পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Chandpur
  • পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়

পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় এসো মিলি আর একবার, অতীতের সঙ্গে...
পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়- পুনর্মিলনী-২০১৭

Permanently closed.

এসো মিলি আর একবার, অতীতের সঙ্গে...
--------------------------------------------------------------
ঐতিহ্যে, গৌরবে, শিক্ষায় অতুলনীয় আমাদের এই পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় । এই প্রতিষ্ঠানটির রয়েছে ঈর্ষনীয় সাফল্য, যা আমাদের গর্বিত করে । বুক ফুলিয়ে বলতে ইচ্ছে করে, “আমিও এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ছিলাম”।

সব স্মৃতি , সব মায়া আকড়ে ধরে আমরা বিচরন করছি সারা বিশ্বে । কখনও ইচ্ছে করে স্কুল মাঠের

সবুজ ঘাসের বুকে বসে, পুরনো বন্ধুদেরকে নিয়ে কিছু সময় পার করতে । কিন্তু, ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠেনা।

তাই, এবার আমরা অত্র স্কুলের কতিপয় প্রাক্তন শিক্ষার্থী উদ্যোগ নিয়েছি আবার সেই অতীতের সোনালী দিনে ফিরে যেতে, কিছুটা সময় হারিয়ে যেতে প্রিয় বন্ধুদের সঙ্গে ।

এই উদ্দেশ্যকে সামনে রে্খে আগামী জানুয়ারির কোন এক সময়ে আবার সবাই মিলিত হব প্রানের আনন্দে, ফিরে যাব হারান অতীতে ।

সবার সহযোগীতা একান্ত কাম্য ।

পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও বুরগী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক, জনাব আব্দু...
11/02/2024

পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও বুরগী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক, জনাব আব্দুর রশিদ বি.কম স্যার সৌদি আরবে ওমরাহ হজ্জ পালন করতে গিয়ে ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ স্যার কে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।।আমিন।

কচুয়া উপজেলা স্কুল ,কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান ও কারিকুলাম মাস্টার ট্রেইনারদের নিয়ে নতুন কারিকুলাম বিস্তরণ ও ম...
12/11/2023

কচুয়া উপজেলা স্কুল ,কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান ও কারিকুলাম মাস্টার ট্রেইনারদের নিয়ে নতুন কারিকুলাম বিস্তরণ ও মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা।

আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস এবং র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আয়োজনে:-পালগিরী বেগম র...
05/10/2023

আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস এবং র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে:-পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়।কচুয়া,চাঁদপুর।

আজ দশ (১০দিন)"শেখ রাসেল ডিজিটাল ল্যাব" শিক্ষকদের প্রশিক্ষনের শেষের একাংশ। ভেন্যু: কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ ব...
28/08/2023

আজ দশ (১০দিন)"শেখ রাসেল ডিজিটাল ল্যাব" শিক্ষকদের প্রশিক্ষনের শেষের একাংশ।
ভেন্যু: কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কচুয়া,চাঁদপুর।

25/08/2023
আমার এক মাস্টারমশাই কোনদিন কারুর গায়ে হাত তুলতেন না। সেই তিনিই একবার মেজাজ হারিয়ে একজন ছাত্রকে চড় মেরে ফেলেছিলেন। ইস্কুল...
03/06/2023

আমার এক মাস্টারমশাই কোনদিন কারুর গায়ে হাত তুলতেন না। সেই তিনিই একবার মেজাজ হারিয়ে একজন ছাত্রকে চড় মেরে ফেলেছিলেন। ইস্কুল ছুটির পর নিজে সেই ছাত্রকে নিয়ে গিয়ে দোকান থেকে মিষ্টি কিনে খাইয়েছিলেন।

মনে পড়ছে আরও একজনের কথা। বাড়িতে সবসময় কয়েকটা বাড়তি ছাতা রাখতেন। বৃষ্টির দিনে টিউশন পড়তে আসা ছাত্রছাত্রীদের জনে জনে জিজ্ঞাসা করতেন ছাতা আছে কিনা; না থাকলে দিয়ে বলতেন “জানি তোদের বৃষ্টিতে ভিজতে ভাল লাগে, কিন্তু এই সময়টা ভাল না। ভিজিস না। ছাতাটা নিয়ে যা। সামনের দিন নিয়ে আসিস।“

মফঃস্বলের এক অতি প্রবীণ মাস্টারমশাইকে তাঁর রোগশয্যায় ‘কি করতে ইচ্ছে করছে’ জিগ্যেস করায় প্রিয় ছাত্রের নাম করে বলেছিলেন, ওকে খুব দেখতে ইচ্ছে করছে।

ইস্কুলের সাথে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়া ছাত্রীর মাথার কাছে বসে রাত জেগেছিলেন যে স্যার কিম্বা ইস্কুলের মাঠে খেলতে গিয়ে চোট পাওয়া ছাত্রকে নিয়ে হাসপাতালে দৌড়ে ছিলেন যে মাস্টারমশাই, তাঁদের তখন আলাদা আলাদা নাম ছিল হয়ত -- প্রমুখ, কিন্তু আজ এতগুলো বছর পেরিয়ে এসে মনে হয় তাঁদের একটাই পরিচয় ছিল – ‘শিক্ষক’ । তাঁরা বাংলা-ইতিহাস-ভূগোল-অঙ্ক-বিজ্ঞানের বাইরেও কি যেন একটা শিখিয়েছিলেন, সিলেবাসে যার হদিশ মেলেনি কোনদিন।

বিশ্বাস করুন, সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরের অনেক অনেক জিনিস শেখানোর ফাঁকে এক মুহূর্তের জন্যেও বুঝতে দেননি এটা তাঁদের জীবিকা।

ছাত্রের কাছে হেরে গিয়ে যে শিক্ষক আনন্দে কেঁদে ফেলেন, কিম্বা ছাত্রকে শাস্তি দিয়ে যে শিক্ষক নিজেই কষ্ট পান, শিক্ষকতা শুধুই তাঁর জীবিকা হতে পারেনা।

এত বছরে সিলেবাসের মধ্যের আর সিলেবাসের বাইরের যা কিছু শিখেছি যতজনের কাছ থেকে, তাঁদের সকলকে আমার আনত প্রণাম। যা কিছু শিখতে পারিনি তার দায় পুরোটাই আমার। তার জন্য যা শাস্তি প্রাপ্য, মাথা পেতে নিতে রাজি আছি। শুধু একটাই অনুরোধ ---- বহুদিন আগে যে ছাতাটা দিয়েছিলেন সেটা ফেরত দিতে বলবেন না। আপনাদের দেওয়া ওই ছাতাটার আজও বড্ড দরকার – সময়ে এবং অসময়ে। শুধু ওই ছাতার আশ্রয় পেতেই সারাজীবন আপনাদের ছাত্র হয়ে থাকব।

ভালো থাকবেন স্যার সুস্থ থাকবেন সবাই।
িক্ষকদের_জন্য
সংগৃহীত পোস্ট।

 # #বই উৎসব ২০২৩ইং # # #পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়।রহিমানগর, কচুয়া,চাঁদপুর।বিল্লাল হোসেন বি.এস.সি।               ...
01/01/2023

# #বই উৎসব ২০২৩ইং # #
#পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়।
রহিমানগর, কচুয়া,চাঁদপুর।

বিল্লাল হোসেন বি.এস.সি।
#প্রধান শিক্ষক
#পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়

পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি 2022 ফলাফল
28/11/2022

পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি 2022 ফলাফল

❤❤️
05/09/2022

❤❤️

 #শোক_সংবাদ পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ে সাভেক শিক্ষক আমাদের সকলের প্রিয় শিক্ষক।  কৈলাইন মিয়া বাড়ী নিবাসী বীর মুক্...
06/07/2022

#শোক_সংবাদ পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ে সাভেক শিক্ষক আমাদের সকলের প্রিয় শিক্ষক। কৈলাইন মিয়া বাড়ী নিবাসী বীর মুক্তিযোদ্ধা এরশাদ উল্লাহ স্যার আজ রাত ৮ঃ১৫ টায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।
স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

02/03/2022

আলহামদুলিল্লাহ।🤲
আল্লাহর কাছে শুকরিয়া এই অল্প বয়সে আমার বাবা-জ্যাঠা- দানশীল মনমানসিকতার কারনে আমার বাবা-জ্যাঠা সাথে আমরা তিন ভাইয়েরা আজ পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ে-কে "দাতা" হিসাবে জমি দান (রেজেস্ট্রি) করে আসলাম।

Address

Chandpur
RAHIMANAGAR-3632

Website

Alerts

Be the first to know and let us send you an email when পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়:

Share