27/04/2020
পেইজটা অনেক দিন হয়ে গেলো কিছুই লিখিনা। আর না লেখার পেছনে তেমন কোন কারন নেই হয়তো সময়ের প্রবনতার অভাবে আজ লেখার পেইজটা ও পেইজ এর নাম করণের মতো এলোমেলো হয়ে গেছে।আজ হঠাৎ আবার একটু লিখতে মনটা কেমন যেনো কড়ায় নাড়া দিয়ে উঠলো,২০০৩ সালের পর বেশ অনেক গুলো বছর ই আমারা আজকের এলোমেলো ২০০৩ নয়, গুছানো শক্ত বিবর মায়াই আছন্ন আমাদের ভালোবাসাই মোড়ানো বন্ধুত্বের বাধন ছিলো আমাদের,।আর আজ এতোটাই আমরা নিজেদের নিয়ে ব্যস্ত আড্ডা মারা বা ২/৪ জন বন্ধু একসাথে হবো এটা আমাদের জন্য সোনার হরিণ বাস্তবে খুঁজে পাওয়ার মতো ই অবাস্তব কল্পনা ছাড়া আর কিছুই না,।আড্ডা,দেখা করা,একসাথে বসে জমিয়ে সময় কাটানো এটাতো অনেক অনেক ভাবনার বাহিরের দুরের কথা, আজ আমারা এতটাই এলোমেলো ০৩,যে আমাদের ফোন করে একজন অন্য আরেক জনের সময় খানা টুকু আমাদের নেই। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমারা যারা ঐ সময় একসাথে চিলাম আজ সবার কাছে সবার নাম্বারটা ও নেই। আর এটাই হচ্ছে আমাদের এলোমেলো, এটাই আমাদের ০৩।ঐ দিন আজ অনেক মনে পরে, সাজানো গুছানো আমাদের অনেক বড়ো পরিসারের বন্ধুত্বের বাধন, একসাথে সোনালী রং এ সময় গুলোকে রাংগিয়ে পথ চলা আর সারাদিন যার যেভাবেই যাক না কেনো সন্ধ্যায় সবাই একসাথে হয়ে ছুটিয়ে আড্ডা মারা যেন আমাদের বড় কোন নেশার পরিসার ছিলো।আর আজ আমারা নেই কেউ কারও মনের দেয়ালের পাশে,এলোমেলো ০৩ হয়ে আজ আমরা পরে আছি সবার থেকে সবাই দুরে কোন এক নিজ`নে,।তাই আজ ০৩ হয়ে অনেক বেশি মিস করি ঐ দিনগুলো কে,মিস করি একসাথে পাড়ি দেওয়া ঐ সময় গুলোকে, আর তার চেয়েও আরো বেশি অনেক অনেক মিস করি বন্ধু তোদের কে,,,,,,,,,তবে মন খারাপ করিনা তবে সপ্ন আছে সবাই একসাথে হবো একদিন, আর সেই দিন মনটা কে রাংগিয়ে করবো রঙিন,,,,,৷