Jamia Islamia Zameeri

Jamia Islamia Zameeri জামি‘আ ইসলামিয়া যমীরিয়া
মুনশীবাড়ী মাদরাসা কওমি ঐতিহ্যভিত্তিক আধুনিক পাঠক্রম।
জেনারেল শিক্ষা, আমল-আখলাকের সমন্বয়।

18/05/2026
13/05/2026

কুরবানির পশু/অংশ (ভাগ) দানের আকুল আবেদন 🕋
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

"কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে।" > — (আল-হাদীস)

মুহতারাম,

ঢাকার উত্তরখানে অবস্থিত আপনাদের প্রিয় দ্বীনি শিক্ষার এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামি‘আ ইসলামিয়া যমীরিয়া (মুনশীবাড়ী মাদরাসা)। প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আজহায় মাদ্রাসার অসংখ্য গরিব, এতিম ও দ্বীনি শিক্ষারত ছাত্র ভাইয়েরা মাদ্রাসায় অবস্থান করবেন। ঈদের দিনগুলোতে তারা নিজেদের আনন্দ বিসর্জন দিয়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মুসলিম উম্মাহর কুরবানির পশু জবেহ ও চামড়া সংগ্রহের কাজে সার্বিক সহযোগিতা করে থাকেন।

দ্বীনের এই অতন্দ্র প্রহরী ছাত্রদের ঈদের আনন্দ ও খোরাকির ব্যবস্থা করা আমাদের সকলের ঈমানী ও নৈতিক দায়িত্ব।

📌 আপনি যেভাবে শরিক হতে পারেন:

১. পূর্ণ একটি পশু উপহার দিয়ে: মাদ্রাসার ছাত্রদের জন্য সম্পূর্ণ একটি গরু, মহিষ বা ছাগল কুরবানি হিসেবে দান করতে পারেন।

২. পশুর একটি বা একাধিক ভাগ দিয়ে: আপনার নিজের কুরবানির গরুর একটি বা একাধিক অংশ (ভাগ) মাদরাসার চাত্রদের জন্য দিতে পারেন।

৩. নগদ অর্থ প্রদানের মাধ্যমে: পশু ক্রয় বা ছাত্রদের আনুষঙ্গিক খরচের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ দিয়ে শরিক হতে পারেন।

📞 যোগাযোগের ঠিকানা ও মোবাইল নাম্বার: 01711656498, 01820570850

আপনার দেওয়া কুরবানির পশু বা পশুর ভাগ মাদরাসার প্রতিনিধি গিয়ে সশরীরে সংগ্রহ করতে পারবেন।

মাদ্রাসার নাম: জামিআ ইসলামিয়া যমীরিয়া, মুনশীবাড়ী মাদরাসা, মাজার চেরাগীপাড়া, উত্তরখান, ঢাকা।

মোবাইল/বিকাশ/নগদ: [01920186968]

বিকল্প নাম্বার: [01828161151]

বিশেষ অনুরোধ: আপনার কুরবানির পশু বা ভাগের অংশটুকু ঈদের আগেই মাদ্রাসার দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে নিশ্চিত করার জন্য বিনীত অনুরোধ রইল।

আল্লাহ তাআলা আপনার কুরবানিকে কবুল করুন এবং এর বিনিময়ে দুনিয়া ও আখেরাতে সর্বোত্তম জাজা দান করুন। আমীন।

16/04/2026

নতুন শিক্ষাবর্ষ, নতুন ভাবনা — নেসাবে তালীম নিয়ে কিছু জরুরি জিজ্ঞাসা ও সমাধান

কওমী মাদরাসাগুলোতে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। শিক্ষকগণ পূর্ণ উদ্যমের সাথে কিতাবের দরস আরম্ভ করেছেন, তালিবুল ইলমরা পূর্ণ নাশাতের সাথে পথচলা শুরু করেছে।

এ সময়টাতে আমাদের অনেকের মনেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরপাক খায়-
🔹 আমাদের কওমী শিক্ষা কারিকুলামের উদ্দেশ্য ও গুরুত্ব কী?
🔹 এতে পরিবর্তন ও সংস্কারের প্রয়োজন আছে কি? থাকলে কীভাবে?
🔹 কিতাব নির্বাচনে আকাবিরের মানহাজ কী ছিল?
🔹 কঠিন কিতাবগুলো কি অপরিবর্তনীয়, নাকি বিকল্প সম্ভব?
🔹 কুরআন-তাফসির, হাদিস ও উলূমুল হাদিসের জন্য় সময় কতটুকু রাখা উচিত?
🔹 দাওরা হাদিসের জন্য আকাবির কী পরিমাণ সময় নির্ধারণ করতেন?
🔹 প্রাচীন যুক্তিবিদ্যা ও দর্শনের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি কী ছিল?
🔹 আধুনিক বিজ্ঞান, নতুন ইলমে কালাম ও দর্শন— সিলেবাসে এসব অন্তর্ভুক্ত করার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি কী??
🔹 মাতৃভাষা ও ইংরেজিসহ অন্যান্য ভাষা শিক্ষার বিষয়ে তাদের মতামত কী?

💭 আকাবিরে দেওবন্দের গভীর চিন্তা, গবেষণা ও সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির আলোকে উল্লিখিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির হয়েছে—
মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ

এতদ্বারা জামি'আ ইসলামিয়া যামিরিয়ার সকল ছাত্র ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬-২৭ নতুন শিক্ষাবর্ষের ভর্ত...
28/03/2026

এতদ্বারা জামি'আ ইসলামিয়া যামিরিয়ার সকল ছাত্র ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬-২৭ নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ও দরস (ক্লাস) শুরুর সময়সূচী নিম্নরূপ:
* ভর্তির তারিখ: ৭ই শাওয়াল থেকে ৯ই শাওয়াল পর্যন্ত।
* ভর্তি কার্যক্রমের সময়: প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
* মাদরাসায় উপস্থিতি: ৯ই শাওয়াল (২৯শে মার্চ, রবিবার) মাগরিবের আগে সকল ছাত্রকে মাদরাসায় উপস্থিত হতে হবে।
* দরস (ক্লাস) শুরু: ১০ই শাওয়াল (৩০শে মার্চ, সোমবার) থেকে ইনশাআল্লাহ নতুন শিক্ষাবর্ষের দরস শুরু হবে।

✨ জামিয়া ইসলামিয়া মুন্সিবাড়ি মাদ্রাসা ✨📚 প্রায় ১০ বছরের পথচলা, নিজস্ব ৫ তলা ভবন + ৫ তলা মসজিদ, শান্ত ও নিয়ন্ত্রিত প...
26/03/2026

✨ জামিয়া ইসলামিয়া মুন্সিবাড়ি মাদ্রাসা ✨
📚 প্রায় ১০ বছরের পথচলা, নিজস্ব ৫ তলা ভবন + ৫ তলা মসজিদ, শান্ত ও নিয়ন্ত্রিত পরিবেশ।
🎓 বিভাগসমূহ:
মক্তব
নাজেরা
হিফজ
কিতাব (ইবতেদায়ী → দাওরা)
ইফতা
📖 কিতাব বিভাগ:
গত ১ বছরে Jamiatul Uloomil Islamia Dhaka নেসাব প্রণয়নের চেষ্টা।
৯০% সফলতা অর্জিত।
প্রাথমিক জামাত: ভাষাগত যোগ্যতা উন্নয়ন
উপরের জামাত: শাস্ত্রীয় পাঠদান
🕌 উস্তাদগণ:
উস্তাদরা বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য মাদ্রাসা—
জামিয়াতুল উলুমুল ইসলামিয়া, মারকাযুদ দাওয়াহ, আকবর কমপ্লেক্স, জামিয়াতুল আবরার, জামিয়া হাকিমুল উম্মত, জামিয়াতুস সুন্নাহ—
থেকে ফারেগ বা পারদর্শী।
শুধু পড়ানো নয়, ছাত্রদের ব্যক্তিগত খোঁজ ও সমস্যা সমাধানেও নিবেদিত।
🌿 তারবিয়াত:
মুহাজারা, নেগরানি, তারবিয়াতি মজলিস
ছাত্রদের ব্যক্তিগত খোঁজ ও সমস্যা সমাধান
🤝 অভিভাবক যোগাযোগ:
প্রতি পরীক্ষার পর রেজাল্ট কার্ড ও বাড়ির কাজ জানানো
অভিভাবক সম্মেলন (গত বছর ১টি, এ বছর ২টি)
উস্তাদদের সরাসরি যোগাযোগ
🚍 যাতায়াত:
আব্দুল্লাহপুর → আটিপাড়া → তালতলা
আজমপুর → মাজার রোড
📞 যোগাযোগ: +8801681681964
📌 ভর্তির সময় চলছে। যারা সন্তানকে দ্বীনি পরিবেশে পড়াতে চান, খোঁজ নিতে পারেন।

25/03/2026

গত কয়েকদিনে সড়কপথে অনেকেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা শিকার হয়েছেন। যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ তায়ালা তাদেরকে মাগফিরাত দান করুক। আহতদেরকে সুস্থতা দান করুক।

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ও সঠিক দ্বীনি শিক্ষার জন্য একটি আস্থার ঠিকানা — জামিয়া ইসলামিয়া মুন্সীবাড়ি মাদ্রাসা 🕌✨...
25/03/2026

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ও সঠিক দ্বীনি শিক্ষার জন্য একটি আস্থার ঠিকানা — জামিয়া ইসলামিয়া মুন্সীবাড়ি মাদ্রাসা 🕌✨

​সন্তানকে কেবল পুঁথিগত বিদ্যায় নয়, বরং কুরআন-সুন্নাহর সঠিক জ্ঞান, আদব-আখলাক এবং নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে চান? তবে আপনার জন্য উপযুক্ত পছন্দ হতে পারে উত্তরখানের জামিয়া ইসলামিয়া মুন্সীবাড়ি মাদ্রাসা।

​গত ১০ বছরের পথচলায় আমরা একটি শান্ত, সুশৃঙ্খল এবং নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছি। আমাদের নিজস্ব ৫ তলা ভবন এবং ৫ তলা মসজিদ কমপ্লেক্সে শিক্ষার্থীরা পাচ্ছে আদর্শ এক শিক্ষাঙ্গন।

​কেন আমাদের মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করবেন? 🎓
✅ অভিজ্ঞ ও দক্ষ উস্তাদবৃন্দ: আমাদের উস্তাদগণ বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান (জামিয়াতুল উলূমিল ইসলামিয়া, মারকাযুদ দাওয়াহ, আকবর কমপ্লেক্স, জামিয়াতুল আবরার, জামিয়া হাকিমুল উম্মত ও জামিয়াতুস সুন্নাহ) থেকে ফারেগ ও দক্ষ। শুধু পাঠদান নয়, প্রতিটি ছাত্রের ব্যক্তিগত সমস্যা সমাধানে তাঁরা আন্তরিক।
✅ আধুনিক ও শাস্ত্রীয় শিক্ষার সমন্বয়: আমরা Jamiatul Uloomil Islamia Dhaka মানহাজ অনুসরণ করে পাঠদান করি। পাশাপাশি হিফজ, কিতাব (ইবতেদায়ী থেকে দাওরা) ও ইফতা বিভাগে রয়েছে সুবিন্যস্ত সিলেবাস।

✅ আধুনিক সুযোগ-সুবিধা: ৪র্থ শ্রেণি পর্যন্ত এনসিটিবি সিলেবাসে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
✅ নিবিড় তত্ত্বাবধান: আমরা শুধু পড়াশোনা নয়, ছাত্রদের ‘তারবিয়াত’ বা চারিত্রিক গঠনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। মুহাজারা, নেগরানি ও নিয়মিত তারবিয়াতি মজলিসের মাধ্যমে ছাত্রদের গড়ে তোলা হয়।
✅ অভিভাবক সংযোগ: আপনার সন্তানের অগ্রগতি সম্পর্কে নিশ্চিত থাকতে আমরা প্রতিটি পরীক্ষার পর রেজাল্ট কার্ড ও বাড়ির কাজ জানানোর ব্যবস্থা রাখি। সেই সাথে নিয়মিত অভিভাবক সম্মেলনের মাধ্যমে আপনাদের মতামতকে গুরুত্ব দিই।

​বিভাগসমূহ:
🔹 মক্তব ও নাজেরা
🔹 হিফজ বিভাগ
🔹 কিতাব বিভাগ (প্রাথমিক থেকে দাওরা পর্যন্ত)
🔹 ইফতা বিভাগ (১ বছর)

​📢 ভর্তি চলছে!
১৪৪৭/৪৮ হিজরি শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। যারা সন্তানকে একটি দ্বীনি ও মেধাবিকাশকারী পরিবেশে দেখতে চান, তাঁরা আজই যোগাযোগ করুন।
​📍 ঠিকানা: মুন্সীবাড়ী মাদ্রাসা, মাজার, চেরাগীপাড়া, উত্তরখান, ঢাকা ১২৩০।
🚍 যাতায়াত: আব্দুল্লাহপুর থেকে আটিপাড়া হয়ে তালতলা অথবা আজমপুর থেকে মাজার রোড হয়ে সরাসরি আমাদের মাদ্রাসায় আসা যায়।
​📞 বিস্তারিত জানতে কল করুন:
০১৭১১-৬৫৬৪৯৮ / ০১৭৭৫-২৭৬৮৬১
০১৬৮১-৬৮১৯৬৪ / ০১৮৮৯-৩১৩৯৬১
​আপনার সন্তানের সুন্দর আগামীর অপেক্ষায়,
জামিয়া ইসলামিয়া মুন্সীবাড়ি মাদ্রাসা

23/03/2026

যাদের সন্তান কওমি মাদ্রাসায় পড়ে সেই সব অভিভাবকদেরকে বলছি,

আগামী দিনে আপনার সন্তানকে এগিয়ে রাখতে চাইলে সন্তানের প্রাতিষ্ঠানিক বয়সসীমা নিয়ে অবহেলার সুযোগ নেই!

১০ থেকে ১২ বছর বয়সের মধ্যেই যেন মক্তব ও হেফজখানার সীমা সে অতিক্রম করতে পারে।

১৮ থেকে ২০ বছর বয়সের মধ্যে যেন সে কিতাবখানার সীমা অতিক্রম করতে পারে।

২২ থেকে ২৩ বছর বয়সের মধ্যে যেন সে কর্মক্ষেত্রে যোগ দিতে পারে।

আমাদের তৃতীয় বিশ্বের সমাজ বাস্তবতার দিকে লক্ষ্য করে আমি এই সময়সীমার কথা বলছি।

পশ্চিমারা মনে করে সন্তান বড় হয় ১৮ বছর বয়সে। তাই তখন থেকেই তারা সন্তানকে উপার্জনে বাধ্য করে।

আমরা মনে করি সন্তান বড় হয় ১৫ বছর বয়সে। অথচ আমরা তাকে উপার্জনে কখনোই বাধ্য করি না।

আমি মনে করি, এটা ভুল। যেসব কারণে সামাজিকভাবে ও অর্থনৈতিকভাবে আমরা এগোতে পারি না-এই বয়সসীমার প্রতি খেয়াল না রাখাও তার মধ্যে অন্যতম।

তাই আসুন আমরা সন্তানের প্রতিষ্ঠানিক বয়সসীমার প্রতি যত্নবান হই।

শায়েখ Mosaddik Adil









Address

হযরত আবূ বকর রাযি. জামে মসজিদ কমপ্লেক্স, চেরাগীপাড়া, মাজার রোড, উত্তরখান, উত্তরা
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Islamia Zameeri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share