04/07/2023
No: 1688
নামঃ Jhuthika La Boney.
ডিপার্টমেন্টঃ বাংলা
কলেজঃ কবি নজরুল সরকারি কলেজ ঢাকা।
সিনিয়র আপু
বর্তমানে শিক্ষকতা করেছেন।
........ আমার হৃদয় হৃৎপিণ্ডের চাইতেও অনেক গভীরে, রক্ত আর শিরা উপশিরারও অনেক গহীনে যে অস্পৃশ্য অবিনশ্বর রুহ আছে, সেই রুহবিন্দু থেকে আপনাকে ভালোবাসি।
আপনার রুপ অবয়ব বা বয়স নয়, আপনার আত্মাটাকে ভালোবাসি। কারন ভালোবাসা নয় রূপ যৌবনের লোভ। ভালোবাসা মানে নিজের অপর সত্ত্বাকে আপনার মাঝে খুজে পাওয়া। যাকে ছাড়া আমি অপূর্ণ।
আমার হৃৎপিণ্ডের একটু উপরে, অল্প ডানপাশে, আমি নতুন হৃত্স্পন্দন টের পাই। আপনার জন্য এই হৃত্স্পন্দনের জন্ম। আপনিই আমার সেই হৃদয়ের টুকরো, যাকে খুজে না পাওয়া পর্যন্ত আমি অপূর্ণ। আমি বরং আপনার কাছে নিজেকে দিয়ে দিলাম। আমার স্থাবর অস্থাবর দেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ সবকিছুর উপর কর্তৃত্ব থাকলো শুধু আপনার। যদি আমাতে আপনি নিজেকে দিতে না চান, তবু আমার সব কিছু আপনার। আমার সবকিছু চলবে শুধু আপনার কথামতো।
আমি জানিনা মানুষ কেন বলে প্রেমে অনেক কষ্ট। পাওয়া না পাওয়ার বেদনা। তারা হয়তো জানেনা ভালোবাসা কি। তাদের হয়তো সে ধৈর্য ছিলোনা সত্যিকারের ভালোবাসার মানুষটিকে খুঁজে পাবার। নিজের জোর করে তৈরি করা ভালোবাসায় আবদ্ধ তারা। তা না হলে তারা জানতো, সত্যিকারের ভালোবাসায় চাওয়ার কিছু থাকেনা। প্রশ্ন থাকেনা, হৃদস্পন্ধন থেমে যায়না, বুকে মোচড় দেয় না। কষ্ট হয়না। তাড়নার জঞ্জাল ভ্রু কুচকে ঝামেলা থেকে মুক্তি চায়না।
ভালোবাসা মানে নিজের কাছে হার মানা নয়। নয় স্রেফ পছন্দ হয়েছে একজনকে তাই তাকে বশে আনা। ভালোবাসা মানে একা থাকা। ভালোবাসা মানে অপেক্ষা করা। একদিন আয়নার মতো কাউকে খুঁজে পাওয়া। যাকে পেলে এমনিতেই মনের সব প্রশ্নের উত্তর মিলে যায়। প্রথম স্বপ্নের কথা মনে পড়ে যায়। এক ঝলক স্বপ্ন। মনের মাঝে বয়ে চলা সব ভার এক পলকে আকাশে উড়ে যায়। নিজের মন সত্ত্বার প্রতিরূপ খুঁজে পেয়ে বিকশিত হয় হাসি। এই তো সে, যাকে পেতে নয়, নিজেকে দিয়ে দিতে এত বছর ধরে একা হাঁটছি।
আমি অপেক্ষা করছি আপনার জন্য। যদি আপনি আমায় ভালোবাসেন, আমিও আপনাকে সারা আকাশ ভেঙ্গে ভালোবাসা দেবো । আমি আপনাকে ভালোবাসবো চোখে চোখ রেখে। ভালোবাসবো আপনারা আঙুলের স্পর্শে। সব দুর্নিবার দূরত্বের কষ্ট আমরা উড়িয়ে দিবো বুকে চেপে ধরে।
আমাদের প্রতিটি মুহূর্ত কাটবে প্রথম মুহূর্তের পুনরাবির্ভাবের পুলকে। আমি বুঝে নিবো আপনার সব সুক্ষতা। আমি চিনে নিবো আপনার সব চাতুর্য। আপনার সব চিন্তা-ভাবনা- ইচ্ছা-কাজের আমি স্বীকৃতি দিবো। আপনার গোপন প্রকাশ্য সব রুচিতে আমি পাশে থাকবো। আপনার ঘেরা প্রকৃতির সব অসমতায়, দুঃসংবাদে, সুসংবাদে ,শোকে, মৃত্যুতে,রোগে ব্যর্থতায়, বিচ্ছিন্নতায় আমি ছায়ার মতো থাকবো, আপনার সঙ্গ দিবো সর্বদা।
আপনি আমার। কারন আপনি যদি আমার সে না হন, তবে কেন আপনাকে পেয়ে এতো ভালো লাগে। তবে কেন আমার হৃত্স্পন্দন স্পন্দিত হয় আপনার জন্য । আপনি যদি আমার সে না হন, তবে কেন আপনার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে একা দাঁড়াতে দ্বিধা নেই আমার। আমি যদি আপনার জন্য না হই, তবে হৃদয় কেন বলে হ্যাঁ, আমি আপনার জন্য। আমার মস্তিস্কে কেন শুধু আপনি । কেন আমার স্বপ্নে শুধু আপনি । অদেখা ভবিষ্যৎ শুধু আপনি । আমার হৃদয় কেন অবিচল, সবসময়, আপনার পক্ষে।
আমি কখনো আপনার হাত ছুয়ে দেখিনি। কখনো একসাথে হাসিনি। কখনো একসাথে কাঁদিনি। একসাথে কখনো বৃষ্টিতে ভিজিনি। কখনো চুমু খাইনি আপনার ঠোঁটে। তবু আপনাকে ভালোবাসি। কোনকিছু ছাড়াই ভালোবাসবো।মৃত্যু পর্যন্ত... মৃত্যুর পরেও...।
আমি আপনাকে ভালোবাসি।
আমি আবারো বলবো ভালোবাসি আপনাকে।
আপনি ভালো থাকবেন..........