25/12/2024
আজানের সুর পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি
মুয়াজ্জিনের কণ্ঠে আজানের সুর এতটাই মধুর যে, মুসলমানের সঙ্গে সঙ্গে অমুসলিমদের হৃদয়কেও স্পর্শ করে, আকৃষ্ট করে তুলে সব ধর্মের সব পেশাজীবী মানুষকে। এই সুর-শব্দ এতটাই মহোনীয়, মনকে ছুঁয়ে যায়, এই মধুর কলতান একবার শুনলে বারবার শুনতে মন চায়। পৃথিবীর সবখানে এ আজান প্রতিদিন ধ্বনিত হয়। সংগত কারণেই মুসলিম সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় আজানের গুরুত্ব ও অবদান অনস্বীকার্য।