আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর।
নির্ভেজাল ইসলামী শিক্ষার পাশাপাশি প্রচলিত জেনারেল শিক্ষাক্রমের আওতায় ডিগ্রী লাভের ক্ষেত্রে যুগের চাহিদা মাফিক সম্পূর্ণ শির্ক, বিদআত ও কুসংস্কার মুক্ত নির্ভেজাল ইসলামী ও আধুনিক শিক্ষাদানের অঙ্গিকার নিয়ে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনষ্টিটিউট এর সূচনা হয়েছে। ইসলামী শিক্ষার
পরিকল্পনা নিয়ে এযাবৎ গৃহীত পরিকল্পনা অনুযায়ী সফলতার বেশ কিছু নজিরও প্রতিষ্ঠিত করেছে। আলহামদুলিল্লাহ।
প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা ও পরিচালনা করছেন স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম।
প্রতিষ্ঠানটি দুটি শাখায় বিভক্ত। যথাঃ ১. উত্তরখান শাঁখা ২. দক্ষিণখান শাঁখা
ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনষ্টিটিউট-উত্তরখান: প্লে গ্রুপ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত(পৃথক বালক-বালিকা)
শিরক্,বিদআত ও চরমপন্থামুক্ত সহীহ্ আক্বীদাহ আমল নির্ভর ইসলামী শিক্ষা প্রদান করা হয়। পাশাপাশি বাংলা, ইংরেজী, গণিত, বিজ্ঞান শিক্ষা দিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এস.এস.সি (দাখিল) ও এইচ. এস.সি পরীক্ষায় ভাল রেজাল্ট (A+,A+ গোল্ডেন) নিশ্চিত করা হয়। এরূপ ভাল রেজাল্ট করে কিছু ছাত্র ইসলামের উপর উচ্চ শিক্ষা গ্রহণের জন্য স্কলারশিপে সৌদি ও মিশরের লেখাপড়া করার সুযোগ পেয়েছে। আবার অনেকেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ডাক্তারী ও ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে লেখাপড়া করছে।
ঠিকানাঃ চামমুরখান, উত্তরখান, ঢাকা-১২৩০।
যোগাযোগঃ ০১৮১৭১০৯৬০৫, ০১৮১৭১২৯৮০৭, ০১৯১৪০০৪৮৪৭।
ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনষ্টিটিউট-দক্ষিণখান: ছানোবিয়াহ (এইচ এস সি লেভেল) শ্রেণী।
এ শাখাতে মদিনা ইসালামী বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী ছাত্রদেরকে শিক্ষা দিয়ে উক্ত বিশ্ববিদ্যালয়সহ সৌদি আরবের উপযুক্ত যে কোন বিশ্ববিদ্যালয়ে স্কলাশিপ নিয়ে লেখাপড়ার যোগ্যতা তৈরী করে সেখানে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ঠিকানাঃ বাড়ি # ১১৮, সর্দার সুরুজ্জামান মহিলা কলেজ রোড, সর্দারপাড়া, দক্ষিণখান, ঢাকা-১২৩০
যোগাযোগঃ ০১৭০৭২১০৩০৯, ০১৯১৫২১০৩০৯, ০১৮১৭১২৯৮০৭, ০১৯১৪০০৪৮৪৭।