Chittagong College - চট্টগ্রাম কলেজ

Chittagong College - চট্টগ্রাম কলেজ জ্ঞানে, কর্মে, সৃজনে, ঐতিহ্য - চট্টগ্রাম কলেজ

06/06/2026

অনার্স ৪র্থ বর্ষ—দীর্ঘ বিরতির পর আবারও অনার্স জীবনের শেষ লড়াই শুরু।
আগামীকালের ৭ জুনের পরীক্ষা যথারীতি দুপুর ১:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

সংগ্রাম, অধ্যবসায় ও জ্ঞানপিপাসার এক অনন্য অনুপ্রেরণার নাম — কফিল উদ্দিন আহমদ২০০৭ সাল। চট্টগ্রাম কলেজের পরিসংখ্যান বিভাগে...
04/06/2026

সংগ্রাম, অধ্যবসায় ও জ্ঞানপিপাসার এক অনন্য অনুপ্রেরণার নাম — কফিল উদ্দিন আহমদ

২০০৭ সাল। চট্টগ্রাম কলেজের পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের ক্লাস শেষ। সহপাঠীরা যখন চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত, তখন এই বিভাগেরই একজন শিক্ষার্থী জীবনের এক ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নেন। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করা। কিন্তু একজন স্কুলশিক্ষক পিতার পক্ষে বিদেশে পড়াশোনার ব্যয় বহন করা সহজ ছিল না।

তবে স্বপ্নের কাছে আর্থিক সীমাবদ্ধতা হার মেনেছিল তাঁর অদম্য ইচ্ছাশক্তির কাছে। টিউশন ফি ছাড়াই বিদেশে পড়াশোনার সুযোগ লাভ করেন তিনি এবং মাত্র ৬০ হাজার টাকা ব্যয়ে—যার মধ্যে বিমান ভাড়াও অন্তর্ভুক্ত ছিল—পাড়ি জমান ফিনল্যান্ডে।

নতুন দেশ, নতুন পরিবেশ, কনকনে ঠান্ডা আর নানান চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে একসময় পড়াশোনা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন। কিন্তু নিজের লক্ষ্য ও স্বপ্নের কথা মনে করে তিনি আবারও দৃঢ়ভাবে এগিয়ে যান। ফলস্বরূপ, সহপাঠীদের ভোটে তিনি ক্লাসের Best Student নির্বাচিত হন।

২০১২ সালে তিনি বিবিএ সম্পন্ন করেন ফিনল্যান্ডের বৃহত্তম ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে। একই সঙ্গে অর্জন করেন Ambassador Award, যা প্রতি বছর বিজনেস স্কুলের মাত্র একজন শিক্ষার্থীকে প্রদান করা হয়। পরবর্তীতে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন এবং আরেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন।

শিক্ষাজীবনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও তিনি নিজের যোগ্যতার স্বাক্ষর রাখেন। লুক্সেমবার্গভিত্তিক European Investment Bank-এ ট্রেইনিশিপ সম্পন্ন করেন, যা একজন বাংলাদেশির জন্য অত্যন্ত বিরল অর্জন। এছাড়া ব্যাচেলর পর্যায়ে ইন্টার্নশিপ করেন International Organization for Migration (IOM), Finland-এ। পরে পোল্যান্ডে একটি আমেরিকান প্রতিষ্ঠানে কাজ করার পর বর্তমানে আয়ারল্যান্ডের একটি গ্লোবাল ব্যাংকে Automation Engineer হিসেবে কর্মরত আছেন।

পূর্ণকালীন চাকরির ব্যস্ততার মধ্যেও তিনি থেমে থাকেননি। জ্ঞান অর্জনের প্রতি তাঁর অদম্য আগ্রহ তাঁকে একের পর এক উচ্চশিক্ষার সোপানে পৌঁছে দিয়েছে।

২০২২ সালে আয়ারল্যান্ড থেকে Postgraduate in Applied Statistics

২০২৫ সালে সুইডেন থেকে (Distance Learning) MSc in Information Systems

২০২৬ সালে সুইডেন থেকে (Distance Learning) MSc in Informatics

ভ্রমণও তাঁর অন্যতম প্রিয় শখ। এ পর্যন্ত তিনি বিশ্বের ২৯টি দেশ ভ্রমণ করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশসহ তিনটি দেশের নাগরিকত্ব অর্জন করেছেন।

জ্ঞানকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেও তিনি কাজ করে যাচ্ছেন। মাইক্রোসফট এক্সেল বিষয়ে তাঁর লেখা “Start to Excel” বইটি প্রকাশিত হয়েছে এবং বর্তমানে রকমারিতে পাওয়া যাচ্ছে।

বলছিলাম চট্টগ্রাম কলেজের পরিসংখ্যান বিভাগের (২০০২ ব্যাচ) কৃতী শিক্ষার্থী -এর কথা।

বিদেশে পড়তে গিয়ে অনেকেই পড়াশোনার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হন। কিন্তু তাঁর কাছে অর্থের মূল্য নয়, জ্ঞানের মূল্য ছিল সর্বাধিক। একসময় যখন ১ ইউরোর মূল্য ছিল প্রায় ৮০ টাকা, তখনও তিনি পড়াশোনাকেই জীবনের প্রথম অগ্রাধিকার হিসেবে বেছে নিয়েছিলেন।

পূর্ণকালীন চাকরির পাশাপাশি একাধিক মাস্টার্স ডিগ্রি অর্জন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা, বিভিন্ন দেশের শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে পরিচয়—সবকিছুই তাঁর অসাধারণ সময় ব্যবস্থাপনা, অধ্যবসায় এবং জ্ঞানার্জনের প্রতি নিবেদনের প্রমাণ বহন করে।

তাঁর জীবনের সবচেয়ে বড় অর্জন, তাঁর নিজের ভাষায়, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত টিউশন ফি ছাড়াই পড়াশোনা সম্পন্ন করতে পারা।

স্বপ্ন দেখতে জানলে, পরিশ্রম করতে পারলে এবং লক্ষ্য থেকে বিচ্যুত না হলে—সাধারণ পরিবার থেকেও আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ সাফল্য অর্জন করা সম্ভব। কফিল উদ্দিন আহমদের জীবন সেই সত্যেরই উজ্জ্বল উদাহরণ।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষক পরিষদের সম্পাদক মহোদয়ের নিকট বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও চট্টগ্রাম কলেজের ...
04/06/2026

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষক পরিষদের সম্পাদক মহোদয়ের নিকট বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যাপক ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম তাঁর সদ্য প্রকাশিত তৃতীয় কাব্যগ্রন্থ “কেঁপে ওঠে জেগে ওঠা চর” সৌজন্য উপহার হিসেবে প্রদান করেছেন।

কবি ও লেখকের এই মূল্যবান গ্রন্থপ্রকাশে চট্টগ্রাম কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। তাঁর সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মযজ্ঞ আগামী দিনেও সমৃদ্ধ হোক—এই প্রত্যাশা রইল।

#কেঁপে_ওঠে_জেগে_ওঠা_চর #সাহিত্যচর্চা

✨জুন মাসের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেটসমূহঃ
04/06/2026

✨জুন মাসের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেটসমূহঃ

04/06/2026

রেশফিয়া হানিফ মিলিয়া, চট্টগ্রাম কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির (এইচএসসি-২০২৬ ব্যাচ) শিক্ষার্থী, Global English Language Olympiad of South East Asia (GELOSEA)-এর জাতীয় পর্যায়ে রৌপ্য পদক (Silver Medal) অর্জন করেছে।

তার এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ আগামী ১২ জুন ২০২৬ তারিখে ঢাকায় অনুষ্ঠিত International Olympiads of Bangladesh Grand Award Ceremony 2026-এ সম্মাননা গ্রহণ করবে।

এই অর্জনের পেছনে যাঁদের অবদান রয়েছে, তাঁদের প্রতি বিশেষ করে চট্টগ্রাম কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে রেশফিয়া।

তোমার এই সাফল্য ভবিষ্যতের আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে থাকুক। তোমার জন্য রইল অনেক শুভকামনা ও দোয়া।

💫Breaking~প্রিলিমিনারী টু মাস্টার্সের রুটিন প্রকাশ।২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হলো।...
03/06/2026

💫Breaking~প্রিলিমিনারী টু মাস্টার্সের রুটিন প্রকাশ।
২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হলো।
◾পরীক্ষাসমূহ শুরু হবে ০৯/০৭/২০২৬ তারিখ থেকে।
◾পরীক্ষাসমূহ প্রতিদিন দুপুর ০১:৩০ থেকে শুরু হবে।

চট্টগ্রাম কলেজে  ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২য় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্...
03/06/2026

চট্টগ্রাম কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২য় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি।

✅০৯-০৬-২০২৬ থেকে ১১-০৬-২০২৬ তারিখ এর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

চট্টগ্রাম কলেজ | ডিগ্রি ১ম বর্ষ★ নিয়মিত ★ প্রাইভেট ★ অনিয়মিত ★ডিগ্রি পাস ১ম বর্ষ পরীক্ষা (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) নিয়মিত, ...
02/06/2026

চট্টগ্রাম কলেজ | ডিগ্রি ১ম বর্ষ

★ নিয়মিত ★ প্রাইভেট ★ অনিয়মিত ★

ডিগ্রি পাস ১ম বর্ষ পরীক্ষা (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) নিয়মিত, অনিয়মিত ও প্রাইভেট শিক্ষার্থীদের ১ম ইনকোর্স পরীক্ষার সময়সূচি

02/06/2026

ঈদের ছুটি শেষে আজ মঙ্গলবার দুই জুন থেকে কলেজের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম যথারীতি চালু হবে।
যারা বিভিন্ন কাজে কলেজে যাবেন, আজ থেকে সেবা গ্রহণ করতে পারবেন।

একসময় শিক্ষাজীবনে ব্যর্থতার মুখ দেখেছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মু. আবু আবদুল্লাহ। এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও ২০...
29/05/2026

একসময় শিক্ষাজীবনে ব্যর্থতার মুখ দেখেছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মু. আবু আবদুল্লাহ। এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও ২০১২ সালে কোথাও ভর্তি হওয়ার সুযোগ পাননি। পরের বছর ভর্তি হন চট্টগ্রাম কলেজের গণিত বিভাগে। প্রথম বর্ষে পাঁচ বিষয়ে অকৃতকার্য হয়ে এক বছর পিছিয়ে পড়তে হয় তাঁকে।

সেই ব্যর্থতাকেই শক্তিতে পরিণত করে কঠোর পরিশ্রমে এগিয়ে যান তিনি। ফলাফল—৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মেধাক্রমে ১৫৮তম হয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আবু আবদুল্লাহ। এটি তাঁর প্রথম বিসিএস।

চট্টগ্রাম কলেজ থেকে ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করেন তিনি। স্নাতকের দ্বিতীয় বর্ষ থেকেই বিসিএস প্রস্তুতি শুরু করেন। একদিকে একাডেমিক পড়াশোনা, অন্যদিকে চাকরির প্রস্তুতি ও টিউশনি—সব মিলিয়ে দীর্ঘ সময়ের পরিশ্রমই তাঁকে এনে দিয়েছে এই সাফল্য।

চট্টগ্রামের শেরশাহ কলোনি ডা. মজহারুল হক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং এইচএসসিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তিনি। বর্তমানে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত কুলগাঁও সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

প্রস্তুতির ক্ষেত্রে তিনি বিসিএসের সিলেবাস, প্রশ্নের ধরন ও পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণে জোর দেন। সীমিতসংখ্যক বই বারবার পড়ে, নিয়মিত অনুশীলন এবং চলমান ঘটনাবলির ওপর নজর রাখাকে তিনি সফলতার মূল চাবিকাঠি মনে করেন।

মৌখিক পরীক্ষাতেও আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখান তিনি। প্রায় ১৫ মিনিটের ভাইভায় অধিকাংশ প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে সক্ষম হন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবু আবদুল্লাহর সাফল্য একটি অনুপ্রেরণার উদাহরণ। তিনি মনে করেন, সঠিক পরিকল্পনা, আত্মবিশ্বাস ও ধারাবাহিক পরিশ্রম থাকলে বিশ্ববিদ্যালয়ের পরিচয় নয়, যোগ্যতাই শেষ পর্যন্ত সাফল্যের পথ তৈরি করে।
©️

Address

Chittagong College
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong College - চট্টগ্রাম কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share