Iqra International Madrasah

Iqra International Madrasah পাটওয়ারী বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর।
01710-516985, 01797091817

07/06/2026
إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَগভীর শোকের সাথে জানাচ্ছি যে, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাটোয়ারী বাজারের...
04/06/2026

إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

গভীর শোকের সাথে জানাচ্ছি যে, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাটোয়ারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব নজরুল ইসলাম (পাটোয়ারী) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মরহুমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচায় পরিণত করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ও সান্ত্বনা দান করুন।

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَأَسْكِنْهُ فَسِيحَ جَنَّاتِكَ

আমীন, ইয়া রব্বাল আলামীন।

28/05/2026

عيدكم مبارك
كل عام وانتم بخير
تقبل الله منا ومنكم صالح الاعمال

27/05/2026

সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
ঈদ মোবারক
عيدكم مبارك
كل عام وانتم بخير
تقبل الله منا ومنكم صالح الاعمال

25/05/2026

আজ ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসায় পবিত্র ঈদুল আযহার ছুটি ঘোষণা করা হয়েছে এক ভিন্নমাত্রার আনন্দঘন পরিবেশে।

ছুটি ঘোষণার পূর্বমুহূর্তে ছোট্ট শিক্ষার্থীদের প্রাণচঞ্চল অংশগ্রহণে মাদরাসা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ ও নাতের সুমধুর ধ্বনিতে।

এর পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও আনন্দঘন আয়োজনে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা সৃষ্টি করে এক প্রাণবন্ত, উচ্ছ্বসিত ও হৃদয়ছোঁয়া পরিবেশ।

আলহামদুলিল্লাহ, দ্বীনি শিক্ষার পাশাপাশি শিশুদের নির্মল আনন্দ ও মানসিক বিকাশের এই সুন্দর মুহূর্তগুলো সত্যিই ছিল উপভোগ্য।

20/05/2026

আলহামদুলিল্লাহ, আমাদের বালিথুবা আহসান উল্লাহ মিজিবাড়ীর গর্ব, সকলের শ্রদ্ধেয় প্রিয় ব্যক্তিত্ব , বিশিষ্ট সমাজসেবক জনাব জাহিদুল ইসলাম সুমন সাহেব আগামীকাল (২১শে মে, বৃহস্পতিবার) পবিত্র হজ্বের উদ্দেশ্যে সফরে রওনা হচ্ছেন।

এই মহান ইবাদতের সফরকে আল্লাহ তা’আলা যেন তাঁর জন্য সহজ, নিরাপদ ও বরকতময় করে দেন। তাঁর হজ্বকে কবুল হজ্ব হিসেবে কবুল করুন, সকল প্রকার বিপদ-আপদ থেকে হেফাজত করুন এবং সুস্থ ও নিরাপদে হজ্ব সম্পন্ন করে আমাদের মাঝে ফিরে আসার তাওফিক দান করুন।

সাথে সাথে আমাদের বাড়ীর সকলকেও যেন আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র হজ্ব আদায়ের তাওফিক দান করেন, আমীন।

আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা-এর ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সাময়িক প...
19/05/2026

আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা-এর ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষায় মেধাতালিকায় শীর্ষস্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সৌদি আরব ও দুবাই আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে বলেন, পরীক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মাধ্যম নয়; বরং এটি একজন শিক্ষার্থীর দায়িত্ববোধ, পরিশ্রম ও আত্মশুদ্ধিরও একটি গুরুত্বপূর্ণ ধাপ। যারা আজ সফল হয়েছে, তারা যেন অহংকারে না ভোগে এবং যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তারা যেন হতাশ না হয়ে আরও বেশি মনোযোগ ও পরিশ্রমের মাধ্যমে সামনে এগিয়ে যায়। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং কুরআনের সাথে সম্পর্ক দৃঢ় রাখলেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব।

আমরা আমাদের সকল শিক্ষার্থীদের আন্তরিক মোবারকবাদ জানাই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকল শিক্ষার্থীকে কুরআনের আলোয় আলোকিত করে দ্বীন ও দুনিয়ায় সফলতা দান করেন—আমীন।

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iqra International Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share