01/09/2026
এ যুগে এসে কে আর চিঠি লেখে! আর পড়েই বা কে? অথচ একটা চিঠি কখনোই শুধু কিছু শব্দের সমষ্টি নয়। চিঠি যেন এক টুকরো প্রাণ , যেখানে প্রাঞ্জল শব্দগুলো আমাদের হয়ে কথা বলে, এমন কিছু কথা বলে যায়, যা হয়তো মুখোমুখি দাঁড়িয়ে বলা হয়ে ওঠে না।
একবার ভেবে দেখুন তো, কতবার প্রিয় কাউকে কিছু লিখতে চেয়েছেন, অথচ লেখা হয়নি? কত কথা মনের ভেতর জমে থেকেছে, শুধু একটু সাহসের অভাবে কাউকে বলা হয়নি? কত অনুভূতি হয়তো আজও অপেক্ষা করছে, কেউ একজন সেগুলো শব্দে সাজিয়ে দেবে বলে!
তাই আজ বিশ্ব চিঠি দিবসে, আর না হয় মনের কথাগুলো একটু কাগজে নামিয়েই ফেলুন। লিখুন কয়েকটি লাইন, কোনো গল্প, কোনো স্মৃতি, কোনো না-বলা কথা অথবা এমন কিছু, যা আপনি স্রেফ মানুষকে জানাতে চান, নিজের অনুভূতিগুলোকে একটু প্রকাশ করতে চান। এখানে আপনার পরিচয়ই বা জানবে কে? চাইলে থাকুন অ্যানোনিমাস, চাইলে বেছে নিন কোনো ছদ্মনাম। আপনার চিঠির সঙ্গে চাইলে বেঁধে দিতে পারেন নিজের নিয়মও।
আপনার লেখা পৌঁছে যাবে মানুষের কাছে আমাদের পরবর্তী লাইভে। হয়তো আপনার কয়েকটি শব্দ কোনো অচেনা মানুষের মনে নিজের গল্পের প্রতিচ্ছবি খুঁজে দেবে, হয়তো কোনো না-বলা অনুভূতি কারও হৃদয়ের দরজায় গিয়ে কড়া নাড়বে।
তাই লিখুন। যা বলতে পারেননি, তা লিখুন। যা মনে রেখেছেন, তা লিখুন। কাউকে উদ্দেশ্য করে লিখুন, কিংবা শুধু নিজের জন্যই লিখুন। কারণ, সব চিঠির উত্তর পাওয়ার জন্য লেখা হয় না কিছু চিঠি শুধু মনের ভেতর জমে থাকা কথাগুলোকে মুক্তি দেওয়ার জন্যই লেখা হয়।
আপনার চিঠি পাঠান:
Email : [email protected]
আপনি লিখুন, আপনার চিঠির পোস্টম্যান হবো আমরা।