The Bangladeshi Talks on World

The Bangladeshi Talks on World The Bangladeshi Talks about the World

04/02/2023

Verb-এর 'ing' Form

Verb-এর ing Form দুই প্রকার—

1. Gerund এবং
2. Present Participle

Verb-এর ing Form যখন Noun হিসেবে কাজ করে তখন তা Gerund, আর যখন Adjective হিসেবে কাজ করে তখন তা Present Participle.

Example:

I saw a barking dog.

এ বাক্যে barking দ্বারা 'dog'-এর অবস্থা বোঝাচ্ছে। সুতরাং এক্ষেত্রে 'barking' word-টি Present Participle হিসেবে কাজ করছে।

I like swimming in the river.

এই বাক্যে swimming দ্বারা নদীর অবস্থা বোঝাচ্ছে না, বরং একটি কাজকে বোঝাচ্ছে। সুতরাং swimming এখানে একটি Gerund.

More Examples:

A) Eating stale food is harmful. (Gerund)

B) I saw him eating cakes. (Present Participle)

C) Trying repeatedly makes success easier. (Gerund)

D) Trying to get over the fence, he broke his knee. (Present Participle)

সাধারণত Adjective, Noun-এর পূর্বে ও পরে বসে Noun-কে Qualify করে থাকে। ঠিক তেমনি Present Participle-ও Noun-এর পূর্বে বা পরে বসে Qualify করতে পারে।

Examples:

He is a (good) boy. (সাধারণ Adjective)
কিন্তু
I saw him fishing. (Present Participle)
I saw a barking dog. (Present Participle)

Gerund-এর ব্যবহার:

Verb-এর Subject অথবা Object হিসেবে Gerund ব্যবহৃত হয়।

Example:

Walking is good for health. (Subject)
I like fishing. (Object)

Present Participle-এর ব্যবহার:

1. Continuous ও Perfect Continuous Tense-এর Main Verb হিসেবে Present Participle form ব্যবহৃত হয়।

A) My grandmother was (knitting) a woollen scarf

B) I was (rummaging) in a box.

C) I was (going) through a book.

2. Noun বা Pronoun এর আগে বা পরে বসে এর অবস্থা বা পরিচয় প্রকাশ করে। যেমন:

A) I saw him (walking).
B) I saw a (flying) bird.

3. 'Present Participle Phrase' Noun বা Pronoun এর পরে বসে এর অবস্থা বা পরিচয় প্রকাশ করে। যেমন:

A) It was a picture of a girl (standing against a wall).
B) There were flowers (growing near the wall).

© The Bangladeshi Talks Education Desk

04/02/2023



দুটি Noun বা Noun Phrase যখন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন ২য় Noun বা Noun Phrase-টিকে ১ম Noun বা Noun Phrase-এর Appositive বলা হয়। মনে রাখবেন, Appositive মূলত Noun বা Noun Phrase সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে।

উদাহরণ:

And that is the Central Processing Unit (CPU), your brain.

এখানে 'your brain' Noun Phrase-টি CPU Noun-টি সম্পর্কে তথ্য প্রদান করছে। সুতরাং 'your brain' হচ্ছে CPU-এর Appositive.

Appositive বাক্যের শেষে থাকলে এর পূর্বে Comma বসে, আর মাঝখানে থাকলে এর পূর্বে ও পরে Comma বসে।

© The Bangladeshi Talks Education Desk

04/02/2023



যে সকল Phrase বা শব্দ সমষ্টি বাক্যে Noun-এর কাজ সম্পন্ন করে তাদেরকে বলা হয় Noun Phrase.

উদাহরণ:

(Alleviating traffic congestion) is one of the major development challenges of our time.

এখানে 'Alleviating traffic congestion' একটি Noun Phrase. এ Noun Phrase-টি Gerund+object দ্বারা গঠিত হয়েছে।

Noun Phrase-এর কতিপয় প্রয়োগ বা ব্যবহার:

1. বাক্যের Subject রূপে:

A) (A good citizen) cannot do anything wrong.
B) (Walking in the morning) is good for health.

2. বাক্যের object রূপে:

He gave me (a novel by Dickens).

3. Complement রূপে:

A) He is (a part-time teacher).
B) Shakib was (the man of the match).

4. Preposition-এর Object রূপে:

A) The man stood (at the door).
B) I am fond of fishing (in the river).

04/02/2023

1980 দ্বারা শুধু ১৯৮০ সালকে বুঝায়, কিন্তু 1980s দ্বারা ১৯৮০ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সময়কাল অর্থাৎ ৮০-র দশককে বুঝানো হয়ে থাকে।

01/05/2021

ন্যাশনাল জল্পনা ও বাস্তবতা 🙂
চলুন কিছু প্রশ্নের উত্তর খুঁজি 🙂

( অনেক বড় পোস্ট হওয়ার জন্য দুঃখিত, পড়ার অনুরোধ থাকলো হাতে পর্যাপ্ত সময় থাকলে )

1️⃣ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ গুলোতে কে বা কারা পড়াশোনা করে ?

- আমি,আপনি, আমার আপনার মতো হাজারো ছেলে অথবা মেয়ে। খোঁজ নিয়ে দেখুন ১০০ জনের ৯৯ জন মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান । সমাজের লোকজন পাবলিকে চান্স না পাওয়ার পর ধরে নিয়েছে এরা চতুর্থ পর্যায়ের ছাত্র অথবা ছাত্রী এদের মেধা বলতে কিছুই নেই।
আমি হলফ করে বলতে পারি, জাতীয় তে পড়া ইস্টুডেন্টার বাবার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা গুচ্ছিত নেই,সত্যিই তাদের সামর্থ্য নেই শ'খানেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কোন একটিতে পড়ানোর ....!

দিন শেষ এ বাস্তবতা সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোন এক কলেজের শিক্ষার্থী 🙂

2️⃣ ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা
অতীত এবং বর্তমান। সমাধান কোথায়?

- তিক্ত হলে ও সত্য বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষিত বেকার তৈরীর কারখানা। এখানে টেকনিল বা কর্মমুখী কোন বিষয় ছিলো না আদৌ কখনো থাকবে বলে আশা করাও যায় না।
সিএসই,ইইই,ইটি,ফার্মাসি,বায়োকেমিস্ট্রি,মাইক্রোবায়োলজি, সহ কোন বিভাগের সে সাইন্স,মানবিক অথবা বাণিজ্যের কোন কর্মমুখী বিষয় এর অস্তিত্ব নেই।
তবুও জাতীয় বিশ্ববিদ্যালয় কে বাংলাদেশ সহ এশিয়ার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় মনে করা হয়।
আমাদের যে বিষয় গুলো পড়ানো হয় পিউর সায়েন্স,
ফাইন আর্টস, বাণিজ্য এর এগুলো তে পড়ে চার বছর অধ্যায়ন এর পরে আপনি অথবা আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র অথবা ছাত্রীর সমান স্কিল অর্জন করতে পারবো না বা পারি না, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা না হয় বাদ ই দিলাম।
যেখানে প্রাইভেট এর সমপরিমাণ স্কিল অর্জন করতে আমরা ব্যর্থ সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা অনেক বড় পাপ !

জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ে বিজ্ঞান বিভাগে পড়ে কোন সাবজেক্টিভ জব পাবেন এটা নেহাত ভুত ধরার মতো একটা ব্যাপার, চার বছর শেষে সবাই বিসিএস নামক ঘোড়ায় উঠার চেষ্টা করে। কেউ পারে কেউ পারে না।

আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেশির ভাগ কলেজে ক্লাস হয় না, যদি ও হয় তবে কোর্স পরিপূর্ণ করার জন্য আমাদের প্রাইভেট পড়তে হয়।
অনার্স লেভেলে এসে প্রাইভেট পড়া সত্যিই হাস্যকর 🙃

এত সব সমীকরণের সমাধান নিকট অতীতে শূন্য
ছিলো আর এই কোভিড সিচুয়েশনে হিসেব করাও পাপ।

3️⃣ কোভিড মহামারী তে কতটুকু শিক্ষার্থী বান্ধব হতে পেরেছে জাতীয় বিশ্ববিদ্যালয়?

- ১৬ মার্চ ২০২০ থেকে এখন অব্ধি বাংলাদেশের সম্মুখ শিক্ষা কার্যক্রম বন্ধ। পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো জুম এপস এর মাধ্যমে অনলাইনে ক্লাস এসান্টমেন্ট এর মাধ্যমে পাঠদান করে যাচ্ছে ।
আর এই মহামারি তে প্রাইভেট বিশ্ববিদ্যালয়
তো চলছে সুপার স্পিডে.... 😎
ক্লাস,এসাইন্টমেন্ট,সেমিস্টার এক্সাম
সবই চলছে অনলাইনে।
এমনকি প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো সামার, ফল এসব সেশনে যথা নিয়মে ভর্তি করিয়েছে
স্টুডেন্টদের কে।

বাকি থাকলো জাতীয় বিশ্ববিদ্যালয় 🙂
জাতীয় বিশ্ববিদ্যালয়কে অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় মনে করা হয়,
তবে আমি আজ ও বুঝি জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক না প্রাইভেট কোন পর্যায়ের পরে?

কোন কলেজের অনলাইন ক্লাস হয়েছে বা সম্পূর্ণ কোর্স কমপ্লিট করিয়েছে বলে আমার জানা নাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবচেতন মন এ হুস ফিরে আসে অনেক দেরিতে! সেপ্টেম্বর বা অক্টোবর এর দিকে আমজনতার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ইউটিউব চ্যানেল খুলে। NU EDUTUBE নামে এই চ্যানেলে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিডিও ক্লাস আপলোড শুরু করে। প্রতিটি বিষয় এর আলাদা প্লে লিস্ট থাকলে ও বাস্ততা একদম ভিন্ন....!
প্রথম বর্ষ,দ্বিতীয় বর্ষ,তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ আর মাস্টার্স এর ক্লাস গুলো সব হ-য-ব-র-ল করে রাখা। ক্লাস গুলো খুঁজে পেতে আপনাকে ভালোই বেগ পেতে হবে।

এ তো গেলো মেজর সাবজেক্ট এর কথা, যেখানে মেজর সাবজেক্ট এর ক্লাস গুলোই এলোমেলো সেখানে নন-মেজর এর ক্লাস চাওয়া তো বিলাসিতা।
বাস্তবতা হলো নন-মেজর এর ক্লাস একদমই নেই ।

আপনি যদি পদার্থে/রসায়নে পড়েন তাহলে নন-মেজর হিসেবে থাকবে ম্যাথমেট্রিক্স ১ম বর্ষে । আবার দ্বিতীয় বর্ষে ও নন-মেজর হিসেবে থাকবে ম্যাথমেট্রিক্স এবং ইংরেজি। এছাড়াও যারা পদার্থে অধ্যায়ন করে তাদের রসায়ন একটি স্পেশাল পার্ট থাকে আবার যারা রসায়ন এ অধ্যায়ন করে তাদের ও নন-মেজর হিসেবে পদার্থ পড়তে হয়। ম্যাথমেটিক্স যাদের মেজর তারা ও প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে রসায়ন এবং পদার্থ নন-মেজর সাবজেক্ট হিসেবে পড়ে। উদ্ভিদ বিদ্যা আর প্রাণীবিজ্ঞান এর ও নন-মেজর হিসেবে আছে রসায়ন ।

আরো মজার বিষয় হলো অনেক সাবজেক্ট এর কোন ক্লাস নেই প্লে লিস্টে! বিশ্বাস না হলে আপনি রসায়ন এর প্লে লিস্ট টা চেক করবেন 🙃

শুরুতে বলেছিলাম আমরা এমন দূর্ভাগা যে আমাদের অনার্স লেভেল এ এসে ও প্রাইভেট পড়তে হয়,স্যার অথবা ডিপার্টমেন্ট এর কোন ভাইয়ের কাছে। করোনার কারনে না পড়াচ্ছেন স্যাররা না ডিপার্টমেন্ট এর বড় ভাইরা ।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর যদি আমাদের পরীক্ষার সূচি দেয়া হয় তাহলে এটা কাঁচা ঘায়ে নুন দেয়ার মতো অবস্থার মতো হবে।

একে তো আমরা পড়াশোনা থেকে একদম বিচ্ছিন্ন, তারপরে ও যতটুকু অনলাইন থেকে হয় সেটি ও পরিপূর্ণ নয়। আমাদের এক্সাম নিলে আমার হাতে গুনা মেজর কয়েকটি সাবজেক্ট এ পাশ আসতে পারে, অনেকের সেটি ও আসবে না। কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ এখনো নিজেরা অনেক সাবজেক্ট এর প্লে লিস্ট পরিপূর্ণ করতে পারে নাই।

চোখ বন্ধ করে বলা যায় নন-মেজর সাবজেক্ট গুলোতে ১০০ জনের ৯৯ জন অকৃতকার্য হবে।


এমন অবস্থায় পরীক্ষা নিলে সেটি হবে চরম লেবেলের বোকামি। হলফ করে বলতে পারি মোস্ট অফ দেম প্রমোশন পাবে না পরবর্তী বর্ষে ।
এভাবে চলিত বর্ষের বিষয় আর ক্রেডিট গুলো কতদিন ঝুলে থাকবে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ব্যবসা কতদিন করবে সৃষ্টিকর্তা ভালো জানেন। ঝুলে থাকতে থাকতে অনেক শিক্ষার্থী ঝড়ে যাবে তাদের গ্রাজুয়েশন করা থেকে এটাই বাস্তবতা 🙃।

একদল আছে যারা বলবে ভাই আপনি কি পরিস্থিতি স্বাভাবিক থাকলে ক্লাস করতেন ? এর চাইতে শ্রেয় সাজেশন কিনে পড়তে থাকেন।

এরা কোন পর্যায়ের শিক্ষার্থী আমার জানা নাই,মনে রাখবেন পদার্থ, রসায়ন,ম্যাথমেটিক্স, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিজ্ঞান এসব দুধ-ভাত বিষয় না। চাইলেই সম্ভব নয় সাজেশন কিনে পড়া!

4️⃣ আমরা কি চাই? সমাধান কি?

- ভাই, প্রথমে বলে রাখি আমি শান্তি প্রিয় মানুষ। আন্দোলন, মানববন্ধন এসব এর পক্ষে আমি না।
পুরো পৃথিবী কোভিড ফেস করছে এবং কতদিন করতে হবে সৃষ্টিকর্তা ভালো জানেন। অলরেডি আমাদের ১০ মাসের সেশনজট।

প্রথমত, আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমাদের ভ্যাক্সিন দেয়া হোক তা না হলে কোভিড সংক্রমণ আরো বেড়ে যেতে পারে । ভ্যাক্সিন দিয়ে সব ক্রমান্বয়ে স্বাভাবিক করা হোক। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় তাদের ইস্টুডেন্টদের অনেকেই ভ্যাক্সিন এর ব্যবস্থা করেছে ইতিমধ্যে।

দ্বিতীয়,আমাদের সেশনজট মুক্ত করার জন্য অটোপ্রমোশন দেয়া হোক। কেননা আমরা ক্লাস কোর্স
কোনটি সম্পূর্ণ করতে পারি নি, অনলাইন বা অফলাইনে।

তৃতীয়ত্ব,যদি অটোপ্রমোশন দেয়া সম্ভব মনে না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, অনার্স লেভেল এ এসব সম্ভব নয় ব্লা ব্লা ব্লা...............!
তাহলে আমি বলতে চাই আমাদের প্রতিটি বর্ষের সিলেবাস একদম সংক্ষিপ্ত করে এক্সাম নিন,যেন কোন ইস্টুডেন্ট হয়রানি তে না পরে।
প্রথম, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমরা যারা আছি তাদের শুধু মাত্র মেজর সাবজেক্ট এর এক্সাম নিয়ে পরবর্তী ইয়ারে প্রমোশন দিন 🎃।

দয়া করে সেশন জট কমাতে গিয়ে আবার ছাত্র ছাত্রীদের উপর বাড়তি বোঝা চাপিয়ে দিবেন না,
সেশনজট নিরশন মানে এই নয় যে সময় সংক্ষিপ্ত করে ক্যালেন্ডার প্রকাশ করা। যদি কোর্স সংক্ষিপ্ত করা না হয় এবং সময় সংক্ষিপ্ত করা হয় সেটি আমাদের জন্য কতটুকু কল্যাণ বয়ে আনবে আমার বোধগম্য নয়। অনার্স লেভেলে একমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা জানে না তাদের কোরশেন কে করে, খাতাই বা মূল্যয়ন কে করে? পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর সাথে এ ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৈসাদৃশ্য স্পষ্টই বিদ্যমান।

শেষকথা, তাই জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ করবো লাখ লাখ ইস্টুডেন্ট এর অনিশ্চিত ভবিষ্যতের দিকে লক্ষ রেখে শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব যথাযথ সিদ্ধান্ত নিবেন যত দ্রুত সম্ভব।

লেখাঃ মাহমুদ সাকিব।

(ইনবক্স থেকে নেয়া)

10/11/2019

Breaking News:

The exams of National University Hon's 2nd year
Session 2017-18 have been suspended due to cyclone
The dates those have been suspended are given below
09-11-2019
11-11-2019 Introduction to DramThe next dates will be published very soon for those exams.

05/11/2019

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি ও আবেদনের ২০১৯ বিস্তারিত তথ্য। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ডিগ্রি শ্রেণির ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি তথ্য ২০১৯।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি নিয়ে আজ আলোচনা করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক অনার্স ভর্তির কার্যক্রম শেষের পথে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ডিগ্রি পাস ভর্তির সার্কুলার প্রকাশের অপেক্ষা করছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তির বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ডিগ্রি শ্রেণির ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভব্য সময় নভেম্বর মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে। আগামী ২০ নভেম্বরের মধ্যে ডিগ্রী ভর্তির আবেদন শুরু হবে। এখানে আপনাদের সামনে তুলে ধরব জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি ভর্তির বিস্তারিত তথ্য।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Degree Pass Tab এ Prospectus Important Notice অপশন থেকে জানা যাবে। এ ভর্তি কার্যক্রমে প্রার্থীদের ssc ও hsc পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে।

উল্লেখ্য যে, কলেজ কর্তৃক যে সকল প্রার্থীর প্রাথমিক আবেদন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিশ্চয়ন করা হবে না, সে সকল প্রার্থীকে মেধা তালিকায় স্থান দেয়া হবে না। একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিতপ্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তির জন্য আবেদনকারীদের অনলাইনে তাদের আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর আবেদন ফরম প্রিন্ট কপি নিয়ে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- টাকা কলেজে জমা দিয়ে ভর্তি ফরম নিশ্চায়ন করতে হবে। আসুন নিচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি ২০১৯ আবেদন সম্পর্কে বিস্তারিত জেনে নিই ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তির আবেদন প্রক্রিয়া:

• জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তির জন্য অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

• অনলাইনে আবেদন করার পর কলেজ কর্তৃক আবেদন ফরম নিশ্চায়ন করতে হবে।

• আবেদন ফরমের সাথে ২৫০ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র সহ নির্দিষ্ট কলেজের জমা দিতে হবে।

ডিগ্রির আবেদনের করার নুন্যতম যোগ্যতাঃ

• বাংলাদেশের যেকোনো শিক্ষাবোর্ড হতে ২০১৫/২০১৬/২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

• বাংলাদেশের যেকোনো শিক্ষাবোর্ড হতে ২০১৭/২০১৮/২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তির আবেদন করার ধাপসমূহ:

আবেদন ফরম পূরণঃ আবেদনকারীকে এই লিঙ্কে গিয়ে প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ড ও পাসের সন সঠিকভাবে এন্ট্রি দিতে হবে৷

সঠিক লিঙ্গ (Gender) নির্ধারণ নির্ধারণঃ এ পর্যায়ে অনলাইনে আবেদনকারীর শিক্ষা বোর্ডে সংরক্ষিত ডাটাবেজের তথ্য অনুযায়ী Male/Female প্রদর্শিত হবে৷ আবেদনকারীর তথ্য ছকে Male এর স্থলে Female বা Female এর স্থলে Male প্রদর্শিত হলে Click to Change গিয়ে সঠিক তথ্যটি দিতে হবে৷

কলেজ পছন্দঃ আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাওয়ারী যে কোন কলেজের নাম Select করলে সংশ্লিষ্ট কলেজে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণীর অধিভুক্ত কোর্সসমূহের নাম ও আসন সংখ্যা দেখতে পাবে৷

বিষয় পছন্দক্রমঃ website-এর তথ্য ছকে পছন্দ অনুযায়ী একটি কলেজ Select করলে আবেদনকারী সংশ্লিষ্ট কলেজে তার ভর্তি যোগ্য (Eligible)কোর্সের তালিকা দেখতে পাবে এবং এই তালিকা থেকে প্রার্থী সর্তকতার সংগে তার প্রার্থিত কোর্সের পছন্দক্রম নির্ধারণ করতে হবে৷ এই পছন্দক্রমের উর্ধ্বক্রম অনুসারে মেধার ভিত্তিতে কোর্স বরাদ্দ দেয়া হবে৷

কোটাঃ মুক্তিযোদ্ধার সন্তান/ আদিবাসি/ প্রতিবন্ধী/পোষ্য কোটায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা Select করতে হবে৷ কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে৷ একজন প্রার্থী এক বা একাধিক কোটায় যোগ্য হলে

কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে৷
ছবি সংযোজনঃ আবেদনপত্র পূরণের সময় প্রার্থীর পাসপোর্ট আকারে সম্প্রতি তোলা রঙ্গিন ছবি Scan করে আপলোড করতে হবে৷ ছবির মাপ ১২০x১৫০ pixels, Image Type: jpg এবং maximum file size:50KB হতে হবে৷

ফরম চূড়ান্তকরণঃ সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে প্রথমে ফরমটি Submit Application অপশনে ক্লিক করতে হবে৷ এ পর্যায়ে আবেদনকারীর রোল নম্বর ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলোড করে [A4(8.5”×11”)অফসেট সাদা কাগজে]প্রিন্ট (Print) নিতে হবে৷

আবেদন ফরম বাতিলকরণ / ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন ছবি পরিবর্তনঃ আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমাদানের পূর্বে কোন শিক্ষার্থী তার প্রাথমিক আবেদন ফরমটি বাতিল/ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে Applicant’s Login (Degree Pass) অপশনে গিয়ে আবেদন ফরমের রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে৷ এ পর্যায়ে আবেদনকারীকে Form Cancel/Photo Change Option এ গিয়ে Click to Generate OTP অপশনটি ক্লিক করতে হবে৷ এ সময়ে শিক্ষার্থী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) পাবে৷ এই OTP এন্ট্রি দিয়ে প্রার্থী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ করতে পারবে৷ এ লক্ষ্যে আবেদনকারীকে তার ব্যক্তিগত সঠিক মোবাইল নম্বর সর্তকতার সংগে আবেদন ফরমে সংযোজন করতে হবে৷ তবে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার তা আর বাতিল করা যাবে না৷ প্রার্থী ছবি পরিবর্তনের সুযোগ মাত্র একবারই পাবে৷

সংশ্লিষ্ট কলেজে ফরম ও ফি এর সাথে যা যা জমা দিতে হবেঃ আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে৷ এই আবেদন ফরমের সংগে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও প্রাথমিক আবেদন ফি বাবদ ফি বাবদ ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ টাকা ) টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে৷ প্রাথমিক আবেদন ফরমটির দ্বিতীয় অংশ সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ প্রার্থীকে ফেরত দিবে৷ কলেজ যে সকল প্রাথমিক আবেদন ফরম online-এ নিশ্চয়ন করবে সে সকল প্রার্থী তাদের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে তা জানতে পারবে৷


ডিগ্রী ভর্তির ফলাফল ও মেধাতালিকা প্রণয়ন

• কোন ধরনের ভর্তি পরিক্ষা অংশগ্রহন করতে হবে না।

• শুধুমাত্র SSC ও HSC রেজাল্টের উপর ভিত্তি করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

• HSC পরীক্ষার রেজাল্টে উপর ৬০% এবং SSC পরীক্ষার রেজাল্টে উপর এর ৪০% মার্ক ধার্য করা হবে।

• দুইটি মেধাতালিকা প্রকাশ করা হবে এরপর কোটা ও দুইটা রিলিজ স্লিপ প্রকাশিত হবে

ডিগ্রি ভর্তির আবেদন করার জন্য সে সকল জিনিস প্রয়োজনীয়

• ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি

• আবেদনকারীর ফোন নম্বর

• SSC ও HSC পরীক্ষার রোল নম্বর ও রেজিষ্ট্রেশন নম্বর

• অনলাইনে মাধ্যমে আবেদন করার পর একটি ফরম দিবে সেটা প্রিন্ট করতে হবে৷

ডিগ্রী ভর্তিচ্ছু কলেজে যেসকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে

• অনলাইন আবেদন ফরম (অবশ্যই স্বাক্ষর করে দিতে হবে)

• ২৫০ টাকা

• পাসপোর্ট সাইজের ছবি ৩/৪ কপি (সত্যায়িত)

• SSC ও HSC মার্কশীট এর ফটোকপি (সত্যায়িত)

• SSC ও HSC রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি (সত্যায়িত)

• কলেজ আবেদন গ্রহণ করার পর আবেদন ফরমের নীচের অংশ আবেদনকারীকে দিয়ে দেওয়া হবে।

এই লিংক থেকে আবেদন করতে হবে www.nu.ac.bd/admissions

আবেদনের নির্দেশাবলী:

• আবেদনের সময় ছবিটি আপনার কিনা সেটা পরীক্ষা করে নিন নতুবা এটার জন্য আপনার আবেদন বাতিল হতে পারে।

• আবেদনকারী একবারই আবেদন বাতিল ও ছবি পরিবর্তনের সুযোগ পাবে।

• অনলাইনে আবেদন না করলে কোনভাবেই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না ।

• আবেদনকারী তার ফোনে SMS না পেলে বুঝতে হবে আপনার ফরম কলেজ কর্তৃক নিশ্চয়ন হয়নি। সেক্ষেত্রে আপনাকে কলেজে যোগাযোগ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাশ) ডিগ্রি ভর্তির ফলাফল:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তির ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা এসএমএসের মাধ্যমে দেখা যাবে।

অনলাইনের মাধ্যমে ডিগ্রি ভর্তির ফলাফল দেখতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd/admissions প্রবেশ করতে হবে। SMS এর মাধ্যমে ফলাফল দেখতে (nuatdgroll) টাইপ করে 16222 নাম্বারে Send করতে হবে অথবা অনলাইন থেকে ফলাফল দেখেতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ভর্তি বিষয়ক যে কোন সাহায্যের জন্য ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সাথে যোগাযোগ করতে পারেনঃ ফোন : ৯২৯১০৬৮, ফ্যাক্স-৯২৯১০৭২, ই-মেইলঃ [email protected] কল সেন্টারঃ ০৯৬১৪০১৬৪২৯

28/10/2019

♦♦ ফাকা সিটের তালিকাঃ♦♦

জাতীয় বিশ্ববিদ্যালয় এর অনার্স অধিভুক্ত কলেজ শুন্য আসন তালিকা নিচে দেওয়া হলো।

রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, রাজশাহি, নওগা, পাবনা, কুমিল্লা, গাজিপুর, ঢাকা, নরসিংদী, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, টাঙ্গাইল, রাঙ্গামাটি, নারায়নগঞ্জ এবং সিলেট জেলার ৪৫ টি কলেজের ১ম রিলিজের জন্য ফাকা সিটের তালিকাঃ
(

🔴 কারমাইকেল কলেজ, রংপুর।

BOTANY
38
MATHEMATICS
45
PHYSICS
16
ZOOLOGY
19
BANGLA
6
ECONOMICS
2
POLITICAL SCIENCE
3
SOCIOLOGY
1
ACCOUNTING
9
MANAGEMENT
3

🔴 রংপুর সরকারি কলেজ, রংপুর।

BOTANY
4
MATHEMATICS
5
PHYSICS
9
ECONOMICS
1
Accunting
19
🔴বেগম রোকেয়া সরকারি মহিলা কলিজ, রংপুর।

BANGLA
3
ECONOMICS
2
English
16
🔴 শাহ আবদুর রউফ কলেজ, পীরগঞ্জ

BOTANY
2
GEOGRAPHY AND ENVIRONMENT
4
BANGLA
2
SOCIOLOGY
1
MANAGEMENT
5

🔴 পীরগাছা কলেজ, রংপুর।
BANGLA
53
POLITICAL SCIENCE
2
ACCOUNTING
76
MANAGEMENT
44
🔴 গাইবান্ধা সরকারি কলেজ।

CHEMISTRY
2
MATHEMATICS
27
PHYSICS
7
ENGLISH
3
ACCOUNTING
43
MANAGEMENT
3

🔴 জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট।

CHEMISTRY
1
MATHEMATICS
19
PHYSICS
19
BANGLA
1
ENGLISH
21
ACCOUNTING
34
Management
1

🔴 মহিপুর হাজি মুহাম্মদ মহসিন সরকারি কলেজ, জয়পুরহাট।

BANGLA
63
ENGLISH
110
POLITICAL SCIENCE
3
ACCOUNTING
106
Management
80

🔴 দিনাজপুর সরকারি কলেজ

MATHEMATICS
49
PHYSICS
14
BANGLA
1
SOCIOLOGY
2
ACCOUNTING
28
Management
7

🔴 দিনাজপুর সরকারি মহিলা কলেজ।

BANGLA
2
ECONOMICS
38
ENGLISH
77
POLITICAL SCIENCE
1
SOCIAL WORK
3

🔴 ফুলবাড়ি সরকারি কলেজ, দিনাজপুর।

CHEMISTRY
3
MATHEMATICS
52
ENGLISH
62

🔴 আযিযুল হক কলেজ, বগুড়া।

CHEMISTRY
1
MATHEMATICS
1
STATISTICS
53
ZOOLOGY
3
BANGLA
1
ECONOMICS
6
ENGLISH
2
POLITICAL SCIENCE
3

🔴 সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া।

MATHEMATICS
23
ECONOMICS
25
ACCOUNTING
35

🔴 সরকারি নাজির আক্তার কলেজ, বগুড়া।

BANGLA
52
ECONOMICS
82
POLITICAL SCIENCE
2
ACCOUNTING
82
Management
64

🔴 সরকারি বঙ্গবন্ধু কলেজ ,ঢাকা।
১ম রিলিজের জন্য খালি থাকা সিট সমুহঃ
রাষ্ট্রবিজ্ঞান-২৩
হিসাববিজ্ঞান- ৪১
ব্যবস্থাপনা- ১৭

🔴 ধামরাইল সরকারি কলেজ, ঢাকা।
বাংলা-৭
অর্থনীতি-১৬
রাষ্ট্রবিজ্ঞান-৩
সমাজ কর্ম-৩
হিসাববিজ্ঞান-১৫
ব্যবস্থাপনা-৩
ইংরেজী- ০১
নৃবিজ্ঞান- ২৪

🔴 তেজগাও কলেজ,তেজগাও,ঢাকা।

১ম রিলিজের জন্য খালি থাকা সিট সমুহঃ
বায়োকেমিস্ট্রি-৬৩
বোটানি-৭৫
রসায়ন,-৭০
ভুগল ও পরিবেশ-৭৩
গনিত-৭৩
পদার্থ-৭৮
মনোবিজ্ঞান- ৬৪
পরিসংখ্যান-৮৯
জুলজি-৪৬
বাংলা-৬৭
অর্থনীতি-৭০
ইংরেজি-১০৫
রাষ্ট্রবিজ্ঞান -১৮
সমাজ কর্ম-১০৭
সমাজবিজ্ঞান-৯৫
হিসাববিজ্ঞান -৯৪
ফিনান্স-৯১
ব্যবস্থাপনা-৮১
বিপপন-১১০

🔴 কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজঃ

1. Botany--- (62)
2. Physics-- (4)
3. Statistics-- (38)
4. Bangla-- (16)
5. Economics-- (7)
6. Political Science-- (7)
7. Social work-- (8)
8. Sociology-- (8)
9. Accounting-- (5)
10. Finance-- (1)
11. Management-- (1)
12. Marketing-- (2)
13. History-- (38)
14. Philosophy-- (96)

🔴 কুমিল্লা সরকারি কলেজঃ

1. Mathematics-- (3)
2. Bangla-- (1)
3. English-- (16)
4. Political Science-- (3)
5. Accounting-- (17)

🔴 কুমিল্লা সরকারি মহিলা কলেজঃ

1. Botany-- (7)
2. Zoology-- (9)
3. Bangla-- (2)
4. English-- (10)
5. Political Science-- (1)
6. Social work-- (4)

🔴 রেদোয়ান আহম্মেদ কলেজঃ

1. Chemistry-- (33)
2. Bangla-- (35)
3. Economics -- (48)
4. English -- (42)
5. Political Science-- (42)
6. Social work-- (42)
7. Sociology-- (32)
8. Accounting-- (122)
9. Finance-- (84)
10. Management--(107)
11. Marketing-- (87)

🔴 লালমাই কলেজ
1. English-(28)
2. Accounting-- (36)
3. Management--(8)
4. Marketing-- (19)

🔴 নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ

1. Economics--(3)
2. Accounting-(6)
3. English--(20)
4. Management--(5)

🔴 অজিদগুহ মহাবিদ্যালয়ঃ

1. Bangla-- (28)
2. Economics-- (50)
3. English--(49)
4. Political Science-(28)
5. Social work--(30)
6. Accounting--(64)
7. Management-(57)

🔴 সোনার বাংলা কলেজঃ

1. English (47)
2. Accounting (50)
3. Management ( 47)

🔴 বরিশাল বিএম কলেজ।

BOTANY
2
PHYSICS
2
SOIL SCIENCE
93
STATISTICS
28
ECONOMICS
7
ENGLISH
10
POLITICAL SCIENCE
3
SANSKRIT
30
SOCIAL WORK
4
SOCIOLOGY
8
ACCOUNTING
30
FINANCE
19
MANAGEMENT
20

🔴 সিলেট এম সি কলেজ।

PSYCHOLOGY
31
STATISTICS
55
ZOOLOGY
3
BANGLA
26
SOCIOLOGY
8

🔴 সিলেট সরকারি কলেজ,সিলেট।

বাংলা-৪
অর্থনীতি-১
রাষ্ট্র বিজ্ঞান-১
হিসাব বিজ্ঞান-১
ব্যাবস্থাপনা-১

🔴 রাজশাহি কলেজ।

BOTANY
1
GEOGRAPHY AND ENVIRONMENT
1
PHYSICS
1
STATISTICS
59
ZOOLOGY
1
ECONOMICS
11
ENGLISH
6
POLITICAL SCIENCE
9
SANSKRIT
34
SOCIAL WORK
10
SOCIOLOGY
6
ACCOUNTING
9
MARKETING
1

🔴 চট্টগ্রাম কলেজ,চট্টগ্রাম।

১ম রিলিজের জন্য খালি থাকা সিট সমুহঃ
বোটানি-৫৪
রসায়ন-১
পদার্থ-২
পরিসংখ্যান-৩৯
বাংলা-৩২
রাষ্ট্রবিজ্ঞান-১
সমাজবিজ্ঞান -৭
ভুগোল ও পরিবেশ-৫০
গনিত-৫
মনোবিজ্ঞান-৭৫
জুলজি-৭
ইংরেজি-৬

🔴 সরকারি মুহসিন কলেজ, চট্টগ্রাম।

BOTANY
32
ZOOLOGY
9
BANGLA
26
ECONOMICS
1
POLITICAL SCIENCE
3
ACCOUNTING
2
MANAGEMENT
5
🔴 সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।

BOTANY
36
PSYCHOLOGY
32
ZOOLOGY
1
BANGLA
15

🔴 সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম।

BANGLA
47
ECONOMICS
34
ENGLISH
30
ACCOUNTING
13
FINANCE
5
MANAGEMENT
26
MARKETING
3

🔴 পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম।

MATHEMATICS
3
PHYSICS
1
BANGLA
6
ECONOMICS
1
ENGLISH
2
ACCOUNTING
2
MANAGEMENT
1

🔴 তোলারাম সরকারি কলেজ,নারায়ণগঞ্জ।

১ম রিলিজের জন্য থাকা সিট সমুহঃ
বোটানি-৫৫
রসায়ন-১
গনিত-১
পদার্থ-১১
জুলজি-৩৮
বাংলা-১৯
অর্থনীতি-৭
ইংরেজি-২
রাষ্ট্রবিজ্ঞান-১০
সমাজকর্ম-৬
হিসাববিজ্ঞান-১৪
ব্যবস্থাপনা-২৩

🔴 মুরাপাড়া কলেজ, নারায়নগঞ্জ।

SCIENCE
4
ACCOUNTING
17
MANAGEMENT
7
Managment
4

🔴 টংগী সরকারি কলেজ,গাজিপুর।

১ম রিলিজে সিট খালিঃ
গনিত-১৭
বাংলা-১১
অর্থনীতি-১১
ইংরেজি-১
রাষ্টবিজ্ঞান- ৫
সমাজকর্ম-৬
হিসাববিজ্ঞান-১২
ব্যবস্থাপনা- ৪১

🔴 ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ,গাজীপুর।

১ম রিলিজের জন্য সীট সংখ্যাঃ
বোটানি-৫৫
রসায়ন-১
জুলজি-২৯
বাংলা-১৬
অর্থনীতি-৮
ইংরেজি-১
রাষ্ট্রবিজ্ঞান-৪
সমাজকর্ম-৫
সমাজবিজ্ঞান-৫
হিসাববিজ্ঞান-১২
ফিনান্স-৩
মার্কেটিং-২
ম্যানেজমেন্ট-১৮
🔴 সরকারি সাদাত কলেজ, টাঙ্গাইল।
Bangla -15
Economic-7
History-1
Philosophy-50
Political Science-5
Social Work-3

🔴 রাঙ্গামাটি সরকারি কলেজ।

BOTANY
67
ZOOLOGY
16
BANGLA
58
ECONOMICS
61
ENGLISH
76
ACCOUNTING
22
MANAGEMENT
14

🔴নরসিংদী সরকারি কলেজ

BOTANY 24

CHEMISTRY 1

PSYCHOLOGY 27

ZOOLOGY 2

ECONOMICS 2

POLITICAL SCIENCE 2

SOCIOLOGY 5

ACCOUNTING 12

FINANCE 4

MANAGMENT 24

🔴 আব্দুল মান্নান ভুইয়া কলেজ, নরসিংদী।

BANGLA 50

POLITICAL SCIENCE 48

ACCOUNTING 49

MANAGMENT 49

🔴 কুড়িগ্রাম সরকারি কলেজ।

ENGLISH
13
ACCOUNTING
44
MANAGEMENT
4

🔴 সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা।
BOTANY
38
MATHEMATICS
1
PHYSICS
1
ZOOLOGY
1
BANGLA
3
ECONOMICS
7
POLITICAL SCIENCE
2
SOCIOLOGY
1
ACCOUNTING
6
FINANCE
3
MANAGEMENT
3
MARKETING
1

🔴 আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ।

BOTANY
21
ZOOLOGY
28
BANGLA
4
ECONOMICS
7
POLITICAL SCIENCE
1
SOCIAL WORK
4
SOCIOLOGY
7
ACCOUNTING
3
FINANCE
8
MANAGEMENT
7
MARKETING
4
ধন্যবাদ।

21/10/2019

🔴 প্রিলিমিনারী ও মাস্টার্স ফাইনাল আপডেটঃ

🔳প্রিলি টু মাস্টার্স পুরাতন সিলেবাস (১৬-১৭) এর রেজাল্ট অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথম সপ্তাহে দিবে।।

🔳প্রিলি টু মাস্টার্স (১৭-১৮) নতুন সিলেবাস এর রেজিষ্ট্রেশন কার্ড নভেম্বরে কলেজে আসতে পারে।।

🔳মাস্টার্স ফাইনাল (১৬-১৭) সেশনের রেজাল্ট নভেম্বরের শেষে বা ডিসেম্বরে দিবে।।

🔳মাস্টার্স ফাইনাল (১৭-১৮) এর রেজিষ্ট্রেশন কার্ড কলেজে আসছে, যে কোনো সময় বিতরনের নোটিশ দিবে।

🔳মাস্টার্স ফাইনাল (১৮-১৯) এর ভর্তির বিজ্ঞপ্তি নভেম্বরে প্রকাশিত হবে।

18/10/2019

🔘 অনার্স ও ডিগ্রীর মধ্যে পার্থক্য জেনে নিন

👉 অনার্স এবং ডিগ্রীর মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান।

🎓 অনার্স বলতে সাধারণত স্নাতক সম্মান আর ডিগ্রী বলতে শুধু স্নাতক কোর্সকে বোঝায়।

🎓 অনার্স ৪ বছর মেয়াদি কোর্স আর ডিগ্রী ৩ বছর মেয়াদি কোর্স।

🎓 অনার্সের রেজিষ্ট্রেশনের মেয়াদ ৭ বছর আর ডিগ্রীর রেজিষ্ট্রেশন এর মেয়াদ ৬ বছর।

🎓 অনার্সে মূলত যেকোন এক বিষয়ের উপর খুঁটিনাটি পড়ানো হয়ে থাকে তাই শিক্ষার্থীরা ওই বিষয়ের উপর দক্ষ হয়ে গড়ে উঠে। আর ডিগ্রিতে আলাদাভাবে কয়েকটি বিষয়ের কিছু কিছু অংশ পড়ানো হয়। তাই ডিগ্রীর ছাত্রছাত্রীরা পঠিত কয়েকটি বিষয় সম্পর্কে কিছু কিছু জ্ঞান লাভ করতে পারে।

🎓 সার্টিফিকেটের মান ডিগ্রীর চাইতে অনার্সের একটু বেশি।

🎓 ডিগ্রি করার পর ২ বছর মেয়াদি মাস্টার্স কোর্স করতে হয় এবং অনার্স করার পর ১ বছর মেয়াদি মাস্টার্স কোর্স করতে হয়।

🎓 অনার্স শেষ করে সরাসরি বিসিএস দেয়া যায় কিন্তু ডিগ্রি করে মাস্টার্স না করলে বিসিএস দেয়া যায়না। মাস্টার্স শেষ করে ডিগ্রী থেকেও বিসিএস দেওয়া যায়।

🎓 অনার্স করে মাস্টার্স করলে যে মান পাওয়া যায় ডিগ্রি করে মাস্টার্স করলে উভয়ের মান এবং অগ্রাধিকার সমান হয়ে যায় ।

👉 অনেক ছাত্রছাত্রী আছে যারা ডিগ্রি করে অনার্স কারীদের চাইতে অনেক এগিয়ে এবং ভালো প্রতিষ্ঠানে বা সরকারি চাকরি করছে। চাকরির ক্ষেত্রে অনেক ব্যাংক বা কোম্পানিতে নিয়োগ পাচ্ছে।

👉 মোট কথা আপনি যেকোনো কোর্স নিয়ে গ্রাজুয়েশন কম্পিট করুন না কেন মেধা এবং যোগ্যতা দিয়ে ভালো কিছু করার ইচ্ছাশক্তি থাকলে যেকোনো বিষয় নিয়ে ভালো কিছু করা সম্ভব।

👉 সুতরাং ডিগ্রী করেও সফলতা অর্জন করা সম্ভব।

Address

Zoo Road, Mirpur/1
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when The Bangladeshi Talks on World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to The Bangladeshi Talks on World:

Share