24/07/2025
সৌদি আরবের প্রখ্যাত দাঈ ও সমাজকর্মী শেখ মহসিন বিন সিরাজ আজ-জাফরানী এবং তাঁর পুত্র আব্দুর রহিম বিন মহসিন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC) সফর করেন।
মেহমানদ্বয় দুপুর বারোটায় IIUC ক্যাম্পাসে পৌঁছালে মেহমানদের ফুলেল শুভেচ্ছা জানান IIUC-এর বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।
সফরকালে মেহমানবৃন্দ মেডিকেল প্রজেক্টের সংস্কারকৃত ভবনের উদ্বোধন করেন, IIUC অথরিটির সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। মত বিনিময় সভা শেষে পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সামনে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান মেহমানদেরকে আরো নতুন দুটি প্রজেক্ট যথাক্রমে ৪০০ বেডের একটি ছাত্র হোস্টেল প্রজেক্ট ও ফিমেল জোনে মসজিদ কমপ্লেক্স কাম একটি একাডেমিক বিল্ডিং নির্মাণে সহযোগীতার জন্য হস্তান্তর করেন।