02/11/2024
#3
To: munia jaben
From: তোমার মায়ায় ডুবে থাকা একজন পুরুষ 🙂
আপনি আমার প্রেম, ভালোবাসা, ক্রাশ - এসবের চেয়েও বেশি কিছু। আমার অনেকরকম পরিবর্তনের কারণ আপনি। জীবনের অনেক সিদ্ধান্তের কারণ আপনি। প্রথম দেখায় তথাকথিত প্রেমে পড়ে যাওয়া হয়ত না, কিন্তু প্রতিটা ঝলকই কেন যেনো নতুন মনে হয়! দেখি তো কতই, প্রায় রোজই। আপনি হয়ত কখনোই খেয়ালও করেননি! প্রাণভরে দেখতে চাইলেও তা সম্ভব না, জানি আমি। তাও দেখি, মায়া দেখি।
ওই মায়াবী চোখের কাজল যেন আরও মায়া লাগাতে নির্ভুলভাবে সক্ষম। আপনার সবকিছুই মুগ্ধতার মোহর লাগাতে তৎপর! আদর মাখানো বিড়ালের দিকে সেই চাহনি, অতপর তাকে প্রচন্ড ভালবাসায় বিভোর করে তোলা, সে বেচারা আপনার ভক্ত হয়ে গিয়েছিল সেদিন - পিছন পিছন বহু ছুটেও আমার মতই ফিরতে বাধ্য হয়েছিল আর হ্যাঁ, শাড়িতে অসম্ভব সুন্দর লাগে। ভাগ্যবান সে যার জন্য আপনি রোজ শাড়ি পড়তে চাইবেন, যার জন্য আপনার সমস্ত মায়া জমে আছে, যাকে এক মুহুর্তেই শতাব্দীর ভালবাসা দিয়ে যাবেন।
হ্যাঁ, অষ্টপ্রহরে তোমাকে নিয়ে হয়ত কবিতা লিখি না, পিছন পিছন বহুদূর হেঁটেও হয়ত বলতে পারি না - পাশাপাশি হাটতে চাই, কিংবা গোলাপ হাতে দিয়েও হাসি ফোটাতে পারব না আমি। তবে জেনে রেখ, যদি কখনও সাদা-কালো ক্যানভাসে রং-তুলির আঁচড় টানতে হয় - ভালবাসাময় সে নামটি বরাবরই তোমার হবে।
তোমাকে নিয়ে রিফোর্ম কোটায় পোষ্ট দেখে মাথা গরম হয়ে গিয়েছে ওরা তোমার পিছনে লেগে আছে কেন বলো তো?
সে জাইহোক শেষে তোমাকে বলি...
তোমার সকল ইচ্ছে পূরণ হোক, ভালো থাকো অনেক!
ইতি,
(🗼তোমার ফ্রেন্ড লিস্টের একজন 🗼)