Govt. Azizul Haque College, Bogra

Govt. Azizul Haque College, Bogra Govt. Azizul Haque College

বাংলাদেশের প্রাচীনতম নগর-সভ্যতার লীলাভূমি হযরত শাহ সুলতান বল্খির স্মৃতি বিজড়িত পূণ্যভূমি পুন্ড্রবর্ধনখ্যাত সুপ্রাচীন ঐতিহ্যবাহী নগরী বগুড়া। উত্তর বঙ্গের কেন্দ্রস্থল বগুড়ায় কৃষি ও শিল্প বিকাশ ঘটেছিল সুপ্রাচীনকালেই। শিক্ষার ক্ষেত্রেও পিছিয়ে ছিলনা অত্র অঞ্চল। প্রায় দেড় থেকে দুই হাজার বছর (খ্রীঃপূঃ ৬ষ্ঠ শতক থেকে ১২ শতক) পূর্বে পুন্ড্রবর্ধন তথা মহাস্থানগড়ে বিভিন্ন শাসক বর্গের কেন্দ্র ও প্রাদেশিক রাজধান

ী হিসেবে ব্যবসা বাণিজ্য ও শিক্ষা দীক্ষায় এর চরম উৎকর্ষ সাধিত হয়েছিল। মধ্যযুগ পর্যন্ত এ ক্ষয়ষ্ণু ধারা অব্যাহত ছিল। চর্যাপদের বেশ কয়েক জন ভিক্ষু (পদকর্তা) সোমপুর (পাহাড়পুর) ও মহাস্থানের বিহারে (বেহুলার বাসর ঘর খ্যাত) শিক্ষা নিয়েছেন ও শিক্ষা দিয়েছেন। সমগ্র মধ্যযুগে বাংলার অন্যান্য অঞ্চলের মতো শিক্ষা ব্যবস্থাও ঢৌল চতুষ্পাষী ও স¯Íরের মধ্যে সীমাবদ্ধ ছিল। বৃটিশ আমলে ১৮২১ সালে বগুড়া জেলা গঠনের পর স্থানীয় জনগন এবং ইংরেজ সরকারের পৃষ্ঠপোষকতায় বগুড়ায় বেশ কিছু মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে। এগুলোর মধ্যে বগুড়ার পৌড় উচ্চ বিদ্যালয় (১৮৪৩), বগুড়া জেলা স্কুল (১৮৫৩) এবং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় (ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভি. এম স্কুল ১৮৫৭) অন্যতম। ১৯৩৯ সালের পূর্বে বগুড়ায় উচ্চ শিক্ষার জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তখন এ অঞ্চলের মানুষকে উচ্চ শিক্ষার জন্য নির্ভর করতে হতো- রাজশাহী কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজ এবং রংপুর কারমাইকেল কলেজ উপর।

১৯৩৮ সালে বগুড়ার কয়েকজন বিদ্যোৎসাহী ব্যাক্তি অত্র অঞ্চলের মানুষের উচ্চ শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেন। এ উদ্দেশ্যে ১৯৩৮ সালের ৪ এপ্রিল বগুড়ায় একটি কলেজ প্রতিষ্ঠার লক্ষে খাঁন বাহাদুর মোহাম্মদ আলীকে সভাপতি এবং মৌলভী আব্দুস সাত্তারকে সাধারন সম্পাদক করে একটি কমিটি গঠিত হয়। কমিটির সদস্যরা ছিলেন ডা. মফিজ উদ্দীন, ময়েন উদ্দীন পাইকার, ময়েন উদ্দীন প্রামাণিক, রফাতুল্লাহ, ডা. হাবিবুর রহমান, বাবু পূর্ন চন্দ্র রায়, নবীর উদ্দীন তালুকদার প্রমুখ। তবে কলেজ প্রতিষ্ঠার জন্য ২৪/০৬/১৯৩৮ তারিখের ৩৫০১, ৩৫০২, ৩৫০৪, ৩৫০৬ এবং ২৭/০৬/১৯৩৮ তারিখের ৩৫৫০ নং দানকৃত জমির খাঁন বাহাদুর মোহাম্মদ আলীকে সভাপতি বগুড়া কলেজ উল্লেখ করে অর্গানাইজার ডাঃ মফিজ উদ্দীন, রফাতুল্লাহ, ডাঃ হাবিবুর রহমান এবং বাবু পূর্ণ চন্দ্র রায় এর নামে ফুলবাড়ি মৌজার জমির দানপত্র (অর্পণনামা) লিখে দেওয়া হয়েছে।
তবে সবগুলো দলিলই যে অর্গানাইজারদের নামে করে দেওয়া হয়েছে এমন নয়। কোন কোনটি সভাপতির নামে কোনটি সাধারণ সম্পাদকের নামেও করে দেওয়া হয়েছে।

উপর্যুক্ত তথ্যে দেখা যাচ্ছে প্রথম পর্যায়ে ৯ জন দাতার ১.০৭ একর জমির উপর কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ২৪/০৬/১৯৩৮ সালে কলেজ প্রতিষ্ঠার জন্য জমি পাওয়া গেলেও সম্ভবত এর কার্যক্রম মন্থর গতিতে চলছিল। দাতারা কলেজ প্রতিষ্ঠার জন্য একটি শর্তে জমি দান করেছিলেন, দলিলে উল্লিখিত শর্তটি ছিল- দানকৃত জমিতে কলেজ প্রতিষ্ঠিত না হলে এবং প্রতিষ্ঠিত হওয়ার পর অন্যত্র স্থানান্তরিত হয় তাহলে জমির মালিকেরা বা এর বংশধরেরা জমি ফেরৎ পাবে বা কলেজ কতৃপক্ষ জমি ফেরৎ দিতে বাধ্য থাকবে। এমন শর্তের কারনে কলেজ প্রতিষ্ঠার কর্যক্রমকে গতিশীল করার জন্য ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যা ৭.০০ টায় প্রজাবন্ধু রাজিব উদ্দীন তরফদারের সাতমাথাস্থ “প্রজাসমিতি” কার্যালয়ে স্থানীয় সূধীবর্গের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন-, প্রজাবন্ধু রাজিব উদ্দীন তরফদার, মৌলভী ওসমান গণী, নবীর উদ্দীন তরফদার, বাবু নরেশ চন্দ্র, বাবু বজ্রনাথ দাস, মৌলভী ইয়াকুব আলী, মৌলভী ইয়াকুব হোসেন, জনাব আজিম উদ্দীন, মুন্সী জনাব আলী, ডা. ইজ্জত আলী, কবিরাজ আব্দুল আজিজ, জনাব দেসারাত উল্লাহ, ডাঃ কছির উদ্দীন আহমেদ, জনাব সায়েম উদ্দীন আহমেদ, মফিজ উদ্দীন আহমেদ এবং শাহ্ জসিম উদ্দীন প্রমুখ।
বৈঠকে বি¯Íারিত আলোচনা শেষে বগুড়া কলেজ প্রতিষ্ঠার কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষে খাঁন বাহাদুর মোহাম্মদ আলী এম.এল.এ কে সভাপতি এবং মৌলভী মোঃ ওসমান গনী এম. এ (আলীগড়) কে সাধারন সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি রাজীব উদ্দীন তরফদার এম.এল.এ, বাবু নলিনী চন্দ্র চক্রবর্তী এম. এ বি. এল, জমিদার পূর্ন চন্দ্র রায়, খাঁন বাহাদুর কোরবান আলী সদস্য বৃন্দ হলেন
মৌলভী দবির উদ্দীন আহমেদ, নবীর উদ্দীন তালুকদার এ্যাডভোকেট, বাবু নরেশ চন্দ্র বি. এল, ডা. কছির উদ্দীন তালুকদার এম. বি, ডা. মোজাফ্ফর রহমান এম. বি, সৈয়দ দেলওয়ার আলী চৌধুরী বি. এল, আব্দুস সাত্তার তরফদার বি. এল, আব্দুল বারী বি. এল, বাবু প্রফুল্ল চন্দ্র সেন এম. এ. বি. এল, হিমাংশু রায় এম. এ. বি. এল, জনাব মোবারক আলী, জনাব হযরত আলী, জনাব মুজিবর রহমান, বাবু শিব চাঁদ আগর ওয়ালা, মৌলভী ছহির উদ্দীন আহমেদ, জনাব আব্দুল জব্বার খলিফা।

আরও বিস্তারিত http://www.ahcollege.gov.bd

বিদায় ১৫০ বছরের বগুড়া পৌরসভা।স্বাগতম বগুড়া সিটি কর্পোরেশন
20/04/2026

বিদায় ১৫০ বছরের বগুড়া পৌরসভা।
স্বাগতম বগুড়া সিটি কর্পোরেশন

18/02/2026
সকল বাংলাদেশীকে বিজয় দিবসের শুভেচ্ছা।সৌজন্যেঃ www.konvex.com.bd
15/12/2025

সকল বাংলাদেশীকে বিজয় দিবসের শুভেচ্ছা।

সৌজন্যেঃ www.konvex.com.bd

Konvex Technologies-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে যে কোনো নতুন ওয়েবসাইট ডিজাইনে ২ বছর ওয়েব হোস্টিং সম্পূর্ণ ফ্রি।এই সুযোগ সীম...
01/10/2024

Konvex Technologies-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে যে কোনো নতুন ওয়েবসাইট ডিজাইনে ২ বছর ওয়েব হোস্টিং সম্পূর্ণ ফ্রি।
এই সুযোগ সীমিত সময়ের জন্য।
যোগাযোগ: 01601691093
ইমেইল: [email protected]

31/12/2023

Happy New Year 2024

16/12/2023

২০২৩ সাল
৭১ এর ৫২ বছর
৫২ এর ৭১ বছর

প্রায় ১৭ বছর পর আমাদের ওয়েব সাইট www.cyberbogra.com এর লোগো পরিবর্তন করলাম। যুগ এখন AI এর তাই লোগোটাও AI দিয়ে তৈরী করা।
17/10/2023

প্রায় ১৭ বছর পর আমাদের ওয়েব সাইট www.cyberbogra.com এর লোগো পরিবর্তন করলাম। যুগ এখন AI এর তাই লোগোটাও AI দিয়ে তৈরী করা।

আলহামদুলিল্লাহ দেখতে দেখতে www.cyberbogra.com ১৫ বছরের পদার্পন করল। সেই ২০০৬ সাল থেকে শুরু করে বর্তমানে আমাদের ওয়েব সাইট...
01/01/2022

আলহামদুলিল্লাহ দেখতে দেখতে www.cyberbogra.com ১৫ বছরের পদার্পন করল। সেই ২০০৬ সাল থেকে শুরু করে বর্তমানে আমাদের ওয়েব সাইট অনেকটা ফেসবুকের আদলে দারকরানো হয়েছে। এ বছর আরও কাজ করা হবে ইনশাআল্লাহ। সবায়কে নতুন ইংরেজী বছরের শুভেচ্ছা।

page: Cyberbogra.com

Address

Teenmatha Road
Bogura
5800

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Azizul Haque College, Bogra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Govt. Azizul Haque College, Bogra:

Share