28/03/2026
লোগো ডিজাইন প্রতিযোগিতা – ECCT Conference 2026
সৃজনশীল ডিজাইনারদের জন্য দারুণ সুযোগ!
ECCT-2026 (https://www.confecct.com/) এর কনফারেন্স উপলক্ষে একটি লোগো ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সৃজনশীল ডিজাইনে আগ্রহী শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাঁদের দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শনের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।
প্রতিযোগিতার বিষয়:
ECCT-2026 Conference-এর জন্য একটি ইউনিক ও প্রফেশনাল লোগো ডিজাইন করা।
নিয়মাবলি:
• লোগোটি অবশ্যই মৌলিক (Original) হতে হবে
• ডিজাইনটি Conference-এর থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে
• শুধুমাত্র ইমেজ ফাইল জমা দিলেই হব, যার লোগো সিলেক্ট হবে পরবর্তীতে AI/PSD/PNG ফরম্যাটে জমা নেওয়া হবে (High Resolution)
• সর্বোচ্চ ১টি ডিজাইন সাবমিট করা যাবে
পুরস্কার:
নির্বাচিত সেরা ডিজাইনারকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে, যা কনফারেন্সের Closing Ceremony-তে প্রদান করা হবে।
শেষ তারিখ:
৩১ই মার্চ ২০২৬
সাবমিশন পদ্ধতি:
আগ্রহী অংশগ্রহণকারীদের নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে তাদের ডিজাইন জমা দিতে অনুরোধ করা যাচ্ছে:
https://forms.gle/rvpTfBjkvasSaKpT7
আপনার সৃজনশীলতা দেখান, আর হয়ে উঠুন ECCT-2026 Conference-এর অফিসিয়াল লোগো ডিজাইনার!
International Conference on Electrical, Computer and Communication Technologies (ICECCT 2026)