Masum Lal's Poem

Masum Lal's Poem Masum billah
B.com (Hon's) M.com in Mgt. University of Dhaka

"দুঃস্বপ্ন"       মাসুম লাল বিনিদ্র রজনী কেটে যায় --                            দুঃস্বপ্ন আর হতাশায়  , আশা- নিরাশার মাঝে...
30/03/2026

"দুঃস্বপ্ন"
মাসুম লাল

বিনিদ্র রজনী কেটে যায় --
দুঃস্বপ্ন আর হতাশায় ,
আশা- নিরাশার মাঝে
অপূর্ণ এ জীবন ।
ঘোর অন্ধকারের পথে, পিছন ফিরে দেখি
শুধুই কষ্টের আর্তনাদ !
অস্থির এ হৃদয় খোঁজে আলোর দিশা।
ঘুম ঘুম চোখে ভোরের স্বপ্ন---
ভাসে সেই মায়াবী মুখ,
হৃদয় মোর কষ্টে পিঞ্জিরাবদ্ধ ,
তুমি করেছ বিমুখ।

ঢাকা ২৬/০৭/২২

© All rights reserved মাসুম লালের কবিতা

"" হারানো বেদনা "                 মাসুম লালঅনেক ছোট্টে হারিয়েছি মাকে,               খোঁজ রাখে না কেউ আমার। দুঃখ কষ্টের ...
28/03/2025

"
" হারানো বেদনা "
মাসুম লাল

অনেক ছোট্টে হারিয়েছি মাকে,
খোঁজ রাখে না কেউ আমার।
দুঃখ কষ্টের ক্লান্ত রজনী ,
ঘুরেফিরে আসে বারবার।
হৃদয় ভেঙে রক্তক্ষরণ,
সারবে না কি কখনও অসুখ ?
কষ্টের মাঝে খুঁজে ফিরি
জীবনের যত সুখ।
বুকের ব্যথা মনের কষ্ট,
ভাসছি দু,নয়নের জলে।
আমার ভাঙ্গা হৃদয়ে দুঃখ, বেদনা,
সারবে না অনন্তকালে।

তারিখ ১৮/০৩-২০২৫
ঢাকা

© All rights reserved মাসুম লালের কবিতা

"" একটি ফুল "        কানিজ ফাতেমাধরাধামের  বুকে ফুটিল ফুল, ঊষার আলোয় ভরবে জীবনের দুকূল।পাপপুণ্যের এ জগতে ফুটাবে পূণ্যের ...
29/06/2024

"
" একটি ফুল "
কানিজ ফাতেমা

ধরাধামের বুকে ফুটিল ফুল,
ঊষার আলোয় ভরবে জীবনের দুকূল।

পাপপুণ্যের এ জগতে ফুটাবে পূণ্যের মুকুল ,
সত্য ও জ্ঞানের অালোয় উদ্ভাসিত হবে ধরণীকূল

ফুলের সুঘ্রাণে বিকশিত হোক মানব জীবন,
কল্যাণের অনন্তে ভেসে যাক এ ভূবন ।

কবিতাটি লিখেছিল অামার প্রয়াত সহধর্মিণী
কানিজ ফাতেমা।
বিগত ২১.১০.২০২১ তারিখে মৃত্যুর এক মাস পূর্বে।

©All rights reserved

picture from Google

"" দুঃস্বপ্ন "         মাসুম লাল বিনিদ্র রজনী কেটে যায় --                          দুঃস্বপ্ন অার হতাশায়  , আশা- নিরাশার ...
29/06/2024

"
" দুঃস্বপ্ন "
মাসুম লাল

বিনিদ্র রজনী কেটে যায় --
দুঃস্বপ্ন অার হতাশায় ,
আশা- নিরাশার মাঝে
অপূর্ণ এ জীবন ।
ঘোর অন্ধকারের পথ, পিছন ফিরে দেখি
শুধুই কষ্টের আর্তনাদ !
অস্থির এ হৃদয় খোঁজে
এক আলোর দিশা ।
ঘুম ঘুম চোখে ভোরের স্বপ্ন---
ভাসে সেই মায়াবী মুখ,
হৃদয় মোর কষ্টে পিঞ্জিরাবদ্ধ ,
তুমি করেছ বিমুখ।

ঢাকা ২৬/০৭/২২

© All rights reserved মাসুম লালের কবিতা
picture form Google

" " জীবন তরী  "            মাসুম লাল অনলে পুড়াইয়া ঘর        কেড়ে নিলে মুখের হাসি ,  দুঃখ কষ্টের জীবন নিয়া            ...
19/06/2024

"
" জীবন তরী "
মাসুম লাল

অনলে পুড়াইয়া ঘর
কেড়ে নিলে মুখের হাসি ,
দুঃখ কষ্টের জীবন নিয়া
মাঝ দরিয়ায় ভাসি।

হারিয়েছি আমি সুখের তরী
ভেঙেছে স্বপ্ন-সুখের ঘর ,
হাজারও কষ্টে জীবন মাঝে
সকলই হয়েছে পর।

স্বপ্ন আমার হারিয়ে গেছে
পড়ে আছি একা,
তুমি আছো পরপারে
আর হবেনা দেখা।

দুঃখ কষ্টে জীবন আমার
ঝরে শুধুই চোখের জল,
হৃদয় দিয়ে ভালোবেসে
শেষ জীবনে বিফল।

কষ্টে ভরা জীবন তরী
কেউ রাখে না খবর,
মরণের পরে আমারে দিও
বাড়ির আঙিনায় কবর।

তারিখ ১২.১১.২৩ ঢাকা
© all rights reserved মাসুম লালের কবিতা।
picture form Google

""মেঘ বৃষ্টি"          মাসুম লাল দূর-গগনে নিকোষ কালো মেঘ                       চারিদিক হতে এলো ছেয়ে,  মেঘের বজ্র গর্জনে...
18/06/2024

"
"মেঘ বৃষ্টি"
মাসুম লাল

দূর-গগনে নিকোষ কালো মেঘ
চারিদিক হতে এলো ছেয়ে,
মেঘের বজ্র গর্জনে বৃষ্টির ধারা
ধরনীর পথ বেয়ে।
পথ-প্রান্তর অবারিত মাঠঘাট
ঢেকে যায় কালো মেঘের ছায়ায়,
উড়িছে ধবল বক; দুলিছে বৃক্ষকূল
মাতাল হাওয়ায়।
ধূলি ধূসর মলিন হাওয়া
ঝর ঝর পড়ে বৃষ্টি,
আহা ! প্রকৃতি কি মনোরম ?
যতদূর যায় দৃষ্টি।
ওরে , তোরা আয় ঝড় উঠিছে গাঁয়ে
সোনার ফসল তুলি ঘরে,
বজ্র মেঘে, বৃষ্টির জলে
ডোবা,নালা খাল ভরে ।
ঝড়ো হওয়ার সাথে এলো
এলো বাদলের ঝর্ণাধারা ,
কৃষাণ কৃষাণী বৃষ্টিতে ভিজে--
আনন্দে মাতোয়ারা।

তাং০১.০৯.২০২৩,ঢাকা
© all rights reserved মাসুম লালের কবিতা।
picture form Google

"" মধুময় রাতের জ্যোৎস্নায় "                           মাসুম লাল  জ্যোৎস্না রাতে চাঁদের মায়াবী আলো                       ...
18/06/2024

"
" মধুময় রাতের জ্যোৎস্নায় "
মাসুম লাল

জ্যোৎস্না রাতে চাঁদের মায়াবী আলো
পড়ছে শ্যামল গাঁয়ে ,
সেই আলোতে উর্বসী যায়
নুপুর দিয়ে পায়ে।
ভরা পূর্ণিমা - রাতের নিস্তব্ধতায়
বিরহে অন্তর দোলা দেয়,
ভেসে আসে ঝিঁঝিঁ পোকার সুর ,
কানে বাজে - আহ ! কি সুমধুর
তুমি এসেছো হে প্রেয়সী
মোর প্রিয় আঙ্গিণায় ,
অন্তরের কামনার আগুন নিভিবে
এই মধুময় মায়াবী জ্যোৎস্নায় ।


ঢাকা ১/১০/২২
©all rights reserved মাসুম লালের কবিতা।

picture form Google.

"" প্রকৃতি "     মাসুম লালঝিরি ঝিরি বৃষ্টি, কী দারুণ সৃষ্টি  !কেন কাছে আসোনা, আমায় ভালো বাসোনা ।প্রকৃতির কী অপরুপ  সৃষ...
18/06/2024

"
" প্রকৃতি "
মাসুম লাল

ঝিরি ঝিরি বৃষ্টি,
কী দারুণ সৃষ্টি !
কেন কাছে আসোনা,
আমায় ভালো বাসোনা ।
প্রকৃতির কী অপরুপ সৃষ্টি !
দেখো , যতদূর যায় দৃষ্টি ।
মনে আছে আশা,
হৃদয়ে জাগে ভালোবাসা।
বুকে অাছে অজস্র ব্যথা,
দেখাবো না হেথা ।
আসিবে কাছে ফিরে,
রাখিবো যতনে ঘিরে।
ঝিরি ঝিরি বৃষ্টি,
কী দারুন সৃষ্টি !
হৃদয়ের অসীম ব্যাকুলতা ,
কেন এতদূরে নিরবতা ?
যদি থাকে আশা,
বাঁধিবো সুখের বাসা।
ঝিরি ঝিরি বৃষ্টি,
কী দারুণ সৃষ্টি !

তারিখ ০৪.০৮.১৮
© all rights reserved মাসুম লালের কবিতা।
picture form Google.

Address

Dhaka
1212

Telephone

+8801711628259

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masum Lal's Poem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Masum Lal's Poem:

Share