Dhaka University Folklore Association - DUFA

Dhaka University Folklore Association - DUFA Promoting & celebrating cultural differences, coexistence & harmony at Dhaka University

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের চলমান হলকেন্দ্রিক সংস্কার আন্দোলন এবং তাদের উত্থাপিত অত্যন্ত ...
09/08/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের চলমান হলকেন্দ্রিক সংস্কার আন্দোলন এবং তাদের উত্থাপিত অত্যন্ত যৌক্তিক ও ন্যায্য দাবিগুলোর প্রতি ঢাকা ইউনিভার্সিটি ফোকলোর এসোসিয়েশন (ডুফা) পূর্ণ সমর্থন ও সুদৃঢ় সংহতি জানাচ্ছে।

গণমানুষের সাহস, আত্মত্যাগ ও ঐক্যের চেতনাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।ঢাকা ইউনিভার্সিটি ফোকলোর এসোসিয়েশন
04/08/2026

গণমানুষের সাহস, আত্মত্যাগ ও ঐক্যের চেতনাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

ঢাকা ইউনিভার্সিটি ফোকলোর এসোসিয়েশন

01/08/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় ফোকলোর এস্যোসিয়েশনের পাঠচক্র 'বিষ্যুদবারের বৈঠক'-এ কথা বলছেন 'ডুফা'র পরিচিত মুখ সাব্বির আহমেদ ওসমানী

30/07/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় ফোকলোর এস্যোসিয়েশনের পাঠচক্র 'বিষ্যুদবারের বৈঠক'-এ কথা বলছেন 'ডুফা'র পরিচিত মুখ অংকিতা মহন্ত অঙ্ক

27/07/2026

ঢাকা ইউনিভার্সিটি ফোকলোর অ্যাসোসিয়েশনের পাঠচক্র 'বিষ্যুদবারের বৈঠক'-এর প্রথম পর্বে আলোচনা করছেন লেখক ও গবেষক সহুল আহমদ।

বিষয় : 'বাংলাদেশের কালচার' ও 'সংস্কৃতি কথা': বাতচিত ও বাহাছ

ঢাকা ইউনিভার্সিটি ফোকলোর অ্যাসোসিয়েশনের পাঠচক্র ‘বিষ্যুদবারের বৈঠক’-এর প্রথম সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।‘বাংলাদেশের কা...
23/07/2026

ঢাকা ইউনিভার্সিটি ফোকলোর অ্যাসোসিয়েশনের পাঠচক্র ‘বিষ্যুদবারের বৈঠক’-এর প্রথম সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

‘বাংলাদেশের কালচার’ ও ‘সংস্কৃতি কথা’: বাতচিত ও বাহাছ’ শীর্ষক আলোচনাটি করেন লেখক ও গবেষক সহুল আহমদ।

আবুল মনসুর আহমদের ‘বাংলাদেশের কালচার’ এবং মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধকে কেন্দ্র করে প্রাণবন্ত এক যূথবদ্ধ আলাপে উঠে আসে এই দুই মহান লেখকের সংস্কৃতির ব্যাপারে দুটি ভিন্ন ভিন্ন অভিমুখ ও দৃষ্টিভঙ্গি। একজন কালচারকে সমাজ, রাষ্ট্র ও পার্টিকুলারের কালচারাল অ্যান্ত্রোপলজিকাল পরিসরে ফেলে দেখেন, অন্যজন দেখেন লিবারেল হিউম্যানিস্ট দৃষ্টিতে ব্যক্তির মননের বিকাশ সংক্রান্ত ইউনিভার্সালিস্ট অ্যাপ্রোচে। এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে সংলাপই ছিল প্রথম বৈঠকের মূল আলাপ।

বৈঠকে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা।

ঢাকা ইউনিভার্সিটি ফোকলোর অ্যাসোসিয়েশনের নিয়মিত পাঠচক্র 'বিষ্যুদবারের বৈঠক'-এর শুভ সূচনা।লোকসংস্কৃতি, ঐতিহ্য ও সংস্কৃতি...
18/07/2026

ঢাকা ইউনিভার্সিটি ফোকলোর অ্যাসোসিয়েশনের নিয়মিত পাঠচক্র 'বিষ্যুদবারের বৈঠক'-এর শুভ সূচনা।

লোকসংস্কৃতি, ঐতিহ্য ও সংস্কৃতিচর্চাকে কেন্দ্র করে শুরু হচ্ছে আমাদের এই নতুন জ্ঞান-আসর।

প্রথম পর্বের বিষয়: 'বাংলাদেশের কালচার' ও 'সংস্কৃতি-কথা': বাতচিত ও বাহাছ।

আলোচক: সহুল আহমদ
লেখক ও গবেষক

📖 আলোচনার পূর্বপাঠ:

আলোচনায় সক্রিয় অংশগ্রহণের জন্য নিম্নোক্ত প্রবন্ধগুলো পড়ে আসার অনুরোধ রইল।

১. সংস্কৃতি-কথা
লেখক: মোতাহের হোসেন চৌধুরী

২. বাংলাদেশের কালচার
লেখক: আবুল মনসুর আহমদ

(প্রবন্ধ দুটির পিডিএফ কমেন্ট সেকশনে দেওয়া হয়েছে।)

🗓️ ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার)
🕒 বিকাল ৫:০০টা
📍 ক্লাবরুম, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আয়োজনে: ঢাকা ইউনিভার্সিটি ফোকলোর অ্যাসোসিয়েশন।

লোকসংস্কৃতি, ঐতিহ্য ও সংস্কৃতিচর্চায় আগ্রহী সকলকে আন্তরিক আমন্ত্রণ।

বাংলার চিরায়ত সংস্কৃতির ধারায় ঢাকা ইউনিভার্সিটি ফোকলোর অ্যাসোসিয়েশন আয়োজন করেছে পান্তা-ইলিশ উৎসব।নতুন বছরের শুরুতে ডুফা ...
14/04/2026

বাংলার চিরায়ত সংস্কৃতির ধারায় ঢাকা ইউনিভার্সিটি ফোকলোর অ্যাসোসিয়েশন আয়োজন করেছে পান্তা-ইলিশ উৎসব।
নতুন বছরের শুরুতে ডুফা পরিবারের পক্ষ থেকে সকলের মঙ্গল, সম্প্রীতি ও অগ্রগতি প্রত্যাশা করি।

"বৈশাখে শুনি শেকড়ের গাননববর্ষে জাগুক বাংলার প্রাণ"পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষ্যে ঢাকা ইউনিভার্সিটি ফোকলোর এসোসিয়েশন আয়োজন কর...
13/04/2026

"বৈশাখে শুনি শেকড়ের গান
নববর্ষে জাগুক বাংলার প্রাণ"

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষ্যে ঢাকা ইউনিভার্সিটি ফোকলোর এসোসিয়েশন আয়োজন করতে যাচ্ছে পান্তা-ইলিশ ও বৈশাখী শোভাযাত্রা।
নেমন্তন্ন রইলো।

13/03/2026

এক নজরে পোয়েট্রি নাইট...

Address

TSC, Dhaka University
Dhaka
1000

Telephone

+8801601969181

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka University Folklore Association - DUFA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Dhaka University Folklore Association - DUFA:

Shortcuts

Share