এসো তারকীব শিখি

এসো তারকীব শিখি কুরআনুল কারিমের তারকিব শেখার ক্ষেত্র

19/05/2025

ইয়াস বিন মুয়াবিয়া বলেছেন:

আমি প্রথম প্রজন্মের মহপুরুষদের গুণাবলী খুঁজতে গিয়ে দেখেছি যে, তাদের সর্বশ্রেষ্ঠ গুণ ছিল সত্যবাদিতা।

29/01/2025

আপনি কি মনে করছেন যে, আপনার পাপের জন্য আপনাকে শাস্তি দেওয়া হয়নি?

১. অথচ আপনার ইবাদতের স্বাদ হারিয়ে গেছে।
২. গুনাহের প্রতি ঘৃণা দিন দিন কমে যাচ্ছে।
৩. আপনি রাতের নামাজ তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয়েছেন।
৫. আপনার কোরআন তেলাওয়াত ছুটে গেছে।
৬. প্রতি নামাযের আগে বা পরের সুন্নাতে মুয়াক্কাদা ছুটে যাচ্ছে।
৭. আপনার জিহ্বাকে আল্লাহর জিকির থেকে বিরত রাখা হয়েছে।

আপনি বুঝতে পারছেন না যে, এভাবেই আপনার হৃদয়ে ধীরে ধীরে মহর মেরে দেওয়া হচ্ছে। আপনি তো দুনিয়াবী কোনো পরীক্ষায় পতিত হননি বিধায় ভাবছেন রব আপনার উপর সন্তুষ্ট আছেন, কোনো শাস্তি পাননি। কিন্ত রবের ইবাদত থেকে বঞ্চিত হওয়া ও তার থেকে দূরে চলে যাওয়া কি শাস্তি নয়?

এক আরব মুসলিমের টাইমলাইন থেকে লেখাটি অনুবাদ করা হলো, তিনি ফজর নামাযে উপস্থিত হতে পেরে রবের শুকরিয়া স্বরুপ লেখাটি পোস্ট ক...
28/01/2025

এক আরব মুসলিমের টাইমলাইন থেকে লেখাটি অনুবাদ করা হলো,

তিনি ফজর নামাযে উপস্থিত হতে পেরে রবের শুকরিয়া স্বরুপ লেখাটি পোস্ট করেছিলেন। তিনি লিখেছেন,

'যে বাক্যটি আমাকে ফজরের নামাজ কাজা না করতে বাধ্য করেছে:

"আল্লাহ তায়ালা নিজের অধিক প্রিয় বান্দা ছাড়া অন্য কাউকে ফজরের নামাজের জন্য জাগ্রত করেন না।"

আল্লাহ আমাদের এবং তোমাদের সকলকে ফজরের জামাতে অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্ত করুন।'

26/01/2025

কুরআনের দুটি সূরা وَيْلٌ (দুর্ভোগ তাদের জন্য) শব্দ দিয়ে শুরু হয়েছে;

১. وَیۡلٌ لِّلۡمُطَفِّفِیۡنَ ۙ
বড় দুর্ভোগ তাদের জন্যে যারা মাপে কম দেয়।
—আত মুত্বাফ্‌ফিফীন - ১

২. وَیۡلٌ لِّکُلِّ ہُمَزَۃٍ لُّمَزَۃِۣ
বড় দুর্ভোগ প্রত্যেক ওই ব্যক্তির, যে নিন্দা করে, দোষ খুঁজে বেড়ায়।
—আল হুমাযাহ - ১

প্রথম আয়াতে সম্পদের ব্যাপারে দুর্ভোগের কথা এসেছে।
আর দ্বিতীয় আয়াতে কোন মানুষের সম্মান নষ্টের ব্যাপারে দুর্ভোগের কথা এসেছে।

অতএব এ দুটি বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন খুব বেশি জরুরি।

25/01/2025

আল কুরআনুল কারীম

আমরা তাদের অন্তর্ভুক্ত হই যাদের ব্যাপারে বলা হয়েছে;

الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَتْلُونَهُ حَقَّ تِلاوَتِهِ أُوْلَئِكَ يُؤْمِنُونَ بِهِ
আমি যাদেরকে গ্রন্থ দান করেছি, তারা তা যথাযথভাবে পাঠ করে।
—আল বাকারা - ১২১

অথবা অন্তত এই আয়াতের অন্তর্ভুক্ত হই;

فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ ۚ
সুতরাং কুরআনের যতটুকু (পড়া তোমাদের জন্য) সহজ হয় ততটুকুই পড়।
—আল মুয্‌যাম্মিল - ২০

যদি উল্লেখিত দুই শ্রেণির কোনোটাই না হই তবে এই শ্রেণির অন্তর্ভুক্ত অবশ্যই হতে হবে;

وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ
যখন কুরআন পড়া হয় তখন তা মনোযোগ দিয়ে শোন এবং চুপ থাক, যাতে তোমাদের প্রতি রহমত হয়। ১১৪
—আল আ'রাফ - ২০৪

নতুবা আপনাতেইএই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে;

وَقَالَ الرَّسُوۡلُ یٰرَبِّ اِنَّ قَوۡمِی اتَّخَذُوۡا ہٰذَا الۡقُرۡاٰنَ مَہۡجُوۡرًا
আর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলবে, হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় এ কুরআনকে বিলকুল পরিত্যাগ করেছিল।
—আল ফুরকান - ৩০

হে আল্লাহ কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দিন। আমিন।

23/01/2025

قَالَ یٰبُنَیَّ لَا تَقۡصُصۡ رُءۡیَاکَ عَلٰۤی اِخۡوَتِکَ فَیَکِیۡدُوۡا لَکَ کَیۡدًا ؕ
তিনি বললেন, হে আমার পুত্র! তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বর্ণনা করো না, অন্যথায় তারা তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে।
—ইউসুফ - ৫

এ আয়াতটিকে সামনে রেখে মুফাসসীরিনে কেরাম বলেন, আল্লাহ তায়ালা যখন কাউকে বিশেষ কোন নেয়ামত দান করেন তখন সেটা অন্যের সামনে প্রকাশ না করাই উচিৎ।

কেননা কিছু কিছু অন্তর হিংসা নামক ব্যাধিতে আক্রান্ত।

কারো কারো চোখ বিষাক্ত।

অতএব আল্লাহর দানগুলিকে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং গোপন রেখেই রক্ষা করুন, অথবা অন্তত সকলের কাছে তা প্রকাশ করা থেকে বিরত থাকুন।

হিংসুক ব্যক্তি আপনার প্রাপ্ত নেয়ামত না হারানো পর্যন্ত অন্য কিছুতেই সন্তুষ্ট হয় না। অতীতে, ইউসুফ আঃ এর ভাইয়েরা তাদের ভাইয়ের ঘুমের মধ্যে দেখা স্বপ্নের জন্য তাকে হিংসা করেছে এবং কূপে নিক্ষেপ করেছে।

অতএব আপনি কি আপনার বিশেষ কোনো ইবাদত, চাকরি, পদ, স্ত্রী, সন্তান, সম্পদসহ আল্লাহর দেওয়া অন্যান্য নেয়ামত মানুষের কাছ থেকে রক্ষা করতে চান? তাহলে অনলাইন অফলাইন সব জাইগাতেই সতর্কতা অবলম্বন করুন।

এব্যাপারে একটা হাদীসও লিখতে ইচ্ছে করছে কিন্তু থাক লেখাটা লম্বা হয়ে যাবে।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি বারাকাতুহ প্রিয় ভাই ও বোনেরা সকলে কেমন আছেন? দীর্ঘ বিরতীর পর আলহামদুলিল্লাহ আবার নতুন ...
14/07/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি বারাকাতুহ

প্রিয় ভাই ও বোনেরা সকলে কেমন আছেন? দীর্ঘ বিরতীর পর আলহামদুলিল্লাহ আবার নতুন করে ফ্রি তারকীবের ক্লাস চালু হচ্ছে ইনশাআল্লাহ। আশা করি এবার এসকল ক্লাস থেকে আগের চেয়ে বেশি উপকৃত হবেন ইনশা আল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের সকল কাজে ইখলাস দান করুন ও সকল কাজে বারাকাহ দিন। আমিন।

Address

উপশহর হাউজিং এস্টেট জামে মসজিদ বগুড়া
Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when এসো তারকীব শিখি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share