21/05/2026
নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে সবার সহযোগিতা কামনা
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা@ কলেজ-এর অনার্স চতুর্থ বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্রী মার্জিয়া আক্তার মেরি গত সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। পরিবার ও স্বজনদের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যার পর থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। যার কারণে পরিবার অত্যন্ত উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছে।
জানা গেছে, মার্জিয়া আক্তার মেরির স্বামী জিন্নাত জাহান পন্নী ম্যামের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে ম্যামের মাধ্যমে বিষয়টি আমাদের নজরে আসে এবং সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।
একজন মেধাবী শিক্ষার্থীর হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় সহপাঠী, শিক্ষক ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। পরিবার আশা করছে, দ্রুত সবার সহযোগিতায় মার্জিয়া আক্তার মেরির সন্ধান পাওয়া যাবে।
কেউ যদি মার্জিয়া আক্তার মেরির কোনো খোঁজ বা তথ্য জেনে থাকেন, অথবা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সদস্যদের কিংবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
পারিবারিক নাম্বার:০১৯১২৪৩১০৩১
#বকসাস