23/07/2025
আনোয়ারা বেগম নার্সিং কলেজ পরিবার গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রতি, যাদের প্রিয় সদস্যরা মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
এ দুর্ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। আমরা তাঁদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও সহপাঠীদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।
আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তিনি যেন শোকাহত পরিবারগুলোকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করেন।