13/05/2025
আলহামদুলিল্লাহ! আজ আমাদের মাদরাসার এক হিতাকাঙ্ক্ষী, সৌদি প্রবাসী শ্রদ্ধেয় নাজমুল হাসান ভাই—তাঁর প্রিয় পিতার রূহের মাগফিরাতের নিয়তে ইসালে সওয়াব স্বরূপ আমাদের বারকাউনিয়া নওয়াবুল উলূম মাদরাসার ছাত্র-উস্তাদদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেছেন ও এক হাজার টাকা সাদাকাহ করেছেন।
আমরা তাঁর এই খেদমত ও সাদাকায়ে জারিয়ার নিয়তকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং দোয়া করি—আল্লাহ তাআলা ওনার পিতাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন, কবরকে নূরে ভরে দিন এবং এই আয়োজনকে কবুল করে নেক আমলের খাতায় লিপিবদ্ধ করে দিন।
আসুন, আমরা সবাই নিজের আপনজনদের, বিশেষ করে মৃত আত্মীয়দের জন্য নেক আমল, সাদাকাহ, কুরআন খতম ও ইসালে সওয়াবের মাধ্যমে কিছু করে যাই। কারণ, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন —
“যখন একজন মানুষ মারা যায়, তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটি ব্যতীত—১. সদকা জারিয়া, ২. উপকারে আসে এমন ইলম, ৩. নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।" [সহীহ মুসলিম]
আল্লাহ আমাদের সবাইকে আমলের তাওফিক দান করুন, আমীন।