভাই, আমরা কলেজে পড়তে পড়তে একটাই জিনিস ভুলে যাই – কিভাবে পড়তে হয়, কিভাবে শিখতে হয়।
বই মুখস্থ করা, স্যার-দিদির নোট কপি করা এগুলো পড়াশোনা না—এগুলো শুধু শর্টকাট।
আসল পাওয়ারটা আসে যখন তুমি শিখতে শেখো।

👉 ধরো, তুমি গিটার শিখছো। প্রথমে আঙুল ব্যথা করবে, একেবারে বাজাতে পারবে না। কিন্তু তুমি যদি বুঝে ফেলো কোনভাবে প্র্যাকটিস করলে দ্রুত শেখা যায়, তখন গিটার বাজানো শুধু সময়ের ব্যাপার।
পড়াশোনাও একদম একই জিনিস।

তাহলে "শিখতে শেখা" মানে কী?

✨ নিজের লার্নিং স্টাইল চিনতে শেখা – কারও ভিজ্যুয়াল, কারও অডিও, কারও আবার লিখে লিখে ভালো শেখা হয়।
❓ প্রশ্ন করতে শেখা – শুধু মুখস্থ না করে জিজ্ঞেস করো “কেন?”
📝 স্মার্ট নোটস – এমনভাবে লিখো যাতে আবার বই খুলতে না হয়।
🔁 রিভিশন কৌশল – একটু একটু করে প্র্যাকটিস করলে মস্তিষ্ক দীর্ঘদিন ধরে মনে রাখে।
🤝 শেখা শেয়ার করা – কাউকে বুঝিয়ে বলো, তখনই বুঝবে আসলেই শিখেছো কিনা।

কেন এটা এত ইম্পর্ট্যান্ট?

কারণ কলেজ শেষ হলে, সারাজীবন তোমাকে শিখতে হবে – হয়তো চাকরি, হয়তো বিজনেস, হয়তো স্কিল। যারা শিখতে জানে, তারাই আসল লাইফে এগিয়ে যায়।



🔥 ভাই, মার্কস তো অনেকেরই থাকে, কিন্তু শিখতে শেখার পাওয়ার সবার থাকে না।
আজ থেকেই চেষ্টা করো – কিভাবে শিখছো, সেটা লক্ষ্য করো।
তাহলেই তুমি আলাদা হয়ে যাবে বাকিদের থেকে।



👉 তোমার কি মনে হয় – কলেজে তোমার সবচেয়ে বড় লার্নিং চ্যালেঞ্জটা কী?
কমেন্টে শেয়ার করো, দেখি কার অভিজ্ঞতা কার সাথে মিলে যায়। 👇

Address

Ahsanganj, Atrai, Naogaon
Atrai

Opening Hours

Monday 09:00 - 12:00
Tuesday 09:00 - 12:00
Wednesday 09:00 - 12:00
Thursday 09:00 - 12:00
Saturday 09:00 - 12:00
Sunday 09:00 - 12:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mollah Azad Memorial Goverment College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share