জামিয়া আরাবিয়্যা কাসিমুল উলূম জাফরাবাদ, পূরাণবাজার, চাঁদপুর

  • Home
  • Bangladesh
  • Chandpur
  • জামিয়া আরাবিয়্যা কাসিমুল উলূম জাফরাবাদ, পূরাণবাজার, চাঁদপুর

জামিয়া আরাবিয়্যা কাসিমুল উলূম জাফরাবাদ, পূরাণবাজার, চাঁদপুর জাফরাবাদ জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম হাফেজিয়া মাদরাসা

প্রতিষ্ঠানের নাম : জামিয়া আরাবিয়্যাহ কাসিমূল উলূম।
অবস্থান : বাংলাদেশের বিশিষ্ট নদী বন্দর চাঁদপুর শহরের দক্ষিণ পার্শ্বে জাফরাবাদ নামক গ্রামে অবস্থিত।
ডাকঘর : পুরান বাজার ।
প্রতিষ্ঠাসন : ১৩৬২ হিজরী মোতাবেক ১৯৪২ খৃষ্টাব্দ ১৩৪৯ বাংলা ।
প্রতিষ্ঠাতা : শায়খুল কুররা হযরত মাওলানা ক্বারী ইব্রাহীম (রহঃ) , মুমিন বাড়ী , চাঁদপুর।

কালেমা খচিত কালো পতাকা নিয়ে পুলিশের ব্রিফিংয়ের সময় পুলিশের পাশে কালবেলার সন্তোষ শর্মার কাজটা কী?
26/10/2024

কালেমা খচিত কালো পতাকা নিয়ে পুলিশের ব্রিফিংয়ের সময় পুলিশের পাশে কালবেলার সন্তোষ শর্মার কাজটা কী?

আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি স্বভাব যার মধ্যে থাকে, সে মুনাফিক...
19/10/2024

আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি স্বভাব যার মধ্যে থাকে, সে মুনাফিক অথবা যার মধ্যে, এ চারটি স্বভাবের কোন একটা থাকে, তার মধ্যেও মুনাফিকীর একটি স্বভাব থাকে, যে পর্যন্ত না সে তা পরিত্যাগ করে। (১) সে যখন কথা বলে মিথ্যা বলে, (২) যখন ওয়াদা করে ভঙ্গ করে (৩) যখন চুক্তি করে তা লংঘন করে (৪) যখন ঝগড়া করে অশ্লীল ভাষা ব্যবহার করে। (সহিহ বুখারি, হাদিস নং-২২৯৭, ইসলামি ফাউন্ডেশন)

আগামী ২৩ নভেম্বর সকলে সবান্ধব আমন্ত্রিত। মোবারক এ মজলিসে উপস্থিত হতে কেউ মিস করবেন না। ইনশাআল্লাহ।
16/10/2024

আগামী ২৩ নভেম্বর সকলে সবান্ধব আমন্ত্রিত। মোবারক এ মজলিসে উপস্থিত হতে কেউ মিস করবেন না। ইনশাআল্লাহ।

01/09/2024

রাসূলের ভালোবাসায় বিমোহিত একজন যুবককে চারজন পুলিশ মিলে আটক করল নবী করিম সা.-এর রওদ্বা শরীফের পাশ থেকে। এরপরের ঘটনা ছিল হৃদয় বিদারক.................................................................................................................................................................................................................................................................................
পুলিশ কোনো কথা না বলেই সাথে সাথে যুবকের পিঠের পেছনে দড়ি দিয়ে তার হাত বেঁধে ফেলল। যুবক পুলিশদের বলতে লাগল তোমাদের কি হয়েছে? আমিতো চোরও নই , ডাকাত ও নই , তবে কেন আমার সাথে এই আচরণ?!
দূর থেকে এক বৃদ্ধ মুরব্বী এই অবস্থা অবলোকন করছিলেন। মুরব্বী কাছে এসে পুলিশদের বললেন আমি এই যুবককে চিনি।
পুলিশরা মুরব্বিকে বলল: আপনি তাকে কীভাবে চিনেন?
মুরব্বী বললেন: আমি তাকে দেখি সে সবসময় রাসূলুল্লাহ সা.- এর রওজার সামনে দাঁড়িয়ে বসে দুরূদ পড়ে, সালাম দেয়, কান্নাকাটি করে । তোমরা তাকে আটোক করেছ কেন? সে কি চোর?
যুবকটি ছিল আলবেনিয়ার , বয়স ৩৫ অথবা ৩৬ হবে, ঘন বাবরি চুল, মুখে হালকা দাড়ি।
পুলিশ বললো: না, সে চোর নয়। এই যুবক আলবেনিয়ার অধিবাসী, সে মদিনায় ৬ বছর ধরে বসবাস করছে এবং এখানে তার কোনো বসবাসের কাগজপত্র নেই। আমরা তাকে ধরে আলবেনিয়ায় পাঠিয়ে দিতে চাচ্ছি ৬ বছর যাবৎ কিন্তু প্রতিবারই তাকে ধরার পর সে আমাদের থেকে পালিয়ে যায় । আমরা তাকে প্রতিবারই রাসূল সা. এর মসজিদ থেকে ধরি। এবারও তাই হলো। তাকে এবার পাওয়া মাত্রই সাথে সাথে দড়ি দিয়ে বাঁধা ছাড়া আমাদের কোনো উপায় ছিলনা!
মুরব্বী পুলিশদের বললেন: এখন তোমরা তাকে নিয়ে কি করবে ?
তারা বললো: রাষ্ট্রিয় আইন প্রয়োগ করবো। আমরা তাকে এখন ধরে নিয়ে প্লেনে উঠিয়ে দিবো এবং তারপর সে আলবেনিয়ায় .....
যুবকটি তখন কাঁদছিল আর ভাবছিল এবার মনেহয় তাকে সত্যি সত্যিই রাসূল সা. -এর মসজিদ ছেড়ে যেতে হবে! রাসূল সা.- এর স্মৃতি বিজড়িত মদিনার শহর ছেড়ে যেতে হবে ! কিছুক্ষণ ভেবে যুবকটি পুলিশদের বলতে লাগলো: দেখুন ভাই, আমি এখানে চুরি, ডাকাতি, ছিনতাই ও কারো সাথে প্রতারণা করি না। আমি এখানে এসেছি আল্লাহর রাসূল সা. -এর ভালোবাসার টানে এ ছাড়া অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্য আমার নেই!
পুলিশরা বলল: না, এটা গ্রহণযোগ্য কথা নয়, আপনাকে অবশ্যই দেশে ফিরে যেতে হবে।বহিরাগতদের রাষ্ট্রীয় আইন এখানে থাকার সুযোগ নেই।
পুলিশরা যুবককে নিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেল। যুবক পথিমধ্যে তাদের বললেন: আমার একটি শেষ অনুরুধ রাখবেন? পুলিশরা তার অনুরুধ শুনলেন এবং সুযোগ দিলেন।
যুবকটি তখন সবুজ গম্বুজের দিকে তাকিয়ে আবেগতাড়িত কণ্ঠে বলল:
هل هكذا كان الإتفاق بيننا ؟!
"ইয়া রাসূলুল্লাহ! আমাদের মধ্যে চুক্তিটা কি এমন হয়েছিল!"
হে রাসূল সা.! আপনার প্রতিবেশী হবো, তাই আমি আমার দোকান, ব্যবসা, মা-বাবাকে ছেড়ে এখানে এসেছি ! কিন্তু তারা আমাকে আর থাকতে দিচ্ছে না! এই কথা বলতে বলতে যুবক মাটিতে লুটিয়ে পড়ল।
পুলিশরা বলেছে: আমরা ভাবলাম, যুবক ইচ্ছাকৃতভাবে মাটিতে লুটিয়ে পড়ছে, সে জ্ঞান হারানোর ভান করছে , হয়তো আবার পালানোর পাঁয়তারা।
পুলিশ সদস্যরা কিছুক্ষণ পর যুবককে মাটি থেকে টেনে উঠালো, দেখল সে সত্যিই অচেতন ! মুখে পানি ঢেলে দিলেও যুবক আর নড়ছে না !
তাদের একজন বলল: তার হয়তো স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়েছে, এক্ষুনি অ্যাম্বুলেন্স আনো ।
অ্যাম্বুলেন্স এসেছিল এবং যুবককে হাসপাতালেও নেয়া হয়েছিল, ডাক্তার তার পরীক্ষা-নিরীক্ষা করার পর বললেন: আরো দেড় ঘণ্টা আগে যুবক এই পৃথিবী থেকে চলে গেছে ! সে বেঁচে নেই।
পুলিশ সদস্যরা তখন কান্নায় ভেঙে পড়েছিল এবং বলছিল: আল্লাহর শপথ! আমরা আমাদের দায়িত্ব পালন কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি তাঁর গভীর ভালোবাসার নমুনা অনুভব করতে পারিনি !
এরপর, গোসল ও জানাযা শেষে যুবককে অ্যাম্বুলেন্সে করে জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফন করা হয়।
আলবেনিয়ার পথে রওনা দেয়া যুবক, জান্নাতুল বাকিতে চলে গেলেন । রেখে গেলেন পৃথিবীবাসীর জন্যে রাসূল সা.-এর প্রতি মহব্বতের অনন্য দৃষ্টান্ত !

[রাসূলুল্লাহ সা. -এর প্রতি মহব্বত]
{صلى الله عليه وسلم}
সংগৃহিত।

এশিয়ার শ্রেষ্ঠ শায়খুল হাদীস। যাঁকে দারুল উলূম করাচির উস্তাদ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য স্বয়ং মুফতি শফি সাহেব রহ. এর পক্ষ থ...
31/08/2024

এশিয়ার শ্রেষ্ঠ শায়খুল হাদীস। যাঁকে দারুল উলূম করাচির উস্তাদ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য স্বয়ং মুফতি শফি সাহেব রহ. এর পক্ষ থেকে প্রস্তাব এসেছিল। সেই মানুষটিও আজ পানিবন্দী অনেকদিন। নিজ প্রতিষ্ঠানের কামরা থেকে থেকে কলাগাছের ভেলায় চড়ে তিনি মসজিদে যাচ্ছেন জুমু পড়াতে।

তিনি আমাদের সেরেতাজ শায়খুল হাদীস ওয়াল আদীব আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব হাফি.

মুহতামিম ও শায়খুল হাদীস ওলামা বাজার মাদ্রাসা ফেনী

সকলেই স্ববান্ধব আমন্ত্রিত।
16/11/2023

সকলেই স্ববান্ধব আমন্ত্রিত।

11/11/2023
দাওয়াত রইল।
21/12/2021

দাওয়াত রইল।

কারা কারা শরিক থাকতে পারবেন?
30/10/2020

কারা কারা শরিক থাকতে পারবেন?

06/01/2020
আগামী ৭ ফেব্রুয়ারী ২০১৮ইং রোজ বুধবার আমাদের মাদরাসার অদূরেই দোকানঘর সংলগ্ন বালুর মাঠ, পুরান বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর-...
28/01/2018

আগামী ৭ ফেব্রুয়ারী ২০১৮ইং রোজ বুধবার আমাদের মাদরাসার অদূরেই দোকানঘর সংলগ্ন বালুর মাঠ, পুরান বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর-এ বাদ যোহর হইতে এলাকার ওলামায়ে কেরাম ও তালেবে ইলমদের ঐক্যবদ্ধ ফোরাম আল মুঈন সমাজ কল্যাণ পরিষদ-চাঁদপুর এর উদ্যোগে ৩য় বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হবে।

https://web.facebook.com/events/139470910190441/

জা‌মিয়ার ইফতা বিভা‌গে ভ‌র্তিচ্ছু‌দের জন্য ভ‌র্তি সংক্রান্ত তথ্য
16/06/2017

জা‌মিয়ার ইফতা বিভা‌গে ভ‌র্তিচ্ছু‌দের জন্য ভ‌র্তি সংক্রান্ত তথ্য

Address

পূর্ব জাফরাবাদ, পুরাণ বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর
Chandpur
৩৬০১

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া আরাবিয়্যা কাসিমুল উলূম জাফরাবাদ, পূরাণবাজার, চাঁদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share