Department Of Political Science, Govt. Titumir College, Batch - 25

Department Of Political Science, Govt. Titumir College, Batch - 25 সরকারি তিতুমীর কলেজ, ঢাকা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ব্যাচ ২৫ এর অফিশিয়াল ফেইসবুক পেইজ।

অভিনন্দন মিতা।আমাদের ডিপার্টমেন্টের Mahmuda Mita  বাংলাদেশ কৃষি সম্পাদক অধিদপ্তরে ১৩ তম গ্রেডে ব্যক্তিগত সহকারী পদে সুপা...
31/12/2024

অভিনন্দন মিতা।
আমাদের ডিপার্টমেন্টের Mahmuda Mita বাংলাদেশ কৃষি সম্পাদক অধিদপ্তরে ১৩ তম গ্রেডে ব্যক্তিগত সহকারী পদে সুপারিশ প্রাপ্ত হয়েছে।

19/11/2024

মন্ত্রণালয়ে বৈঠক শেষে আন্দোলন স্থগিত ঘোষণা শিক্ষার্থীদের।

15/07/2024

"চলমান কোটা বিরোধী ছাত্র আন্দোলন" প্লাটফর্মের আগামী কর্মসূচির সাথে সরকারি তিতুমীর কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষ ২০২২-২০২৩ সেশনের কেউ ক্লাসে ফিরবো না এবং কোনোরকম একাডেমিক কার্যক্রমে অংশ নিবো না।

"সকল ধরণের ক্লাস ও পরীক্ষা বর্জন করা হলো"!

"কোটা প্রথা নিপাত যাক
মেধাবীরা মুক্তি পাক।"✊

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
মাস্টার্স শেষ বর্ষ
২০২২-২০২৩ সেশন
সরকারি তিতুমীর কলেজ।

আমাদের ডিপার্টমেন্টের Md. Golam Rabby  এর ৩য় সফলতা। ★২য় সফলতা :আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিট, রাজস্ব ভবন অফিস সহকারী কাম কম্...
15/07/2024

আমাদের ডিপার্টমেন্টের Md. Golam Rabby এর ৩য় সফলতা।
★২য় সফলতা :
আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিট, রাজস্ব ভবন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। (গ্রেড-১৬)
★৩য় সফলতা:
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এ বৈজ্ঞানিক সহকারী (গ্রেড-১০)

11/03/2024

#অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষ ২০২২ সনের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ফলাফল প্রকাশ।

 #বাংলাদেশী_তরুণকে_ভোট_দিন 🇧🇩 #তিতুমীর_কলেজের_শিক্ষার্থীকে_ভোট_দিন 🚨Huawei আয়োজিত বৈশ্বিক একটি ক্যাম্পিংয়ে বাংলাদেশের সর...
04/02/2024

#বাংলাদেশী_তরুণকে_ভোট_দিন 🇧🇩
#তিতুমীর_কলেজের_শিক্ষার্থীকে_ভোট_দিন 🚨
Huawei আয়োজিত বৈশ্বিক একটি ক্যাম্পিংয়ে বাংলাদেশের সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন অংশগ্রহণ করেছিল। উক্ত ক্যাম্পিংয়ের শেষ পর্যায়ে এখন ভোটের মাধ্যমে জয়ী তিনজনকে হুয়াওয়ে স্পনসর করবে Mobile World Congress ২০২৪ এ অংশগ্রহণ করার জন্য। এবছর বার্সেলোনায় অনুষ্ঠিত হবে।

সারা বিশ্বের ৮ জন ফাইনালিস্টের মধ্যে বর্তমানে ভোট চলমান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং ইনস্টাগ্রামে; এরমধ্যে থেকে ৪ জনকে ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট করা হবে। অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে ভোটে ফাইনাল ৪ জনের মধ্যে ভোট হবে তারপর সেখানে এগিয়ে থাকা প্রথম ৩ জন বার্সেলোনার Mobile World Congress এ হুয়াওয়ের পক্ষ থেকে বিনামূল্যে অংশগ্রহণ করার সুযোগ পাবে।

অর্থাৎ নিম্নোক্ত লিংক ব্যবহার করে (এক্স / ইন্সটাগ্রামে) বাংলাদেশী প্রতিযোগীকে ভোট প্রদান করে প্রথম রাউন্ডে জয়ী করে দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার আহ্বান করছি। আপনাকে ধন্যবাদ।

নোট: প্রথম রাউন্ডের ভোট প্রদানের সময় ৫ ফেব্রুয়ারি সকাল ৭ টায় শেষ হবে।

Vote Name: FoysalH310

Instagram: https://www.instagram.com/reel/C22Ebk_rhIw/?igsh=MXZreTlpYnBycndldA==

Twitter: https://twitter.com/Huawei/status/1753378239379091494

❝প্রদীপ হও কিংবা জীবনতরী অথবা সিঁড়ি; কারোর ক্ষত পূরণে সাহায্য কর❞... আহ! কি শিক্ষণীয় বার্তা দেওয়া মানুষটা আর বেঁচে নেই। ...
10/01/2024

❝প্রদীপ হও কিংবা জীবনতরী অথবা সিঁড়ি; কারোর ক্ষত পূরণে সাহায্য কর❞... আহ! কি শিক্ষণীয় বার্তা দেওয়া মানুষটা আর বেঁচে নেই।

বিমানবন্দর সড়কে আরেকটি প্রাণ হত্যা করা হলো.. এবার আমার সহপাঠী; কি লিখবো, বলবো মাথা কাজ করছে না। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে, তামিম আর আমাদের মাঝে নাই; সবে স্নাতক সম্মান শেষ হলো জানিনা ওর স্বপ্ন কি ছিল; তবে একজন মেধাবী তামিমের সকল স্বপ্ন সড়কে পিষ্ট হলো এটা বলা যায়। রেস্ট ইন পাওয়ার তামিম...

আমরা তামিমের মাগফিরাত কামনা করি। এছাড়াও তামিমের শোকসন্তপ্ত পরিবার, আত্নীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাই।

তামিমের অকাল মৃত্যুতে আমরা Department Of Political Science, Govt. Titumir College, Batch - 25 পরিবার শোকাহত।

বন্ধু তামিম হোসেন -এর অকাল মৃত্যুতে রাষ্ট্রবিজ্ঞান ২৫তম ব্যাচ গভীরভাবে শোকাহত ।
10/01/2024

বন্ধু তামিম হোসেন -এর অকাল মৃত্যুতে রাষ্ট্রবিজ্ঞান ২৫তম ব্যাচ গভীরভাবে শোকাহত ।

20/11/2023

ফাইনাল খেলা শেষ; মাঠ পরিষ্কার করতেছি৷ 👊

আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে, গত রাত ১২:৪৫ মিনিটে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৫ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ শফিউল হক ...
08/11/2023

আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে, গত রাত ১২:৪৫ মিনিটে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৫ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ শফিউল হক নাহিদের 'মা' ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমাদের সহপাঠীর মায়ের মৃত্যুতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৫ তম ব্যাচ. পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Department Of Political Science, Govt. Titumir College, Batch - 25 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share