29/04/2026
'গোল্ডেন উইক' (Golden week) কী?
জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ ছুটির সময় হলো Golden Week। প্রতি বছর এপ্রিলের শেষ থেকে মে মাসের শুরুর দিকে এই ছুটির সময়টি আসে। সাধারণত ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত কয়েকটি জাতীয় ছুটি একসাথে পড়ায় এই সময়কে “গোল্ডেন উইক” বলা হয়। এ সময়ে জাপানের মানুষ দীর্ঘ ছুটি উপভোগ করে এবং দেশজুড়ে ভ্রমণ, কেনাকাটা ও বিভিন্ন উৎসবে অংশ নেয়।
গোল্ডেন উইকের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে।
২৯ এপ্রিল ((Showa Day): যা সম্রাট শোয়া-র জন্মদিন উপলক্ষে পালন করা হয়।
৩ মে (Constitution Memorial Day): ১৯৪৭ সালের সংবিধান কার্যকর হওয়ায় এই দিনটি পালন করা হয়।
৪ মে (Greenery Day): প্রকৃতি ও পরিবেশের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
৫ মে (Children's Day): শিশুদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে উদযাপন করা হয়।
এই দিনগুলো শুধু ছুটি নয়, বরং জাপানের ইতিহাস, প্রকৃতি এবং শিশুদের গুরুত্বের প্রতীক হিসেবেও বিবেচিত।
গোল্ডেন উইকে জাপানের শহরগুলো বেশ ব্যস্ত হয়ে ওঠে। মানুষজন পরিবার নিয়ে বিভিন্ন পর্যটন স্থানে ঘুরতে যায়, যেমন Mount Fuji, Kyoto, বা Tokyo। ফলে বাস, হোটেল, ফ্লাইট ও ট্রেনের (শিনকানসেন) ভাড়া অনেক বেড়ে যায়। সব ধরনের পরিবহন ব্যবস্থা ভীষণ ভিড় থাকে। হোটেলগুলোও দ্রুত বুক হয়ে যায়।
অন্যদিকে, যারা ভিড় এড়াতে চায়, তারা বাড়িতে সময় কাটাতে পছন্দ করে। অনেকেই এই সময়ে সিনেমা দেখা, বই পড়া বা পরিবার নিয়ে ছোটখাটো আয়োজন করে। দোকানপাট ও শপিং মলগুলোতে বড় বড় ছাড় (sale) দেওয়া হয়, যা ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ।
সব মিলিয়ে, গোল্ডেন উইক শুধু একটি ছুটির সপ্তাহ নয়, বরং জাপানের সংস্কৃতি, পরিবার ও আনন্দের একটি গুরুত্বপূর্ণ অংশ।
এটি জাপানি সমাজের জীবনের গতি, কাজের চাপ এবং ছুটির গুরুত্বকে সুন্দরভাবে তুলে ধরে।