চাঁদপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট

  • Home
  • Bangladesh
  • Chandpur
  • চাঁদপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট

চাঁদপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট @[691241140912173:274:বন্ধুদের আডডা এবং বন্ধুদের দ?

09/02/2017
28/12/2016

যারা অভ্রতে লেখেন তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস,,,,,
• ক=k• খ=kh• গ=g• ঘ=gh• ঙ=Ng• চ=c• ছ=ch• জ=j• ঝ=jh• ঞ=NG• ট=T• ঠ=Th• ড=D• ঢ=Dh• ণ=N• ত=t• থ=th• দ=d• ধ=dh• ন=n• প=p• ফ=f,ph• ব=b• ভ=v,bh• ম=m• য=z• র=r• ল=l• শ=sh,S• ষ=Sh• স=s• হ=h• ড়=R• ঢ়=Rh• য়=y,Y• ৎ=TH/t``(``১ এর বা পাশে double click)• ং=ng• ঃ=:• ঁ=qq/^• অ=o• আ,া=a• ই, ি=i• ঈ, ী=I• উ, ু=u• ঊ, ূ=U• ঋ, ৃ=rri• এ, ে=e• ঐ, ৈ=oi• ও, ো=O• ঔ, ৌ=OU•
ব(ফলা)দায়িত্ব=w• য(ফলা)ব্যয়=y,Z• র(ফলা)ব্জ্র=(c)r-ব্জ্রbj(c)r• রেফ(যেমন-কর্মকার)=(v)rr(c)-কর্মকারko(v)rr(c)mokar• ্(হসন্ত)=hs/,,(double coma)• যুক্ত বর্ণঃ• ক্ষ(কপোতাক্ষ)=kSh/kkh• হ্ম(ব্রহ্মপুত্র)=hm• ঞ্জ(ব্যঞ্জন)=NGj/
nj• ঞ্ছ(মনোবাঞ্ছনা)=NGch/nch• ঞ্ঝ(ঝঞ্ঝা)=NGjh/njh• ঙ্ক(পালঙ্ক)=nk• ঙ্গ(পতঙ্গ)=ng/Ngg• ণ্ড(ঠাণ্ডা)=ND• ষ্ণ(তৃষ্ণা)=SHN• ঞ্চ(সঞ্চয়)=NGc/nc• জ্ঞ(বিজ্ঞান)=jNG/ggযুক্ত বর্ণ
অনুশীলনঃ
১।পরিক্রমা-porikroma
২।ঔৎকর্ষ্য-OUt``korrShy
৩।মূর্খ-mUrrkh৪।গর্জন-gorrjon
৫।লক্ষ্মী-lokkhmI
৬।কর্ত্রী-korrtrI
৭।এক্সপ্রেস-ekspres
৮।খ্রিষ্টাব্দ-khriShTabd
৯।নির্দ্বিধা-nirrdwidha
১০।আর্দ-arrd
১১।ঊর্ধ্ব-UrrdhrI
১২।দোগ্ধ্রী-dOgdhrI
১৩।অশ্লাঘ্য-oshlaghy
১৪।যাজ্ঞবঙ্ক্য-zaggboNgky
১৫।হিতাকাঙ্ক্ষী-hitakaNgkkhI
১৭।পুঙ্খানুপুঙ্খ-puNgkhanupuNgkh
১৮।কৃচ্ছ্র-krricchr
১৯।শিরশ্ছেদ-shiroshched
২০।ট্রাইব্যুনাল-Traibyunal
২১।বহিস্ত্বক-bohistwk
২২।অস্ত্যর্থ-ostyorrth
২৩।হিরণ্ময়-hiroNmoy
২৪।ভাস্বর-vaswor
২৫।স্মরণ-smorN
২৬।অপরাহ্ণ-oporahN
২৭।মধ্যাহ্ন-modhyahn
২৮।উত্থাপন-utthapon
২৯।উত্ত্যক্ত-uttykt
৩০।সুহৃদ-suhrrid
৩১।ব্রহ্মপুত্র-brhmputr
৩২।উদ্ভ্রান্ত-udvrant
৩৩।অ্যান্থ্রাক্স-oZanthrax
৩৪।অগ্নিমান্দ্য-ognimandy
৩৫।নৈর্ব্যক্তিক-nOIrrbyktik
৩৬।নৈষ্কর্ম্য-nOIShkorrmy
৩৭।অস্পর্শ্য-osporrshy
৩৮।ব্যবস্থাপনা-bybosthapona,,

সবাইকে ধন্যবাদ।

05/05/2016

ভর্তি চলিতেছে_______ভর্তি চলিতেছে

*সিভিল
*মেরিন
*কম্পিউটার
*ইলেক্ট্রিক্যাল

আজই যোগাযোগ করুন আমাদের
সাথে। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা
ক্লাস পরিচালনা করা হয়।
আবাসিকের সু-ব্যাবস্থা রয়েছে।

25/01/2016

hi all friends

2015_____CEI পলিটেকনিক-এর ৪র্থ পর্বের ছাত্র"ফয়সাল তালুকদার" গান পরিবেশনকরছেন...
16/09/2015

2015_____CEI পলিটেকনিক-এর ৪র্থ পর্বের ছাত্র
"ফয়সাল তালুকদার" গান পরিবেশন
করছেন...

Advance Happy New Four Year Strong
31/12/2014

Advance Happy New Four Year Strong

আপনাকে বিজয়দিবসের শুভেচ্ছা ...আজ ১৬ ই ডিসেম্বর।বাংলাদেশের বিজয় দিবস।এই দিনে বাঙালি দীর্ঘ ৯মাসের যুদ্ধের পর, অনেকরক্তের...
16/12/2014

আপনাকে বিজয়
দিবসের শুভেচ্ছা ...

আজ ১৬ ই ডিসেম্বর।
বাংলাদেশের বিজয় দিবস।
এই দিনে বাঙালি দীর্ঘ ৯
মাসের যুদ্ধের পর, অনেক
রক্তের
বিনিময়ে পাকিস্তানী
শাসক
গোষ্ঠীদেরকে পরাজিত
করে লাল সবুজের এই প্রিয়
বাংলাদেশ
ছিনিয়ে এনেছে।
বাংলাদেশের এই
জন্মদিনে আপনাকে "CEI পলিটেকনিক ইনস্টিটিউট, চাঁদপুর"-এর পক্ষ থেকে অনেক
অনেক অভিনন্দন।
বিজয়
দিবস বাংলাদেশে বিশেষ
দিন
হিসেবে রাষ্ট্রীয়ভাবে
দেশের সর্বত্র পালন করা হয়।
প্রতি বছর১৬ই
ডিসেম্বর বাংলাদেশে
দিনটি বিশেষভাবে পালিত
হয়। এদিন
বাংলাদেশে সরকারী ছুটির
দিন। ৯ মাস যুদ্ধের
পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর
ঢাকার
সোহরাওয়ার্দী উদ্যানে
হানাদার
পাকিস্তানী বাহিনীর
প্রায় ৯০,০০০ সদস্য
বাংলাদেশ ও ভারতের
সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর
কাছে আনুষ্ঠানিকভাবে
আত্মসমর্পণ করে। [১] এর
ফলে পৃথিবীর
বুকে বাংলাদেশ নামে
একটি নতুন স্বাধীন ও
সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয়
ঘটে। এ উপলক্ষে প্রতি বছর
বাংলাদেশে দিবসটি
যথাযথ ভাবগাম্ভীর্য
এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার
সাথে পালিত হয়। ১৬ই
ডিসেম্বর ভোরে ৩১ বার
তোপধ্বনির মাধ্যমে দিবসের
সূচনা ঘটে। জাতীয় প্যারেড
স্কয়ারে অনুষ্ঠিত সম্মিলিত
সামরিক
কুচকাওয়াজে বাংলাদেশ
সেনাবাহিনী, বাংলাদেশ
নৌবাহিনী
এবং বাংলাদেশ
বিমানবাহিনীর সদস্যরা
যোগ দেন। কুচকাওয়াজের
অংশ হিসেবে সালাম গ্রহণ
করেন দেশটির প্রধান মাননীয়
রাষ্ট্রপতি কিংবা
প্রধানমন্ত্রী। এই কুচকাওয়াজ
দেখার জন্য প্রচুরসংখ্যক মানুষ
জড়ো হয়। বাংলাদেশের
স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ
হয়েছেন তাদের
প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ
হিসেবে ঢাকার
অদূরে সাভারে
অবস্থিত জাতীয়
স্মৃতিসৌধে রাষ্ট্রপতি,
প্রধানমন্ত্রী, বিরোধী দলীয়
নেতা-কর্মী, বিভিন্ন
সামাজিক ও সাংস্কৃতিক
সংগঠনসহ সর্বস্তরের মানুষ
পুষ্পস্তবক অর্পণ করে থাকেন।
আপনাকে আবারো বিজয়ের
শুভেচ্ছা জানিয়ে বিদায়
জানাচ্ছি।
আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আমার সাথেই
থাকবেন। জয় বাংলা...

13/10/2014

****বিশেষ বিজ্ঞপ্তি******

১৩/১০/২০১৪

ঈদের পর আজ আবার কলেজ খোলা হইল...

কলেজের সকল ছাত্র ও ছাত্রীদের অবগতির জন্য

জানানো জাইতেছে যে, সকলে কলেজ ড্রেস, আইডি

কার্ডসহ কলেজে আসতে হবে....

***আদেশ ক্রমে***
______অধ্যক্ষ____
CEI পলিটেকনিক, চাঁদপুর।

03/10/2014

"সিইআই পলিটেকনিক, চাঁদপুর"

প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত
হয়েছিলো ২০০৯ সালে। এক বছর পরই
সেটি কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক
পেল পাঠদানের অনুমোদন। তারপর শুরু
হলো দীর্ঘ প্রতিক্ষার পর পথ চলা।
প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানটির
শিক্ষার্থী ছিলো মাত্র ১২ জন। কেউ
কেউ বলেন, সরকারি পলিটেকনিক
আর
বেসরকারি পলিটেকনিকে বিস্তর
তফাৎ। কেউ কেউ বলেন,
পলিটেকনিকে পড়লে চাকুরি মিলবে না।
আরও বিভ্রান্তিমূলক নানা কথা।
আসলে সরকারি ও
বেসরকারি পলিটেকনিকের
কারিকুলাম এক। কোনো ফারাক
নেই। এখনকার সময়ে টেকনিক্যাল
পড়ুয়াদের চাকুরির ব্যাপক
চাহিদা আছে। তাই স্বল্প
শিক্ষার্থী আর উদ্দীপনা নিয়ে শুরু
হলো একটি প্রতিষ্ঠানের যাত্রা। এ
বছর ৪র্থ বর্ষে পা দিলো সেই
প্রতিষ্ঠানটি। যার নাম সিইআই
পলিটেকনিক চাঁদপুর। এটিই জেলার
প্রথম বেসরকারি পলিটেকিনিক
ইনস্টিটিউট। সিআইআই পলিটেকনিক
চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও বর্তমান
অধ্যক্ষ মোঃ শাহ আলম।
নিজের হাতে গড়া প্রতিষ্ঠান
সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,
শুরুতেই কিছু প্রতিবন্ধকতা ছিলো।
এখন সব
প্রতিবন্ধকতা কাটিয়ে আমাদের
শিক্ষার্থী সংখ্যা প্রায় ১২০ জন।
আমাদের ১২জন শিক্ষক সবসময়ই
চেষ্টা করেন শিক্ষার্থীদের
ভালোভাবে পাঠদান করাতে। এ
সময়ে এসে মানুষ
কিছুটা বুঝতে শেখেছে পলিটেকনিকে পড়লে সহজে চাকুরি পাওয়া যাবে।
আর এই শিক্ষা শুধু দেশে নয়, বিদেশেও
যথেষ্ট মর্যাদা পায় এবং এ
শিক্ষাকে সাধুবাদ জানায়। সরকার
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ২য়
শ্রেণির মর্যাদায় অনেক আগেই
অধিষ্ঠিত করেছে।
প্রযুক্তিগত বিশ্বমানের
কারিগরি শিক্ষা প্রসারের
লক্ষ্যে ১৯৯০ সালে চাঁদপুর জেলায়
আমরাই কারিগরি শিক্ষার রূপকার।
সেটা সম্ভব
হয়েছে চাঁদপুরে মাইক্রো কম্পিউটার
স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে। এরই
ধারাবাহিকতায় ২০০৯
সালে সিইআই পলিটেকনিক চাঁদপুর
প্রতিষ্ঠা করি। পলিটেকনিক
ইনস্টিটিউটটি জেলার
ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের
দ্বিতীয় শ্রেণির মর্যাদার
কথা মাথায়
রেখে আগামী দিনে বিএসসি-ইন-
ইঞ্জিনিয়ারিং কোর্স খোলার
মাধ্যমে প্রথম শ্রেণির নাগরিক
হিসেবে শিক্ষার্থীদের
গড়ে তোলার জন্য অভিপ্রায় ব্যক্ত
করছি। চাঁদপুরে প্রযুক্তিগত
কারিগরি শিক্ষা ধারাবাহিকতা রক্ষা করার
স্বার্থে সর্বস্তরের জনসাধারণের
সহযোগিতা একান্তভাবে কাম্য।
আমরা বিশ্বাস করি, সকলের
সহযোগিতা পেলে আমরা দ্রুত
সাফল্যের
শীর্ষে পৌঁছতে পারবো।
চার বছর
মেয়াদী কোর্সে ভর্তি হওয়া সিইআই
পলিটেকনিক চাঁদপুরের প্রথম ব্যাচ
শিক্ষার্থী পাস করে বের হবে ২০১৫
সালে।
১৬টি শ্রেণি কক্ষে চলে বিদ্যানিকেতনটির
পাঠদান কার্যক্রম। প্রতিষ্ঠানটির
রয়েছে ৯ সদস্য বিশিষ্ট
শক্তিশালী পরিচালনা পর্ষদ। যার
বর্তমান সভাপতি বিশিষ্ট
শিক্ষানুরাগী মোঃ নজরুল ইসলাম
পাটওয়ারী। তিনি প্রতিষ্ঠান
সম্পর্কে বলেন, 'চাঁদপুরের
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর
মধ্যে সিইআই পলিটেকনিক চাঁদপুর
অন্যতম বাস্তবমুখী অনন্য প্রতিষ্ঠান।
প্রথমে পলিটেকনিক
সম্পর্কে মানুষজনের মনে সঠিক
ধারণা না থাকলেও এখন মানুষের
মনে বিভ্রান্তি কেটে সঠিক
ধারণা জন্মেছে। তাই
আমরা শিক্ষার্থীদের কাছ
থেকে প্রচুর সাড়া পাচ্ছি।
আশা করি, এই
ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
মানুষজন বর্তমানে পলিটেকনিক
শিক্ষার দিকে আগ্রহ দেখাচ্ছে।
আমাদের শিক্ষকরা বেশ আন্তরিক।
তারা পরিশ্রম করছে।
এমনিতে আমাদের প্রতিষ্ঠানের
উল্লেখযোগ্য কোনো সমস্যা নেই।
সবার সহযোগিতা পেলে এই
বিদ্যানিকেতনটি আরো সমৃদ্ধশালী হবে,
সফলতার শীর্ষে পৌঁছবে, চাঁদপুরের
'মডেল' শিক্ষা প্রতিষ্ঠান
হিসেবে পরিচিত
হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ
কারিগরি শিক্ষাবোর্ডের
অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত এ
প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে তিনটি বিষয়ে।
বিষয়গুলো হলো : ডিপ্লোমা-ইন-
সিভিল ইঞ্জিনিয়ারিং,
ডিপ্লোমা-ইন-কম্পিউটার
ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।
ভর্তির যোগ্যতার
ক্ষেত্রে শিক্ষার্থীকে হতে হবে এসএসসি/
দাখিল/ভোকেশনাল পরীক্ষায়
সর্বনিম্ন জিপিএ-২.৫০ ধারী।
মাধ্যমিক পরীক্ষার পর পর সিইআই
পলিটেকনিক চাঁদপুরের
ভর্তি প্রক্রিয়া শরু করা হয়।
সহ-পাঠক্রমিক কার্যক্রম সক্রিয় এ
প্রতিষ্ঠানটির
সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানটির
শিক্ষকরা জানান, চলতি বছরই
অভিভাবক ও শিক্ষার্থীদের
চাহিদা অনুযায়ী আমরা আমাদের
কোর্স সংখ্যা বৃদ্ধি করবো।
পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ
স্থানে শাখা সম্প্রসারণ করবো।
তবে আমাদের লক্ষ্য
আগামীতে বিএসসি-ইন-
ইঞ্জিনিয়ারিং শাখা খোলার। এই
শাখাটি খোলা হলে এখানকার
শিক্ষার্থীদের দেশের দূর-
দূরান্তে গিয়ে পড়তে হবে না।
কেমন লাগছে এ প্রতিষ্ঠানে পড়তে?
জানতে চাইলে ইনিস্টিটিউটের
ডিপ্লোমা-ইন-কম্পিউটার
ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র
মোঃ মুসলিম উদ্দিন বলেন,
এখানে পড়তে ভালো লাগছে।
বিশেষ করে এ প্রতিষ্ঠানে শিক্ষার
সুযোগ-সুবিধা, স্যারদের
আন্তরিকতা আমাদের মুগ্ধ করে।
তাছাড়া এখানে ভর্তির
আগে শুনেছি পলিটেকনিকে ঠিকমতো ক্লাস
হয় না। কিন্তু এখানে আমি খুব
গৌরববোধ করি আমাদের
কোনো ক্লাস মিস্ হয় না।
তিনি আগামীতেও এ
প্রক্রিয়া অব্যাহত
থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীর পদচারণায় মুখরিত এ
প্রতিষ্ঠানটি শিক্ষার
আলো ছড়িয়ে দিবে চাঁদপুরবাসীর
মাঝে, আলোকিত করবে শত শত
শিক্ষার্থীকে এমন
প্রত্যাশা সকলের। #প্রতিষ্ঠানটির
অন্যান্য শিক্ষকরা হলেন :
ইঞ্জিঃ ফয়সাল আহমদ, হযরত
আলী, সমর চন্দ্র দাস,
মামুন হোসেন, ইঞ্জিঃ কোরবান
আলী, ইঞ্জিঃ শরীফ হোসেন,
ইঞ্জিঃ আবু জাহের,
ইঞ্জিঃ সালাউদ্দিন, ইঞ্জিঃ আবু
মোঃ ভুট্টু,
ইঞ্জিঃ গিয়াস উদ্দীন, মোঃ রাফী ও মিসেস তানিয়া আক্তার।

বক্তব্য দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকজনাব, মোঃ মামুন হোসেন...
03/10/2014

বক্তব্য দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক
জনাব, মোঃ মামুন হোসেন...

Address

Shologor, Chandpur Sadar, Chandpur
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when চাঁদপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to চাঁদপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট:

Share