21/01/2026
✨অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লীগ ওয়ানের দল 'Bristol Rovers Fc' তে যোগ দিতে যাচ্ছেন সামিত সোম।
বাংলাদেশি বংশদ্ভূত এই কানাডিয়ান ফুটবলার এতদিন কানাডার টপ টায়ারের ক্লাব 'Cavalry Fc' এর হয়ে মিডফিল্ড মাতাতেন। কিন্তু তার সাথে গত বছরের ২০ ডিসেম্বর শেষ হয় ক্লাবটির দুই বছরের চুক্তির মেয়াদ।
ফলে নতুন বছরের শুরুতেই ছিল সামিত সোমকে নিয়ে নানা আলোচনা।ধারণা করা হচ্ছিল, ২০২২ মৌসুমের মতো এবারও হয়তো তিনি ক্লাব ছাড়াই থাকবেন।
কিন্তু সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সামিত সোম যোগ দিতে যাচ্ছেন ইংলিশ লীগ ওয়ানের দল 'Bristol Rovers Fc'তে,যাকে ইংল্যান্ডের তৃতীয় সারির দল ধরা হয়,এমনটি বলা হয়েছে কানাডা ভিত্তিক ট্রান্সফার মার্কেটের(সিডিম)এক প্রতিবেদনে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে,মৌসুম চলাকালীন সময়ে ইংল্যান্ডের তৃতীয় সারির ক্লাবটির সাথে সামিত সোমের ১ বছরের চুক্তি সাক্ষারিত হয়েছে গত ১৮ই জানুয়ারি(রবিবার)।
আশার ব্যাপার হচ্ছে ইংল্যান্ডের লীগ ওয়ানের পয়েন্ট টেবিলে ক্লাবটি বর্তমানে ২য় অবস্থানে রয়েছে। যদি এখানে থেকেই মৌসুম শেষ করতে পারে তাহলে আগামী মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপে প্রোমোশন হবে ক্লাবটির,যেখানে বর্তমানে খেলছে বাংলাদেশি আরেক তারকা হামজা চৌধুরীর ক্লাব লিস্টার সিটি।ফলে সব ঠিকঠাক থাকলে আগামী মৌসুমে ইংলিশ ফুটবলে দেখা যেতে পারে,বাংলাদেশের দুই তারকার মহারণ।