HSC Smart English

HSC Smart English যদি তুমি ইংলিশ এর ভীতি দূর করতে এবং English এ দক্ষ হতে চাও , তাহলে আমাদের সাথেই থাকো।

03/10/2023

HSC book review
এইস এস সি বুক লিষ্ট ২০২৩

NoteTopic: word and phrase
24/09/2023

Note
Topic: word and phrase

17/09/2023

কোনটি সঠিক?
a) Time and tide wait for none.
b) Slow and steady wins the race.

Prepositionসহজেই বুঝার জন্য ছবি যুক্ত করা হয়েছে।You can save it to you timeline.
17/09/2023

Preposition

সহজেই বুঝার জন্য ছবি যুক্ত করা হয়েছে।

You can save it to you timeline.

ইংরেজির নাম শুনলেই অজানা ভীতি কাজ করে অনেকের মধ্যে। কেন এই ভীতি, তার উৎস আমাদের অজানা। ইংরেজি বাংলার মতোই আরেকটি ভাষা। ম...
17/09/2023

ইংরেজির নাম শুনলেই অজানা ভীতি কাজ করে অনেকের মধ্যে। কেন এই ভীতি, তার উৎস আমাদের অজানা। ইংরেজি বাংলার মতোই আরেকটি ভাষা। মন দিয়ে শিখলে খুব একটা কঠিনও নয়। প্রয়োজন হয় শুধু চর্চার। এই চর্চার অভাবেই ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারছেন না অনেকেই। আজ চলুন জেনে নেওয়া যাক এই ভাষায় দক্ষ হয়ে ওঠার সহজ কিছু উপায়-

ভিডিও রেকর্ড করুন

যেকোনো একটি বিষয় নির্বাচন করুন এবং আপনার নোটবুকে সেই বিষয় সম্পর্কে লিখুন। তারপর আপনি যা লিখেছেন তা দিয়ে আপনার ভিডিও রেকর্ড করুন। রেকর্ড করা হয়ে গেলে তা শুনুন এবং আপনার ভুলগুলো বিশ্লেষণ করুন। প্রতিদিন এভাবে করুন। এভাবে ধীরে ধীরে উন্নতি করতে পারবেন এবং এটি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। কারণ এই চর্চার মাধ্যমে নিখুঁতভাবে ইংরেজি ভাষা রপ্ত করা সম্ভব।

বলার আগে ভাবুন

না বুঝেই কোনো কথা বলবেন না। প্রথমে থেমে মনে মনে ভাবুন এবং তারপর কথা বলুন। এটি আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে কাজে দেবে। আপনি যখন বলার আগে চিন্তা করবেন তখন মনে মনে কথাগুলো গুছিয়ে নিতে পারবেন। কী বললে ভুল হবে এবং কী বললে ঠিক, তা সহজেই অনুধাবন করতে পারবেন। তাই বলার আগে চিন্তা করে তারপর বলুন।

ইংরেজি সংবাদপত্র পড়া শুরু করুন

বিশ্বাস করুন, যদি আপনি ধারাবাহিকভাবে ইংরেজি সংবাদপত্র পড়েন তবে এটি আপনার জন্য ১০০% কাজ করবে। এক মাসের মধ্যে আপনি নিজের মধ্যে পরিবর্তন দেখতে শুরু করবেন। শুরুতে কিছুটা পানসে মনে হতে পারে, কিছুই বুঝতে পারছেন না এমন মনে হতে পারে, তবে পড়তে শুরু করার কিছুদিন পরই পড়ার আনন্দ বুঝতে পারবেন। নতুন নতুন শব্দ তো শিখবেনই, ইংরেজি ভাষার নানা ব্যবহারও আয়ত্ব করতে পারবেন।

আয়নার সামনে অনুশীলন করুন

বেশিরভাগ মানুষই নিজেকে এড়িয়ে চলে, নিজের মুখোমুখি হতে ভয় পায়। এ ধরনের মানুষের ক্যামেরাভীতিও থাকে। তাই আত্মবিশ্বাস বাড়াতে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। আপনি কীভাবে উচ্চারণ করছেন, আপনার অঙ্গভঙ্গি, হাসি ও শারীরিক ভাষাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নিজেকে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে শিখুন। শুদ্ধভাবে ইংরেজি বলতে ও বুঝতে পারা অন্যতম যোগ্যতা। এটি রপ্ত করার চেষ্টা করুন।

পড়ুন, পড়ুন এবং পড়ুন

প্রচুর ইংরেজি বই পড়ুন। বইয়ে থাকা শব্দগুলো নদীর মতো প্রবাহিত হবে। এটি সহজ কাজ নয়, তাই গল্পের বই দিয়ে পড়া শুরু করুন। কারণ এটি আপনার পড়ার প্রতি আগ্রহ তৈরি করবে। প্রথম মাসে শুধু ছোট ইংরেজি গল্প পড়ুন। শুধুমাত্র পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য এমনটা করুন। এরপর উপন্যাস, নন-ফিকশন এবং আরও অনেক কিছু পড়তে থাকুন। পড়ার জগৎ থেকে আপনার ভাবনার জগৎও তৈরি হবে।

ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য আপনাকে প্রতিদিন ১ ঘণ্টা সময় দিতে হবে। একটি ভিডিও লেখা এবং রেকর্ড করতে ১৫ মিনিট, সংবাদপত্র পড়তে ১৫ মিনিট, একটি ছোট গল্প পড়তে ১৫ মিনিট এবং আয়নার সামনে অনুশীলন করতে ১৫ মিনিট। আপনি যদি পরিবর্তন করতে চান তবে অবশ্যই কমফোর্ট জোনের বাইরে কিছু করতে হবে। সুতরাং, সমস্ত অলসতা ঝেড়ে আজ থেকে শুরু করুন!



16/09/2023

Right Forms Of Verb এর কিছু জটিল বাক্যে---
Passive Sentence - Dhaka Board: 2019
"যে বাক্যে গুলো তোমাকে বেশি বিরক্ত করবে! "

📒 cricket (b)______ (call) the gentlemen’s game.

Explanation: এই বাক্যের sub(cricket) এবং কাজ হলো verb(call- ডাকা/বলা) তাহলে তুমিই বলো তো এই বাক্যের ডাকা/বলা কাজটি কি sub(cricket) নিজেই করছে। নাহ! sub(cricket) নিজেই নিজেকে ডাকতে/বলতে পারে না। আমরাই বরং sub(cricket) কেই ভদ্রলোকদের খেলা বলি/ডাকি। এজন্যই এটি Passive voice

📒 A sense of brotherhood and fraternity (d) ______ (create) among the playing nations through it.

Explanation: এই বাক্যের sub(A sense of brotherhood and fraternity-ভ্রাতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ) এবং কাজ হলো verb(create – তৈরি করা) এই ভ্রাতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ তৈরি করা কাজটি ক্রিকেট করে না বরং খেলোয়াড়রা করে থাকে। এজন্যই এটি Passive voice

16/09/2023

Topics: Special use of phrases/words
Class: HSC

___________________________________
""""""as long as= যতদিন/যতক্ষণ"""""
Shortcut: sub+verb+extraction+as long as+sub+verb+extraction
NB. Gap এর আগে পরে সমজাতীয় verb থাকবে। আচ্ছা আরও ক্লিয়ার করে বলছি- বলছিলাম কি, Gap এর আগে যদি v1 থাকে তাহলে Gap এর পরেও v1 থাকবে! v2 ও থাকতে পারে, এমন বাক্যে as long as বসে।
For Example:::
The poor will continue to suffer_______they are illiterate.[CumB: 2017]

___________________________________
""" used to= এটি একটি Modal verb যা অতীতের অভ্যাস বোঝাতে ব্যবহার হয়""""

Shortcut: subject+used to+v1........
NB. Gap এর পরে v1 থাকলে এবং বাক্যে যদি অতীতের কোন বিষয় প্রকাশ করে তাহলে সেই বাক্যে used to ব্যবহার হয়।

For Example:
1. Everybody dislike Rakib. He_____do many harmful activities.[CumB: 2017]
2. Sometimes, we become speechless remembering our childhood memories. We______swim in the river.[RB:BB:CumB:CB: 2018]

খুবই সহজ! তাই না?

16/09/2023

That এর আগে পরে সমজাতীয় verb form বসে।
v1......that......v1
v2.....that......v2
NB. এই নিময়টি HSC Right form of verb এ প্রচুর পরিমাণ কমন থাকে।

For Example::
was very grateful that he _____ (repair) my computer so promptly. আমি খুব কৃতজ্ঞ যে তিনি আমার কম্পিউটারটি এত তাড়াতাড়ি _____ (মেরামত) করেছেন।
(A) repairs
(B) will be repairing
(C) will repair
(D) repaired
Ans. D

16/09/2023

💢 Note: To be + verb (past participle) = passive sentence

✪ পিতামাতাকে সম্মান করতে হবে- Parents are to be respected.
✪ রিপোর্টটি শীঘ্রই সাবমিট করা হবে- The report is to be submitted soon.
✪ ফেসবুক আসক্তি কমাতে হবে - Facebook addiction is to be reduced.
✪ দরিদ্রতা দূর করতে হবে - Poverty is to be alleviated.
✪ নিরক্ষরতা দূর করতে হবে - Illiteracy is to be removed.
✪ ধুমপান প্রতিরোধ করতে হবে - Smoking is to be stopped.
✪ সন্ত্রাস প্রতিরোধ করতে হবে -Terror is to be stopped.
✪ মোবাইলটি মেরামত করতে হবে - The mobile is to be repaired.
✪ সব কাজগুলো চেক করতে হবে - All works are to be checked.
✪ গরীব লোকদের সাহায্য করতে হবে - The poor people are to be helped.
✪ মেহমানকে আপ্যায়ন করতে হবে - The guest is to be entertained.
✪ আমার বাসার কাজ শেষ করতে হবে - My homework is to be done.
✪ জানালাটি খুলতে হবে - The window is to be opened.
✪ টেবিলটি পরিস্কার করতে হবে - The table is to be cleaned.
✪ টাকাটি পরিশোধ করতে হবে - The money is to be paid.

বিভিন্ন বোর্ডে আসা বিগত সালের appropriate prepositionShare করে নিজের টাইম লাইনে রাখুন
16/09/2023

বিভিন্ন বোর্ডে আসা বিগত সালের appropriate preposition

Share করে নিজের টাইম লাইনে রাখুন

16/09/2023

ইংরেজিতে কথা বলার টিপস

ইংরেজিতে চিন্তা করুন:

নতুন কোন ভাষায় কথা বলা রপ্ত করতে গেলে সর্বপ্রথম যে সমস্যাটির মুখোমুখি আমরা হই সেটি হচ্ছে, সেই ভাষায় চিন্তা করতে না পারা। আপনি যদি আপনার মাতৃভাষায় একটি কথা চিন্তা করেন এবং ইংরেজিতে সেই কথাটি বলতে যান, তাহলে আপনাকে মনে মনে মাতৃভাষা থেকে সেই কথাটিকে ইংরেজিতে অনুবাদ করার ঝামেলা পোহাতে হবে। এটি শুনতে যতটা সহজ মনে হচ্ছে, নিজে যখন এর সম্মুখীন হবেন তখন সমস্যাটির প্রকটতা বুঝতে পারবেন।

দু’টো ভাষায় দক্ষ, এমন ব্যক্তিরও এই অনুবাদ কাজে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে বোঝা যাচ্ছে যে এই সমস্যার একটি সমাধান বের করতে হবে। সমাধানটি হচ্ছে বিভিন্ন বিষয়বস্তু ইংরেজিতে চিন্তা করার অভ্যাস করতে হবে। এটি আপনি যেকোনো সময় যেকোনো জায়গায় করতে পারবেন। যেমন ধরুন, আপনার দিন কেমন গেল সে সম্পর্কে চিন্তা করতে পারেন। অথবা আপনি কী খেতে চাচ্ছেন সে সম্পর্কে চিন্তা করতে পারেন। অর্থাৎ কী নিয়ে চিন্তা করবেন তার কোনো বাঁধা ধরা নিয়ম নেই।

ইংরেজি কোন শব্দের অর্থ না জানলে কিংবা প্রয়োগ না বুঝলে ইংরেজি থেকে ইংরেজি অভিধানগুলো ব্যবহার করতে পারেন। এতে করে ইংরেজিতে আপনি আপনার মনের সকল ভাব মাতৃভাষার মতো করেই প্রকাশ করতে শিখবেন। কিছুদিন এই পদ্ধতি অনুসরণ করলে আপনি দেখবেন যে ইংরেজিতে কথা বলা আপনার কাছে পূর্বের চেয়ে সহজ মনে হচ্ছে।

16/09/2023

✅কিছু মনে রাখার বিষয়:-✅

∆ Sick & ill
অল্প সময়ের জন্য অসুস্থ হলে sick আর দীর্ঘ সময়ের জন্য হলে ill হবে।

∆ Cool & cold
আরামদায়ক ঠান্ডা হলে cool আর কষ্টদায়ক হলে cold হয়।

∆ Hot & warm
আরামদায়ক গরম হলে warm
আর কষ্টদায়ক হলে Hot হবে ।

∆ Handsome & beautiful
ছেলেরা Handsome আর মেয়েরা beautiful হয় ।

∆ In time & on time
ঠিক সময়ে হলে on time
আর ঠিক সময়ে না হলে in টাইম ।

∆ low & short
ব্যক্তির ক্ষেত্রে short আর বস্তুর ক্ষেত্রে low হয় ।
∆ Put & keep
অল্প সময়ের জন্য রাখলে put আর দীর্ঘ সময়ের জন্য বুঝালে keep হয়।

∆ drown & sink
প্রাণী ডুবলে drown আর বস্তু ডুবলে সিনক

∆ Hope & wish
বাস্তব আশার ক্ষেতে hope & অবাস্তব আশার ক্ষেত্রে wish হয়।

∆ Revenge & Avenge
নিজের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে revenge & অন্যের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে Avenge হয়।

✅পড়া শেষে অবশ্যই Done লিখতে ভুলবে না কিন্তু।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when HSC Smart English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share