Menka Law Tax and Vat Associates

Website Contact the university

Menka Law Tax and Vat Associates “Trusted Partner in Law, Tax & VAT”

টিন নিয়ে সবাই যে ভাবে জরিমানা জরিমানা করতেছে, আপনি টিন করেছেন রিটার্ন দেন নি..  আপনি একজন আয়কর আইনজীবী  'র সাথে যোগাযোগ ...
27/10/2026

টিন নিয়ে সবাই যে ভাবে জরিমানা জরিমানা করতেছে,
আপনি টিন করেছেন রিটার্ন দেন নি.. আপনি একজন আয়কর আইনজীবী 'র সাথে যোগাযোগ করুন। সবার তো আর জরিমানা দিতে হয় না।

আপনি ফেইসবুকের ইনফরমেশন নিয়ে লাফালাফি না করে, আগে জানুন বুঝেন তারপর কি করবেন সেটা আপনার।

অনেকে আছেন নিজে ওয়েবসাইটে ডুকে ০০০ দিয়ে রিটার্ন সাবমিট করে দেয়, সাথে অন্যজনের গুলো ও করে দেয়।

যারা ০০০ দিয়ে রিটার্ন দিচ্ছেন তারা এই ক্ষতিটা এখন না আরো কিছু দিন পরে খাবেন তখন আবার নতুন করে দৌড়ানো হবে জুতার তলে খসে যাবে দৌড়াতে দৌড়াতে।

৫০০/১০০০ টাকার জন্য ভোগান্তি আরো বেশি হবে এবং তখন কত টাকা খরচ করতে হবে তার হিসাব ও করতে পারবেন না।
আয়কর রির্টান বিষয়টা যদি এতোই সোজা হতো তাহলে আইনজীবীদের কোনো প্রয়োজন হতো না আর।আর আমাদের আইনজীবীদের উচিত অনলাইনে কাউকে আর ফ্রি পরামর্শ না দেয়া।আমাদের কাছ থেকে ফ্রি পরামর্শ পাচ্ছে বলে আমাদেরকে খুবই সস্তা মনে করতেছে।

রানা দে
আয়কর আইনজীবী
01516795453

26/10/2026
আয়কর রিটার্ন না দিলে গ্যাস ও বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করাসহ ৫ ধরনের শাস্তিআপনি আয়কর রিটার্ন জমা দিলেন না। ভাবুন তো, আপনার...
26/10/2026

আয়কর রিটার্ন না দিলে গ্যাস ও বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করাসহ ৫ ধরনের শাস্তি
আপনি আয়কর রিটার্ন জমা দিলেন না। ভাবুন তো, আপনার কী হবে। কর কর্মকর্তারা কঠোর হলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকি গ্যাস–বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হতে পারে।
দেশে সোয়া এক কোটি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএনধারী) আছেন। বছরে রিটার্ন দেন প্রায় ৫০ লাখ করদাতা। বাকি ৭৫ লাখ করদাতা রিটার্ন দেন না।
আইন অনুসারে, টিআইএনধারী সবার রিটার্ন দেওয়া বাধ্যতামূলক নয়। করযোগ্য আয় থাকলে রিটার্ন দিতে হয়। আর ৪৫ ধরনের সরকারি–বেসরকারি সেবা নিতে হলে রিটার্ন দিতে হয়।
এনবিআরের কর্মকর্তারা মনে করছেন, করযোগ্য আয় থাকা সত্ত্বেও বিপুলসংখ্যক মানুষ রিটার্ন দেননি। এবার দেখা যাক, আয়কর রিটার্ন না দিলে কী জরিমানা হয়।
রিটার্ন না দিলে কী হয়
আয়কর আইন অনুসারে, পাঁচ ধরনের ঝামেলায় পড়তে পারেন করদাতারা। এগুলো হলো—
১. জরিমানা সর্বোচ্চ ৫০ হাজার টাকা
নির্দিষ্ট সময়ে রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে আয়কর আইনের ২৬৬ ধারা অনুসারে ব্যবস্থা নিতে পারবেন কর কর্মকর্তারা। এ ধারায় বলা হয়েছে, আয়কর রিটার্ন জমা না দিলে করদাতার সর্বশেষ নিরূপিত আয়ের ওপর ধার্যকৃত করের ১০ শতাংশ হারে জরিমানা আরোপ করা যাবে। তবে এ জরিমানা কমপক্ষে সর্বনিম্ন এক হাজার টাকা এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা। এ ছাড়া ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করতে পারবেন। কোনো তদন্তের ক্ষেত্রে রিটার্নের তথ্য চাওয়া হলে তা দিতে ব্যর্থ হলে ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে।
২. কর ছাড় পাওয়া যাবে না
নির্ধারিত সময়ে রিটার্ন না দিলে কর অব্যাহতির সুবিধা পাওয়া যাবে না। আয়কর আইনের ১৭৪ ধারা অনুসারে কর অব্যাহতির ক্ষেত্র সংকোচন করা হবে। আপনি প্রতিবছর সঞ্চয়পত্রসহ সরকার নির্ধারিত খাতে বিনিয়োগ করে কর পেতেন। কিন্তু নির্ধারিত সময়ে রিটার্ন না দিলে এই কর ছাড় পাবেন না।
৩. বাড়তি ২ শতাংশ কর
নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দিলে প্রতি মাসে আরোপিত করের ওপর ২ শতাংশ হারে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।
৪. গ্যাস–বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন
সময়মতো আয়কর রিটার্ন না দিলে আপনার বাড়ির গ্যাস–বিদ্যুতের সংযোগ কেটে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কর কর্মকর্তাদের। এমনকি শিল্পকারখানার মালিকেরা যদি তাঁদের প্রতিষ্ঠানের আয়কর রিটার্ন না দেন, তাহলে গ্যাস–বিদ্যুতের সংযোগ কেটে দিতে পারবেন তাঁরা।
শুধু বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন নয়, গ্যাস, পানিসহ যেকোনো রাষ্ট্রীয় পরিষেবার সংযোগ বিচ্ছিন্ন করা যাবে।
৫. বেতন পাওয়া নিয়ে ঝামেলা
সরকারি–বেসরকারি চাকরির ক্ষেত্রে নির্ধারিত উচ্চ গ্রেডের (প্রথম শ্রেণির কর্মকর্তা) কর্মকর্তাদের সীমা দিয়ে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তাই নির্ধারিত সময়ে রিটার্ন না দিলে বেতন–ভাতা পাওয়ায় জটিলতা হতে পারে। অফিস থেকে রিটার্ন জমার কপি চাওয়া হয়, তা না হলে বেতন–ভাতা কেটে রাখার ঘোষণাও দেওয়া হয়। বেসরকারি খাতের মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
রিটার্ন দেওয়ার সময় শেষ কবে
চলতি অর্থবছর থেকে রিটার্ন দেওয়া যাবে সারা বছর। প্রথম তিন মাস (জুলাই–সেপ্টেম্বর) রিটার্ন কর ছাড় পাওয়া যাবে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রিটার্ন দিলে যা কর বসবে, তা–ই দিতে হবে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত রিটার্ন দিলে করের পাশাপাশি জরিমানা বসবে।
তাই অর্থবছর পেরিয়ে গেলেই শুধু রিটার্ন–সংক্রান্ত জরিমানা, বাড়তি করসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

রানা দে
আয়কর আইনজীবী
সদস্য: চট্টগ্রাম আইনজীবী সমিতি
০১৫১৬৭৯৫৪৫৩

ই-রিটার্ন সংক্রান্ত আপডেট:এখন যেমন পূর্বের বছরের রিটার্ন দাখিল করতে জরিমানা দিতে হচ্ছে ঠিক তেমন ২০২৬-২৭ করবর্ষের রিটার্ন...
25/10/2026

ই-রিটার্ন সংক্রান্ত আপডেট:

এখন যেমন পূর্বের বছরের রিটার্ন দাখিল করতে জরিমানা দিতে হচ্ছে ঠিক তেমন ২০২৬-২৭ করবর্ষের রিটার্ন ৩১ ডিসেম্বর এর মধ্যে না দিলে জরিমানা দিতে হবে।

জরিমানা এড়াতে ৩১ ডিসেম্বর এর আগে রিটার্ন দাখিল করুন।

রানা দে
আয়কর আইনজীবী
সদস্য চট্টগ্রাম কর আইনজীবী সমিতি
Menka Law Tax and Vat Associates
01516-795453

ই-রিটার্ন সংক্রান্ত আপডেট:এখন যেমন পূর্বের বছরের রিটার্ন দাখিল করতে জরিমানা দিতে হচ্ছে ঠিক তেমন ২০২৬-২৭ করবর্ষের রিটার্ন...
25/10/2026

ই-রিটার্ন সংক্রান্ত আপডেট:

এখন যেমন পূর্বের বছরের রিটার্ন দাখিল করতে জরিমানা দিতে হচ্ছে ঠিক তেমন ২০২৬-২৭ করবর্ষের রিটার্ন ৩১ ডিসেম্বর এর মধ্যে না দিলে জরিমানা দিতে হবে।

জরিমানা এড়াতে ৩১ ডিসেম্বর এর আগে রিটার্ন দাখিল করুন।

TIN থাকলে রিটার্ন সাবমিশন বাধ্যতামূলক।জরিমানা থেকে বাচুনযোগাযোগ রানা দে আয়কর আইনজীবী 01516795453
24/10/2026

TIN থাকলে রিটার্ন সাবমিশন বাধ্যতামূলক।
জরিমানা থেকে বাচুন
যোগাযোগ
রানা দে
আয়কর আইনজীবী
01516795453

ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও পরিচালনা সহ ৭ ধরনের কাজে BIN (ভ্যাট নিবন্ধন) বাধ্যতামূলক করার আইন কার্যকর হয়েছিল ১ লা...
14/10/2026

ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও পরিচালনা সহ ৭ ধরনের কাজে BIN (ভ্যাট নিবন্ধন) বাধ্যতামূলক করার আইন কার্যকর হয়েছিল ১ লা জুলাই ২০২৬ তারিখে। অবশেষে বাংলাদেশ ব্যাংক পৃথক একটি সার্কুলার জারির মাধ্যমে দেশের সকল তফসিলি ব্যাংকগুলকে এই আইন অনুসরণ করার নির্দেশনা দিয়েছে।

উল্লেখ্য, বিন বা ভ্যাট নিবন্ধন সদন ছাড়া ব্যাংকগুলো এখন থেকে কোন ব্যবসা প্রতিষ্ঠানের নামে চলতি ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা পরিচালনা করা এবং তাদেরকে কোন ঋণ প্রদান করবে না।

মুসক দাখিল আবার প্রতি মাসের ১৫ তারিখ নির্ধারণ আজ ১৪ অক্টোবর-২০২৬যোগাযোগ রানা দে আয়কর আইনজীবী Menka Law Tax and Vat Assoc...
14/10/2026

মুসক দাখিল আবার প্রতি মাসের ১৫ তারিখ নির্ধারণ আজ ১৪ অক্টোবর-২০২৬

যোগাযোগ
রানা দে
আয়কর আইনজীবী
Menka Law Tax and Vat Associates
সদস্য: চট্টগ্রাম কর আইনজীবী সমিতি
01516-795453

Address

Chittagong City
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Menka Law Tax and Vat Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Menka Law Tax and Vat Associates:

Shortcuts

Share