24/05/2026
#ইসলামিক_স্টাডিজ_বিভাগ_পুণ্ড্র_বিশ্ববিদ্যালয়_কর্তক_কৃতি_শিক্ষার্থীদের_পুরস্কার_প্রদান
------------------------------------------------------------------------------
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আজ (২৩ মে, ২০২৬) Prize Giving Ceremony for Academic Excellence বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের ৫০৪ নং কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতি ও একাডেমিক ফলাফলের ভিত্তিতে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। বিভাগীয় সভাপতি ড. ইশতিয়াকুল আলম মামদূদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবু সাঈদ মো. নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক জনাব সাব্বির হাসান এবং প্রভাষক জনাব শহীদুল্লাহ ও জনাব আয়েশা সিদ্দীকা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. ইমতিয়াযুল আলম মাহফুয। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের মেধা ও নিয়মিত উপস্থিতিকে উৎসাহিত করার মাধ্যমে একটি কার্যকর ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলা সম্ভব। তিনি এমন আয়োজনের জন্য বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. কুতুব উদ্দীন, মো. ফুয়াদ আল হাফিজ, মো. সাজাউল হক, মো. দানিসুর রহমান, এস এম রেজাউল করিম, রিফাত মাহমুদ, কাজী রাদ রেদওয়ান, মো. আবুল হাসান মিয়াজী, জান্নাতুল নাঈমা, মানসুরা আক্তার মীম, মোসা. শাহজাদী আকতার, আবু সালেহ মো. নাসিম, মো. অলিউল আসিফ, হামজা বিন সাঈদ ও মোসা. সানজিদা খাতুন