11/08/2026
শুভ জন্মদিন
ফেনী পলিটেকনিক ডিবেটিং সোসাইটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি।
যার সুদক্ষ হাতের স্পর্শে, যার ঐকান্তিক প্রয়াসে এবং যার অবিচল দৃঢ়তায় জন্ম হয়েছিল ফেনী পলিটেকনিক ডিবেটিং সোসাইটির। আপনার ভবিষ্যৎ জীবনের প্রতিটি পদক্ষেপ হোক সাফল্যমণ্ডিত, সম্মানজনক এবং আলোকোজ্জ্বল।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
আমরা দৃঢ়ভাবে আশাবাদী এবং বদ্ধপরিকর আপনার আদর্শকে পাথেয় করে, আপনার দেখানো স্বপ্নকে বাস্তবায়ন করে আমরা ফেনী পলিটেকনিক ডিবেটিং সোসাইটিকে একদিন সারা বাংলাদেশের বুকে "বিতর্কের বাতিঘর" এবং "গৌরবের মাইলফলক" হিসেবে প্রতিষ্ঠিত করবো, ইনশাআল্লাহ।
আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা অপরিসীম।