08/04/2025
📢 ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে! 📝
🕌✨ ইলমে দ্বীন অর্জনের সোনালি সুযোগ! 📖
ইলমে দ্বীন অর্জন করা নিঃসন্দেহে এক বিরাট সৌভাগ্যের কাজ। তবে যথাযথ ব্যবস্থাপনা ও পরিচর্যার অভাবে অনেক তালিবুল ইলম এই মহাসৌভাগ্য থেকে মাহরূম হয়ে পড়েন। আমাদের দেশের বিদ্যমান বাস্তবতায়, হিফয সমাপনকারী ছাত্রদের বয়স বেশি হয়ে যাওয়া ও পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে তাদের ইলম অর্জনের পথ সংকুচিত হয়ে পড়ে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের প্রতিষ্ঠানে মাদানী নেসাবে ভর্তি হওয়া এক উত্তম সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ।
📜 মাদানী নেসাবের বিশেষ বৈশিষ্ট্য
মাদানী নেসাবের মাধ্যমে শিক্ষার্থীরা বয়সের সাথে সামঞ্জস্য রেখে নিয়মতান্ত্রিক পড়াশোনা করতে পারে। এখানে:
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষা সমাপন করার পর দরসে নেযামীর শরহে বেকায়া জামাতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করা যায়।
এরপর পর্যায়ক্রমে জামাতে জালালাইন, মেশকাত ও দাওরায়ে হাদীস সম্পন্ন করার সুযোগ রয়েছে।
📖 হিফয বিভাগের কার্যক্রম
আমাদের প্রতিষ্ঠানে হিফয বিভাগে (নাযেরা, হিফয, হিফয শুনানী) বিশুদ্ধ ও কার্যকরী পদ্ধতিতে হিফজ সম্পন্ন করার সুব্যবস্থা রয়েছে। শুধু হিফয করানোই নয়, হিফয স্মৃতিতে ধরে রাখার জন্যও আমাদের শিক্ষকগণ বিশেষভাবে তদারকি করেন।
📝 জেনারেল শিক্ষার সংযোজন
আমরা ইলমে দ্বীনের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও অন্যান্য প্রয়োজনীয় সাধারণ শিক্ষাকেও যথাযথ গুরুত্বের সাথে প্রদান করে থাকি।
🚞 শিক্ষাবান্ধব পরিবেশ ও প্রশিক্ষণ
সুন্নাহ অনুযায়ী প্রশিক্ষণ ও আদর্শ ছাত্র গঠনই আমাদের প্রধান লক্ষ্য। আমাদের প্রতিষ্ঠানের নিরিবিলি ও মানসম্পন্ন শিক্ষাবান্ধব পরিবেশ তালিবুল ইলমদের পড়াশোনায় মনোযোগী করে রাখে। এছাড়া, দুর্বল ছাত্রদের জন্য আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ যথেষ্ট পরিচর্যা ও মনোযোগের সাথে দায়িত্ব পালন করেন আলহামদুলিল্লাহ।
🔊 সম্মানিত অভিভাবকদের প্রতি আহ্বান!
সম্মানিত অভিভাবকবৃন্দ! আপনার সন্তানকে একজন আদর্শ আলেমে দ্বীন হিসেবে গড়ে তুলতে আমাদের প্রতিষ্ঠানই হতে পারে আপনার আস্থা ও ভরসার জায়গা ইনশাআল্লাহ।
📜 প্রিয় তালিবুল ইলম ভাইয়দের প্রতি দাওয়াত
প্রিয় তালিবুল ইলম ভাইগণ! আপনার স্বপ্ন ও সময়ের উপযুক্ত ব্যবহার করে জীবনের অভীষ্ট লক্ষ্য পূরণে আমাদের সঙ্গী হোন। আমরা আপনাকে সঙ্গে নিয়ে দুনিয়া ও আখিরাতের সাফল্য ও কল্যাণ অর্জনের পথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
❈ আহ্বানে–
মাওলানা মুফতি গাজী মুহাম্মাদ ওসমান গনী
মুহতামিম, জামি‘আতুত্ তাহযীব আল-ইসলামী
🏠 মাদরাসা ঠিকানা:
দপদপিয়া ব্রিজের টোল প্লাজা সংলগ্ন আদর্শ সড়ক, রূপাতলী, বরিশাল।
☎️ 01334422870
01911783768
01901377271
আমাদের শিক্ষাকাননে আপনাদেরকে আহলান-সাহলান!