27/05/2026
পবিত্র ঈদ-উল-আজহার ঘটনায় ইব্রাহিম (আঃ)-এর নিজ প্রিয় ছেলেকে কুরবানি করতে হয় নি, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনে সবচাইতে প্রিয় জিনিসকে কুরবানির মানসিকতা দেখাতে হয়েছিল। আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানির এই ঈদে আমাদের পশুগুলোর রক্ত, মাংস কোনোটিই খোদাতায়ালার কাছে পৌছায় না৷ বরং, মনের ভেতরের পশুত্ব, জমে থাকা অসততা মেরে ফেলে একজন পারস্পরিক শ্রদ্ধাশীল এবং সহানুভূতিশীল মানুষ হয়ে উঠবার মাঝেই ঈদ-উল-আজহার মহৎ হওয়াটা নিহিত রয়েছে। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারাক!✨💜🌙