Gachbaria Govt College, BNCC Platoon

  • Home
  • Gachbaria Govt College, BNCC Platoon

Gachbaria Govt College, BNCC Platoon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gachbaria Govt College, BNCC Platoon, College & University, Chandanaish,chittagong, .

গাছবাড়ীয়া সরকারি কলেজ বিএনসিসি ভর্তি কার্যক্রম শীঘ্রই শুরু হবে,ভর্তি ইচ্ছুকদের প্লাটুনে যোগাযোগের অনুরোধ করা হলোযোগাযোগ ...
14/10/2025

গাছবাড়ীয়া সরকারি কলেজ বিএনসিসি ভর্তি কার্যক্রম শীঘ্রই শুরু হবে,ভর্তি ইচ্ছুকদের প্লাটুনে যোগাযোগের অনুরোধ করা হলো
যোগাযোগ :০১৮৪৩৮৫৭৬৯৬

 বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হচ্ছে সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর দ্ব...
10/09/2025


বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হচ্ছে সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় সারির, আধাসামরিক, সেচ্ছাসেবী বাহিনী। এটি সামরিক বাহিনীর কর্মকর্তা, জেসিও, এনসিও, বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত।

BNCC-এর সুবিধা গুলো কী কী?

১. বিএনসিসি ক্যাডেটরা সেনা, নৌ এবং বিমান বাহিনীর অফিসার পদে সরাসরি ISSB তে অংশগ্রহণ করার সুবর্ণ সুযোগ।

২. মাতৃভূমির প্রতিরক্ষার মহান দায়িত্ব পালনের জন্য সরকারী খরচ ও ব্যাবস্থাপনায় সামরিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ।

৩. সরকারী খরচে বিদেশে ভ্রমনের মাধ্যমে অন্যান্য ক্যাডেটদের সাথে মোট বিনিময়ের অনন্য সুযোগ।

৪. আন্তর্জাতিক মানের বিভিন্ন অনুষ্ঠান, খেলাধুলা ইভেন্ট ম্যানেজমেন্ট ও শৃঙ্খলা বিধানের বিরল অভিজ্ঞতা অর্জনের সুযোগ।

৫. সেনাবাহিনীর সাথে বিনা খরচে শীতকালীন যৌথ সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণ ও সনদপ্রাপ্তির সুযোগ।

৬. ক্যাম্পে অংশগ্রহণ মাধ্যমে অস্ত্র চালনায় দক্ষতা অর্জন।

ভর্তির পর করণীয়:

ক) প্রতি সপ্তাহে সুবিধাজনক সময়ে ২দিন সামরিক স্টাফের নেতৃত্বে প্রশিক্ষণ ও ক্লাশ।

খ) বছরে ২ থেকে ৩ টি প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণের নিমিত্তে নিজ জেলার বাইরে ৩ থেকে ৭দিনের ক্যাম্পে অংশগ্রহণ।

গ) জাতীয় দিবস সমূহের প্যারেডে অংশগ্রহণ।

ঘ) কলেজের অভ্যন্তরীণ অনুষ্ঠান সমূহে ভলান্টিয়ারের দায়িত্ব পালন।

08/09/2025
ভ্রমণ মানুষের জীবনে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। এটি শুধুমাত্র একটি স্থান থেকে অন্য স্থানে যাওয়ার প্রক্রিয়া নয়, বরং নতুন স...
27/01/2025

ভ্রমণ মানুষের জীবনে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। এটি শুধুমাত্র একটি স্থান থেকে অন্য স্থানে যাওয়ার প্রক্রিয়া নয়, বরং নতুন সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের জীবনধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ।

সেই উদ্দেশ্যেই গাছবাড়ীয়া সরকারি কলেজে, বিএনসিসি প্লাটুন কতৃক
➡️ডিসি পার্ক, পতেঙ্গা সী বীচ,টানেল ভ্রমণ

1️⃣ চট্টগ্রাম ফুল উৎসব ২০২৫( ডিসি পার্ক)

চট্টগ্রাম জেলাস্থ সীতাকুণ্ড উপজেলাধীন সলিমপুর মৌজার ১৯৪.১৩ একর সরকারি খাস সম্পত্তিতে, জেলা প্রশাসন, চট্টগ্রাম জলারণ্য শোভিত এই স্থানটি সর্বসাধারণের ব্যবহার উপযোগী করতে বিভিন্ন ধরণের স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন। এ পরিকল্পনার অংশ হিসেবে সাধারণ জনগণ যেন নিরাপদ পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, শরীরচর্চা ও অবসর সময় কাটাতে পারেন সেই প্রচেষ্টা গ্রহণ করা হয়। এখানে তৃতীয়বারের মত বৃহৎ পরিসরে "ফুল উৎসব-২০২৫" এর আয়োজন করা হয়। উক্ত ফুল উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক অধিক দর্শনার্থী ডিসি পার্ক পরিদর্শন করেন। এতে গাছবাড়ীয়া সরকারি কলেজে বিএনসিসি প্লাটুনের ক্যাডেট (আমরা)দর্শনার্থী রুপে অংশ নিতে পেরে খুব আনন্দিত।
১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুল গাছে সুবাসিত চট্টগ্রাম ডিসি পার্ক,এ যেন দুবাইয়ের মিরাকল গার্ডেন এর প্রতিচ্ছবি।
এই ফ্লাওয়ার ফেস্ট এ আমাদের আরো উপভোগের সুযোগ গুলো হলো
সানসেট ভিউ পয়েন্ট,
সেলফি কর্ণার,
কিডস জোন,
নৌকা ভ্রমন ও কায়াকিং,
পুস্প সজ্জিত রেস্তোরাঁ।
2️⃣পতেঙ্গা সী বীচ-এ (BNCC)
কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গায় বিকেলে সূর্যাস্ত ও সন্ধ্যার সময়টুকু অবশ্যই ভাল লেগেছে । চট্টগ্রাম বন্দরের জন্যে অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ এইখানের পরিবেশে ভিন্নতা নিয়ে আসে। পতেঙ্গায় রয়েছে স্পীড-বোটে চড়ে সমুদ্রে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্যে আছে সী বাইক ও ঘোড়া। কেনাকাটার জন্যে আছে বার্মিজ মার্কেট। খাওয়া দাওয়ার জন্যে আছে হরেক রকক মজাদার স্ট্রিট ফুড।
পতেঙ্গা বিচের কাছেই রয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ নৌ বাহিনীর ঘাটি, চট্টগ্রাম বন্দরের অনেক জেটি এবং প্রজাপতি পার্ক। এইসব গুলো জায়গা কাছাকাছি হওয়ায় ঘুরে দেখার সুযোগ রয়েছে । বিএনসিসি পরিবার নিয়ে সুন্দর সময় কাটানো চট্টগ্রাম জেলার এই পতেঙ্গা সৈকত আসলেই এক সুন্দর স্থান ছিল।
3️⃣ কর্ণফুলী টানেল ভ্রমণ
বাড়ি ফেরার পথে টানেল ভ্রমণে
কিছুটা অন্ধকার, নেটওয়ার্ক না থাকা, জ্যাম মুক্ত যানবাহনের এগিয়ে চলা টানেল ভ্রমনের প্রথম অভিজ্ঞতা,
আমাদের এমন একটি ভ্রমণের সুযোগ করে দেওয়ায়
পিইউও স্যার ও কলেজ প্রশাসনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 #মহান বিজয় দিবস ২০২৪আজ কুচকাওয়াজ ও অভিবাদন মঞ্চ চন্দনাইশ উপজেলা প্রশাসন, চট্টগ্রাম♥️কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়  মাঠে উপ...
16/12/2024

#মহান বিজয় দিবস ২০২৪

আজ কুচকাওয়াজ ও অভিবাদন মঞ্চ

চন্দনাইশ উপজেলা প্রশাসন, চট্টগ্রাম♥️

কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং

সাথে প্যারেড মাঠে জাতীয় পতাকার শ্রদ্ধা

প্রদর্শনে অংশগ্রহণ করেন,

বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ আনসার,বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) , রোভার স্কাউটস সহ মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ের ছাত্র বৃন্দ

ও

গাছবাড়ীয়া সরকারি কলেজে কতৃক

মহান বিজয় দিবস -২০২৪ এ

শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ,

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

কলেজের এ অনুষ্টানে গার্ড অব অনার সহ যাবতীয় দায়িত্ব পালনে বিএনসিসি প্লাটুনের সকল ক্যাডেট সক্রিয় ভূমিকা পালন করে।

সূর্যোদয়ে তুমি

সূর্যাস্তে ও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি!

আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস🇧🇩🇧🇩।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা……….১৯৭১ সালে যাদের মহান আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীনসার্বভৌম রাষ্ট্র, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শ্রদ্ধার সাথে স্বরণ করছি জাতিরশ্রেষ্ঠ সন্তানদের।

💟💟💟💟গাছবাড়িয়া সরকারি কলেজ বিএনসিসি এর পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।



🇧🇩🫡 সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি 🫡🇧🇩

Gachbaria GovtGachbaria Govt. CollegetGachbaria Govt College, BNCC Platoonাগাছবাড়ীয়া সরকারি কলেজ পরিবার

আজ গাছবাড়িয়া সরকারি কলেজ কতৃক আয়োজিত ১৪ ডিসেম্বর,শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।...
14/12/2024

আজ
গাছবাড়িয়া সরকারি কলেজ কতৃক আয়োজিত
১৪ ডিসেম্বর,শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর রণজিৎ কুমার দত্ত, স্যার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যাক্ষ ড: সুব্রত বরন বড়ুয়া, স্যার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের

সম্পাদক জনাব মো সাইফুদ্দীন, স্যার

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত অনুষ্ঠানের আহবায়ক প্রদীপ কুমার দেব,স্যার।

দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন। বাঙ্গালি জাতির ইতিহাসে একটি বেদনাদায়ক দিন। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় যখন নিশ্চিত, ঠিক তখন পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের আঁধারে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা পৈশাচিক হত্যাযজ্ঞের পর ঢাকার মিরপুর, রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের লাশ ফেলে রেখে যায়। বাঙালি জাতি যাতে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বাঙালির শ্রেষ্ঠ এইসব সন্তানদের তালিকা করে হত্যা করা হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা..........

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ট্রেনিং একাডেমি এর একাডেমিক ভবন উদ্বোধন।আজ (৫ ডিসেম্বর ২০২৪) দুপুরে সাভারের বাই...
05/12/2024

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ট্রেনিং একাডেমি এর একাডেমিক ভবন উদ্বোধন।

আজ (৫ ডিসেম্বর ২০২৪) দুপুরে সাভারের বাইপাইল বিএনসিসি একাডেমিতে অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বিএনসিসি সেনা, নৌ ও বিমান শাখার একদল চৌকষ ক্যাডেটবৃন্দ সম্মানিত সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন।

গার্ড অব অনার গ্রহণ ও উদ্বোধনী ফলক উন্মোচন সমাপনান্তে সম্মানিত সেনাবাহিনী প্রধান বিএনসিসি ট্রেনিং একাডেমিতে বৃক্ষরোপন করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এরপর তিনি বিএনসিসিতে কর্মরত সামরিক অফিসার (সেনা, নৌ ও বিমান বাহিনী), বিএনসিসি অফিসার (বিএনসিসিও), প্রফেসর আন্ডার অফিসার (পিইউও), টিচার আন্ডার অফিসার (টিইউও) ও বিএনসিসি ক্যাডেটদের মাঝে তাঁর স্বাগত ভাষণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্যের শুরুতে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বিএনসিসি ক্যাডেটসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের এবং গত জুলাই-আগস্ট এর বৈষ্যমাবিরোধী আন্দোলনে সকল ছাত্র জনতার আত্মত্যাগকে। সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা ও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। একই সাথে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভুয়সী প্রশংসা করেন এবং এই সংস্থার সকল সদস্যকে অভিনন্দন জ্ঞাপন করেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উল্লেখ্যযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি, এ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমান, এনডিসি, পিএসসি, ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোঃ মঈন খান, ওএসপি, এনডিসি, পিএসসি, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান, এনডিসি, পিএসসি এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিএনসিসির সামরিক ও অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।🥀💝😊👈🫠📸

Congratulations 💐❤️💐Gachbaria Government College Promoted in Cadet Promotion exam-2024. While wearing the rank batch of ...
03/12/2024

Congratulations 💐❤️💐
Gachbaria Government College
Promoted in Cadet Promotion exam-2024.
While wearing the rank batch of cadets,
15 BNCC Battalion
Karnaphuli Regiment,
Bangladesh National Cadet Corps

Address

Chandanaish,chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gachbaria Govt College, BNCC Platoon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your university to be the top-listed university?

Share