Job Preparation

Job Preparation it's an organization that's help to find of job

24/06/2022

দেশের ইতিহাসে প্রথম নারী অর্থসচিব : ফাতিমা ইয়াসমিন।

মনে রাখুন:
🍚 কানিজ ফাতিমা (প্রথম নারী পাইলট)
🍚 রাবাব ফাতিমা (জাতিসংঘের বর্তমান আন্ডার সেক্রেটারি)

25/02/2022

♣️ TRANSLATION

1️⃣ আমি কাউকেই ভয় করি না। I am afraid of none.
2️⃣ তুমি অবশ্যই এ খবরটি পেয়ে থাকবে। You must have received this news.
3️⃣ ঘরে প্রবেশ করে আমি বাতি নেভালাম। I put out the lamp after I had entered the room.
4️⃣ নিয়মিত পড়াশোনা করা বুদ্ধিমানের কাজ। It is wise to study regularly.
5️⃣ লন্ডন শহর যেমন বড়ো তেমনই সুন্দর। The city of London is as beautiful as it is big.
6️⃣ সবার সাথে খাপ খাইয়ে চলা কত না কঠিন! How difficult it is to cope with all?
7️⃣ তার স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। His dream will never come into reality.
8️⃣ আপনি কি কাউকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন ? Have you seen anyone standing at the door?
9️⃣ মেয়েটি যেমন বুদ্ধিমতী তেমন রূপবতী। The girl is as beautiful as she is intelligent.
🔟 বাবা চান আমরা উচ্চশিক্ষিত হই। Father wants us to be highly educate

07/09/2021

★★যে সকল দেশের মূদ্রার নাম "ডলার":
>> টেকনিক-7: গনী মাঝির জামাই HSC পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল।
★গ- গায়ান
★নি- নিউজিল্যান্ড
★মা- মার্কিন যুক্তরাষ্ট্র
★ঝি- জিম্বাবুয়ে
★জা-জামাইকা
★H- হংক
★S- সিংগাপুর
★C- কানাডা
★B- বেলিজ
★B- ব্রুনাই
★A- এন্টিগুয়া অস্ট্রেলিয়া ও বারমুডা
★গেল-গ্রানাডা।

07/09/2021

♦আন্তর্জাতিক সংস্থা, সংগঠন এবং জোট রাজনৈতিক ও আঞ্চলিক জোট নিয়ে মেগা পোস্ট ♦

♦এক নজরে জাতিসংঘ নিয়েঃ-

১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে ?
====>মার্কিন প্রেসিডেন্ট এফ,ডি রুজভেল্ট।
২. জাতিসংঘ নামকরণ করেন কে?
====>মার্কিন প্রেসিডেন্ট এফ,ডি রুজভেল্ট ।
৩. জাতিসংঘ নামকরণ করা হয় কবে?
====>১ জানুয়ারী ১৯৪২।
৪. কত সালে প্রথম জাতিসংঘের খসড়া সনদ প্রণীত হয় ?
====>১৯৪৪ সালে।
৫.জাতিসংঘের চার্টার কবে পাশ হয়?
====>২৬ জুলাই ১৯৪৫ ।
৬. জাতিসংঘের প্রস্তাবটি কত সালে গৃহীত হয়
====>১৯৪৪ সালে।
৭. জাতিসংঘ গঠনের প্রস্তাবটি প্রথম কোথায় বসে গৃহীত হয়
====>ওয়াশিংটনে ডাম্বার্টন ওক্সে ।
৮. জাতিসংঘ গঠনের প্রস্তাব গ্রহণকারী প্রথম দেশগুলোর নাম কী ?
====>চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এবং ফ্রান্স।
৯. জাতিসংঘের চার্টার (সনদ) কবে গৃহীত হয় ?
====>২৫ এপ্রিল, ১৯৪৫।
১০. কতটি দেশের প্রতিনিধিদের সম্মতিতে জাতিসংঘ চার্টার (সনদ) গৃহীত হয় ?
====>৫০ টি ।
১১. জাতিসংঘ সনদ বিষয়ক সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয় ?
====>সানফ্রান্সিস্কোতে।
১২. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে ?
====>২৪ অক্টোবর, ১৯৪৫ ।
১৩. জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে থেকে ?
====>২৪ আক্টোবর, ১৯৪৫।
১৪. প্রতিবছরের কোন তারিখকে ‘জাতিসংঘ দিবস’ পালিত হয় ?
====>২৪ অক্টোবর।
১৫. প্রথম কোন দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের সদস্য হয় ?
====> পোল্যান্ড।
১৬. জাতিসংঘের মূল সংস্থা কয়টি ?
====>৬টি ।
১৭.সাধারণ পরিষদের প্রথম অধিবেশনের সূচনা হয় কবে ?
====>২৩ অক্টোবর, ১৯৪৬ ।
১৮. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?
====>ওয়েষ্ট মিনিস্টার হল (লন্ডন)।
১৯. জাতিসংঘ সনদের রচয়িতা কে ?
====>Archibald Macleish
২০. সাধারণ পরিষদের বাৎসরিক নিয়মিত অধিবেশন কবে থেকে শুরু হয় ?
====>সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার থেকে।
২১. সাধারণ পরিষদের সভাপতির কার্যকাল কত দিন?
====>১ বছর ।
২২. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন ছাড়া আর কি অধিবেশন বসতে পারে ?
====>বিশেষ ও জরুরি অধিবেশন।
২৩. নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ কয়টি ?
====>১৫টি ।
২৪.নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কয়টি ?
====>৫টি ।
২৫.নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ কয়টি ?
====> ১০টি ।
২৬.নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কত বছরের জন্য ?
====>২ বছর ।
২৭.জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
====>জাতিসংঘ সদর দপ্তরে ।
২৮.অছি পরিষদের সদস্য নির্বাচিত হয় কার মাধ্যমে ?
====>সাধারণ পরিষদের মাধ্যমে।
২৯.আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় ?
====>হেগ (নেদারল্যান্ড)।
৩০.আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত ?
====>১৫জন।
৩১. আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর ?
====>৩ বছর।
৩২.আন্তর্জাতিক আদালতের বিচারকের কার্যকাল কত বছর ?
====> ৯ বছর।
৩৩. জাতিসংঘের পতাকা নির্ধারিত হয় ?
====> ২০ অক্টোবর , ১৯৪৭।
৩৪. জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন কতটি ?
====> ৬টি।
৩৪.১ জাতিসংঘের কার্যকর ভাষা কতটি ?
====> ২টি (ইংরেজী ও ফরাসী )।
৩৫. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি ?
====> ৬টি (ইংরেজী, আরবি, ফরাসী, চীনা, রুশ ও স্প্যানিশ)।
৩৬. জাতিসংঘ ভবনের নক্সা আঁকেন কে ?
====> ওয়ালেশ কে হ্যারিসন (যুক্তরাষ্ট )।
৩৭. জাতিসংঘ ভবনের জন্য জমি দান করেন কে?
====> জন ডি রকফেলার(যুক্তরাষ্ট্র)।
৩৮. জাতিসংঘের জন্য সংগীত রচিত হয় কত সালে ?
====> ১৯৭১ সালের ২৪ অক্টোবর।
৩৯. জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত?
====> জেনেভা (সুইজারল্যান্ড )।
৪০. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
====> টোকিও (জাপান )। ১৯৭৩ সালে।
৪১. জাতিসংঘের আয়ের উৎস কী ?
====> সদস্য দেশ সমূহের চাঁদা।
৪২. জাতিসংঘ কোষ্টারিকায় কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে
====> ইউনির্ভাসিটি ফর পিচ।
৪৩. জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
====> ট্রিগভেলী।
৪৪. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়?
====> দ্যাগ হেমার শোল্ড।
৪৫. বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা
====> ১৯৩ টি।
৪৬. জাতিসংঘের সাধারণ পরিষদের সদর দপ্তর কোথায়?
====> নিউইয়র্ক।

#জোট নিরপেক্ষ আন্দোলন(NAM)ঃ

জোট নিরপেক্ষ আন্দোলন (NAM- Non Aligned Movement)
♦সদস্য -১২০
NAM এর পূর্ণরূপ- Non Aligned Movement.

NAM প্রতিষ্ঠিত হয়- ১৯৬১ সালে (বেলগ্রেডে)

NAM এর সদর দপ্তর- বান্দুং(ইন্দোনেশিয়া) (NAM- এর কার্যত কোন সদর দপ্তর নেই, শুধু নামেমাত্র সদর দপ্তর)
NAM এর চেয়ারম্যান-
NAM এর শীর্ষনম্মেলন বসে- ৩ বছর পর পর

#ইসলামী সম্মেলন সংস্থা(OIC)ঃ

ইসলামিক রাষ্ট্রগুলোর জোট- OIC
OIC- এর পূর্ণরূপ- Organization of Islamic Cooperation

OIC এর আদিনাম- Organization of the Islamic Conference

♦OIC এর বর্তমান সদস্য- ৫৭ টি

OIC এর সর্বশেষ সদস্য- আইভোরিকোস্ট (২০০১)

OIC এর সদর দপ্তর- জেদ্দা

বাংলাদেশ OIC এর সদস্য পদ লাভ করে- ১৯৭৪ সালে

অমুসলিম রাষ্ট্র হয়েও OIC এর সদস্য- উগান্ডা, রুয়ান্ডা, ক্যামেরুন, বেনিন, সুরিনাম, গায়না ও মোজাম্বিক

#সার্ক(SARRC)

দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতার আঞ্চলিক জোট SAARC

SARRC এর পূর্ণরূপ- South Asian Association for Regional Co-Operation

SARRC এর সচিবালয়- কাঠমুন্ডুতে (নেপাল)

SAARC এর বর্তমান চেয়ারম্যান- জিগমে ওয়াই থিনলে (ভুটানের প্রধানমন্ত্রী)

♦ SARRC এর বর্তমান সদস্য- ৮ টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান)

SARRC এর সর্বশেষ সদস্য দেশ- আফগানিস্তান

SARRC এর পর্যবেক্ষক সদস্য- অস্ট্রেলিয়া, চীন, ইরান, জাপান, কোরিয়া, মরিশাস, মায়ানমার, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (অস্ট্রেলিয়া ও মায়ানমার ২০১০ সালেই প্রথম সার্ক সম্মেলনে অংশ নেয়)
SARRC এর সদস্য হতে আগ্রহী- চীন, ইরান, মায়ানমার
SARRC পর্যবেক্ষক হতে আগ্রহী- ইন্দোনেশিয়া ও রাশিয়া
এর অন্তর্ভূক্ত যে দেশে সামরিক বাহিনী নেই- মালদ্বীপ ও ভুটান
SAARC এর অন্তর্ভূক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র- আফগানিস্তান, নেপাল ও ভুটান
এর সহযোগিতার ক্ষেত্র- ১৩ টি

SAARC এর পরবর্তী সম্মেলন হবে- ২০১১ সালে মালদ্বীপে

এর বানিজ্য চুক্তি SAPTA স্বাক্ষরিত হয়- ১১ এপ্রিল, ১৯৯৩

SAPTA চুক্তি কার্যকরী হয়- ৮ ডিসেম্বর,১৯৯৫

SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি স্বাক্ষরিত হয়- ৬ জানুয়ারি, ২০০৪ সালে

SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি কার্যকরী হয়- ১ জুলাই, ২০০৬ সালে

♦SAIC (সার্ক কৃষি তথ্য কেন্দ্র) অবস্থিত- বাংলাদেশে

♦SMRC (সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত- বাংলাদেশ

♦ইউরোপিয়ান ইউনিয়ন(EU)

ইউরোপীয়ান দেশগুলোর, মূলত অর্থনৈতিক সহযোগিতার জোট- EU

ইউরোপিয়ান জোটগুলোর মধ্যে সর্ববৃহৎ অর্থনৈতিক জোট- ইউরোপিয়ান ইউনিয়ন(EU)।

EU এর পূর্ব নাম- EC (EEC)

EU প্রতিষ্ঠিত হয়- ১ নভেম্বর, ১৯৯৩ সালে

EU প্রতিষ্ঠাকালীন সদস্য- ১৫ টি

♦EU এর বর্তমান সদস্য- ২৭ টি

EU এর সদর দপ্তর- ব্রাসেলস(বেলজিয়াম)

ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর- জার্মানির ফ্রাঙ্কফুটে

ইউরোপীয় পার্লামেন্ট অবস্থিত- স্টাসবার্গে (ফ্রান্স) এবং ব্রাসেলস (বেলজিয়াম)

EU এর বর্তমান প্রেসিডেন্ট-

ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট-

ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট-

ইউরো মূদ্রার জনক- রবার্ট ম্যান্ডেল

ইউরো মুদ্রা বাজারে আসে- ২০০২ সালে

♦বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) :

বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়- ১ জানুয়ারি, ১৯৯৫

♦সদস্য সংখ্যা- ১৬৪(সর্বশেষ-আফগানিস্তান)

সদর দপ্তর- জেনেভা

পূর্বনাম/পূর্ব স্বত্ত্বা- GATT (General Agreement on Tariffs and Trade)

(মূলত GATT ছিল একটি বাণিজ্য চুক্তি; পরবর্তীতে UN র কোন বাণিজ্য সংস্থা কার্যকর না হতে পারায় এটিকেই আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা হিসেবে রূপদান করে বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization) নাম দেয়া হয় ।)

GATT প্রতিষ্ঠিত হয়- ১৯৪৭ সালে

GATT বিলুপ্ত ঘোষণা করা হয়- ১৯৯৩ সালে

বাংলাদেশ GATT স্বাক্ষর করে- ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে

সর্বশেষ সদস্য- কেপ ভার্দে (২৩ জুলাই ২০০৮) (ইউক্রেন সদস্য হয় ১৬ মে ২০০৮ সালে)

♦বিশ্বব্যাংক (World Bank)

বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়- ১৯৪৫ সালে

বিশ্বব্যাংকের সদরদপ্তর- ওয়াশিংটন ডিসি (সকল সংস্থার সদর দপ্তরও ওয়াশিংটন ডিসিতে)

বিশ্বব্যাংকের বর্তমান সদস্য- ১৮৭

♦বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট-

♦বিশ্বব্যাংকের গঠিত হয়- ব্রিটন উডস চুক্তির মাধ্যমে

বিশ্বব্যাংকের মূল সংস্থা- ৫টি;

♦ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকন্স্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট (International Bank for Reconstruction and Development) (IBRD)
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
♦ (International Development Association) (IDA)
♦ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (International Finance Corporation) (IFC)

♦মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (Multilateral Investment Guarantee Agency) (MIGA)

♦ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস (International Centre for Settlement of Investment Disputes) (ICSID)

♦♦♦বিশ্বব্যাংক বলতে মূলত IBRD ও IDA কে বোঝানো হয় (সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ IBRD; পরীক্ষায় আসলে IBRD উত্তর করতে হবে)

♦জাতিসংঘের সদস্য না হয়েও বিশ্বব্যাংকের সদস্য- কসোভো

♦ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকন্স্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট (IBRD)

সদস্য রাষ্ট্র- ১৯০(সর্বশেষ -ANDORA=IMF=190)

সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি

♦ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (IDA)

সদস্য রাষ্ট্র- ১৭৩( সর্বশেষ -রোমানিয়া)

সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি

ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (IFC)

সদস্য রাষ্ট্র- ১৮৪(দক্ষিণ সুদান-সর্বশেষ)

সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি

♦মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA)

সদস্য রাষ্ট্র-

সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি

♦ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ICSID)

সদস্য রাষ্ট্র-

সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি

♦এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)

ADB প্রতিষ্ঠিত হয়- ১৯৬৬ সালে

ADB এর বর্তমান সদস্য- ৬৮ টি(সর্বশেষ-জর্জিয়া)

ADB এর সদর দপ্তর- ম্যানিলা

পুনঃনির্বাচিত প্রেসিডেন্ট- হারাহিকো কুরোদা (৮ম)

♦♦♦BIMSTEC

BIMSTEC এর পূর্ণ নাম- Bay of Bengal Initiative for Multi-Sector Technical and Economic Cooperation

BIMSTEC গঠিত হয়- ৬ জুন, ১৯৯৭ সালে
সদস্য-১৫টি (সর্বশেষ -ফিজি)।
BIMSTEC এর পূর্বনাম- BISTEC

BIMSTEC এর সদর দপ্তর- গুলসান,ঢাকা

BISTEC এর নাম BIMSTEC হয় যে দেশ যোগ দেয়ার পরে- মায়ানমার

BIMSTEC এর সদস্য- বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, ভূটান, নেপাল (৭টা)
বর্তমান চেয়ারম্যান রাষ্ট্র- মায়ানমার

♦♦♦আসিয়ান (ASEAN)

পূর্ণ নাম- Association of Southeast Asian Naions

সদর দপ্তর- জাকার্তা

বর্তমান সদস্য- ১০ টি

♦সিরডাপ (CIRDAP)

CIRDAP প্রতিষ্ঠিত হয়- ১৯৭৯

CIRDAP এর সদস্য- ১৫ টি

CIRDAP এর সর্বশেষ সদস্য- ফিজি (জুন ২০১০)

CIRDAP এর সদর দপ্তর- ঢাকা

CIRDAP এর পূর্ণনাম- Centre on Integrated Rural Development for Asia and the Pacific

♦♦জাতিসংঘের অঙ্গসংগঠন♦♦♦

আন্তর্জাতিক শ্রম সংস্থা (International Labour Organisation)

জাতিসংঘের শ্রম বিষয়ক সংস্থা

প্রতিষ্ঠা- ১৯১৯ সালে(সদস্য -১৮৭)

সদর দপ্তর- জেনেভা

♦♦♦জাতিসংঘ পরিবেশবাদী সংস্থা (IPCC)

এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক অঙ্গ সংগঠন

IPCC এর পূর্ণ রূপ- Inter Governmental Panel on Climate Change.

প্রতিষ্ঠাকাল- ১৯৮৮

নির্বাহী প্রধান-

নোবেল পুরস্কার লাভ- ২০০৭ সাল

♦♦সামরিক জোট♦♦

NATO-র পূর্ণরূপ- North Atlantic Treaty Organization

প্রতিষ্ঠিত হয়- ১৯৪৯ সালে

বর্তমান সদস্য- ৩০টি(সর্বশেষ -

সদর দপ্তর- ব্রাসেলস

১৯৬৬ সালের আগ পর্যন্ত NATO-র সদর দপ্তর ছিল- প্যারিসে

মহাসচিব-

♦♦ইন্টারপোল (INTERPOL)

পুলিশের আন্তর্জাতিক সংগঠন

পূর্ণরূপ- International Criminal Police Organization

প্রতিষ্ঠিত হয়- ১৯২৩ সালে

প্রাথমিক সদস্য- ৫০টি

বর্তমান সদস্য- ১৮৮টি

সদর দপ্তর- প্যারিসের লিঁও

বাংলাদেশ সদস্যপদ লাভ করে- ১৯৭৬ সালে

International Criminal Police Commission থেকে International Criminal Police Organization হয়- ১৯৫৬ সালে

♦♦বিলুপ্ত হয়ে যাওয়া সামরিক জোটসমূহ- WARSAW PACT, SEATO, CENTO

♦♦বিভিন্ন সংস্থা, জোট ও সংগঠনের প্রতিষ্ঠাসালঃ

১৮৬৬-Red Cross

১৯০৫-Rottery Int’l

১৯১৯-ILO (+২য় ভার্সাই চুক্তি)

১৯২৩-INTERPOL

১৯৪৫-UN, UNESCO, IMF, আরব লীগ, WB, FAO

১৯৪৮-WHO (+মানবাধিকার চুক্তি)

১৯৪৯-COMMONWEALTH, NATO (+জেনেভা কনভেনশন)

১৯৫৩-UNICEF

১৯৫৫-WARSHAW PACT (বিলুপ্তি- ১৯৯১)

১৯৬০-OPEC, IDA

১৯৬১-NAM, Amnesty Int’l

১৯৬৩-OAU(পরে AU, ২০০২ সালে)

১৯৬৬-ADB (+তাসখন্দ চুক্তি)

১৯৬৭-ASEAN

১৯৬৯-OIC

১৯৭৩-IDB (+প্যারিস চুক্তি)

১৯৮৫-SAARC

১৯৯৫-WTO, EU(ম্যাসট্রিক্ট চুক্তি- ১৯৯২) (+ডেটন চুক্তি)

১৯৯৭-BIMSTEC, D-8 (+শান্তিচুক্তি, কিয়োটো, অটোয়া চুক্তি)

২০০২-AU(পূর্বে- OAU)

♦♦বাংলাদেশের সদস্যপদ লাভঃ

১৯৭২-COMMONWEALTH (৩২), IMF

১৯৭৪-UN (১৩৬), OIC

১৯৭৬-INTERPOL

১৯৮০-WOA (World Olympic Assoc.)

১৯৯৫-WTO

#আপডেট তথ্য edit করে নিবেন।

Collected from-
Md. Anisur Rahman

07/09/2021

বর্তমানে বাংলাদেশে: প্রশাসনিক কাঠামো
***বিভাগ - ৮ টি,
*** জেলা- ৬৪ টি।
***সিটি কর্পোরেশন- ১২টি। সর্বশেষ ময়মনসিংহ।
***মোট উপজেলা=৪৯৫ টি ।
***মোট থানা =৬৪১ টি । সর্বশেষ : হাতিরঝিল , ভোলা জেলার চরফ্যাশন থানাকে ভাগ করে দুলারহাটকে নতুন থানা করা হয়েছে।
***মোট পৌরসভা =৩২৮ টি। সর্বশেষ: সিরাজগঞ্জ জেলা
***ইউনিয়ন - ৪৫৬২ টি।
***গ্রাম- ৮৭৩৭২ টি।
বাংলাদেশে বর্তমানে সরকার ঘোষিত ২৪ টি স্থল বন্দর রয়েছে। যার মধ্যে চালু রয়েছে ১৪ টি। সর্বশেষ স্থলবন্দরটি হলো ভোলাগন্জ স্থলবন্দর, এটি সিলেটে অবস্থিত
বর্তমানে দেশে নদীবন্দর -- ৩৫টি। [সর্বশেষ নদীবন্দরঃ বালাগঞ্জ, সিলেট]
[৩৪তম নদীবন্দরঃ মীরসাই-রাসমনি নদীবন্দর, চট্টগ্রাম।]
০১. বাংলাদেশে কয়টি সমুদ্র বন্দর রয়েছেঃ ৩টি৷ ৷ চট্টগ্রাম, মংলা সমুদ্র বন্দর এবং পায়রা বন্দর।
০২. বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর
কোনটি?
=> চট্টগ্রাম সমুদ্র বন্দর
০৩. চট্টগ্রাম সমুদ্র বন্দর কত
সালে প্রতিষ্ঠিত হয়?
=> ২৫ এপ্রিল ১৮৮৭ সালে
০৪. চট্টগ্রাম সমুদ্র বন্দর
আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কত
সালে?
=> ১৮৮৮ সালে
০৫. চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর
তীরে অবস্থিত?
=> কর্ণফুলী নদীর তীরে
০৬. চট্টগ্রাম সমুদ্র বন্দরকে কী বলা হয়?
=> বাংলাদেশের প্রবেশ দ্বার
০৭. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম
সমুদ্র বন্দর কোনটি?
=> মংলা সমুদ্র বন্দর
০৮. মংলা সমুদ্র বন্দর কোন নদীর
তীরে অবস্থিত?
=> পশুর নদীর তীরে (বাগেরহাট)
০৯. মংলা সমুদ্র বন্দর কবে প্রতিষ্ঠিত
হয়?
=> ১ ডিসেম্বর, ১৯৫০ সালে
১০. মংলা সমুদ্র বন্দরে বড় জাহাজের
মাল কোথায় খালাস করা হয়?
=> চালনায়
১১. প্রস্তাবিত তৃতীয় সমুদ্রবন্দর কোথায়
স্থাপিত হচ্ছে?
=> সোনাদিয়া দ্বীপে (কক্সবাজার)
১২. প্রস্তবিত তৃতীয় গভীর সমুদ্রবন্দর
কোথায় স্থাপিত হবে?
=> পটুয়াখালীর
কলাপাড়া বামনাবাদ নদীতে
১৩. বাংলাদেশে আরও কোথায়
কোথায় সমুদ্রবন্দর স্থাপনের প্রস্তাব
রয়েছে?
=> নোয়াখালী ও কুতুবদিয়াতে
১৪. বাংলাদেশের প্রধান নদীবন্দর
কোনটি?
=> নারায়ণগঞ্জ
১৫. নারায়ণগঞ্জ নদীবন্দরটি কোন
নদীর তীরে অবস্থিত?
=> শীতলক্ষ্যা
১৬. মেঘনা নদীর তীরবর্তী বিখ্যাত
নদী বন্দর কোনটি?
=> চাঁদপুর
১৭. বাংলাদেশের প্রধান
নদীবন্দরগুলো কী কী?
=> নারায়ণগঞ্জ, চাঁদপুর, গোয়ালন্দ
১৮. বাংলাদেশের সবচেয়ে বড় ও
প্রধান স্থলবন্দর কোনটি?
=> বেনাপোল স্থল বন্দর
১৯. বেনাপোল স্থলবন্দর কোথায়
অবস্থিত?
=> যশোর জেলায়
২০. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম
স্থলবন্দর কোনটি?
=> হিলি স্থল বন্দর
২১. ‘হিলি’ স্থল বন্দর কোথায় অবস্থিত?
=> দিনাজপুরে
২২. ‘ভোমর’ স্থল বন্দর কোথায় অবস্থিত?
=> সাতক্ষীরা জেলায়
২৩. ‘কসবা স্থল বন্দর’ কোথায় অবস্থিত?
=> ব্রাহ্মণবাড়িয়ায়
২৪. ‘বুড়িমারী স্থল বন্দর’ কোথায়
অবস্থিত?
=> লালমনিরহাট জেলায়
২৫. ‘বাংলাবান্দা স্থল বন্দর’ কোন
জেলায় অবস্থিত?
=> পঞ্চগড় জেলায়
২৬. ‘হাতীবান্দা স্থল বন্দর’ কোথায়
অবস্থিত?
=> লালমনিরহাট৤
২৭. বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষ
কবে গঠন করা হয়?
=> ১৪ মে, ২০০১ সালে
২৮. বাংলাদেশ
শিপিং করপোরেশনের প্রধান
কার্যালয় কোথায় অবস্থিত?
=> চট্টগ্রামে৤
২৯. আভ্যান্তরীণ কনটেইনার
ডিপো (আইসিডি) কোথায় অবস্থিত?
=> ঢাকার কমলাপুরে (উল্লেখ্য
চট্টগ্রামেও একটি স্থাপিত হবে)
৩০. বাংলাদেশের সর্বশেষ স্থলবন্দর
কোনটি?
=> চিলহাটি, নীলফামারী
৩১. মায়ানমারের
সাথে বাংলাদেশের বাণিজ্য
পরিচালিত হয় কোন বন্দর দিয়ে?
=> টেকনাফ স্থলবন্দর দিয়ে
৩২. বাংলাদেশের কোন
স্থলবন্দরটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে?
=> টেকনাফ স্থলবন্দ
Collected from
জব প্রস্তুতি

এ নিয়মের অংকগুলো থেকে  ১টি প্রশ্ন পাবেন পরীক্ষায় (ইনশাআল্লাহ) #অনুপাতেরঅংক গুলো করার জন্য শুধু ৩টি টেকনিকমনে রাখুন- #সু...
26/08/2021

এ নিয়মের অংকগুলো থেকে ১টি প্রশ্ন পাবেন পরীক্ষায় (ইনশাআল্লাহ)
#অনুপাতেরঅংক গুলো করার জন্য শুধু ৩টি টেকনিক
মনে রাখুন-
#সুত্রঃ১_মনেরাখুনঃযখন দুইটি অনুপাতের সংখ্যা দুইটির
প্রার্থক্য একই হয় তখন-
#টেকনিক_1: p={(x ÷ s)× d}
অর্থাৎ মিশ্রিত দ্রব্যের পরিমান(p)=মোট মিশ্রনের পরিমান(x) ÷ অনুপাতের ছোট সংখ্যা(s) × অনুপাতের
প্রার্থক্য(d)
★ #উদাহরনঃ60লিটারকেরোসিন ও পেট্রোলের মিশ্রনের
অনুপাত 7 : 3 ঐ মিশ্রনে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে?
#সমাধানঃam={(t ÷ s)× d}
=(60 ÷ 3) × (7-3)
=20×4=80(উঃ)
==========================
#সুত্র২_মনেরাখুনঃযখন দুইটি অনুপাতের সংখ্যা ২টির
প্রার্থক্য ভিন্ন হয় তখন-
#টেকনিক_2: [p=w ÷ (s1 s2)]
#অর্থাৎ
মিশ্রিত বস্তুর পরিমান(p)=বস্তুর মোট ওজন(w)÷১ম অনুপাতের সংখ্যা দুটির যোগফল(s1 s2)
★ #উদাহরনঃএকটিসোনার গহনার ওজন 16 গ্রাম।তাতে
সোনার পরিমানঃতামার পরিমান= 3:1 তাতে আর কি পরিমান সোনা মেশালে অনুপাত 4:1 হবে।(অংকটি 17 ও 21তম বিসিএস সহ মোট10টি পরিক্ষায় আসছে)
#সমাধানঃp={w ÷ (s1 s2)}
={16 ÷(3 1)}
=16÷4=4(উঃ)
==================
#সুত্র৩ঃউত্তররাশি বের করার টেকনিক
েকনিক_মনেরাখ ুনঃউত্তররাশি=(২য় অনুপাত×পূর্ব রাশি)÷(১ম অনুপাত)
#উদাহরনঃদুইটিরাশির অনুপাত ৪:৭।পূর্ব রাশি ২৪ হলে উত্তর রাশি
কত???(অংকটি অনেক পরিক্ষায় আসছে)
#সমাধানঃ
উত্তর রাশি=(২য় অনুপাত×পূর্ব রাশি)÷(১ম অনুপাত)
=(৭×২৪)÷(৪)
=৪২(উত্তর)

09/08/2021

# নতুন আবিষ্কৃত গ্যাসক্ষেত্রসহ বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র - ২৮টি।

# সর্বশেষ গ্যাসক্ষেত্র -
সিলেটের জকিগঞ্জ।

09/08/2021

#প্রণালী_মনে_রাখার_টেকনিকঃ
খুবই গুরুত্বপূর্ণ পোস্ট 🇧

১) আইজি আটবার ভুল করেছে।❤❤
ব্যাখ্যা: আই=আ-আফ্রিকা;ই-ইউরোপ
জি-জিব্রাল্টার প্রণালী
আটবার= আটলান্টিক মহাসাগর;ভুল-ভূমধ্যসাগর
অর্থাৎ,জিব্রাল্টার প্রণালী আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে আর আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে।
_____
২) এই কম কথা বলে বসে থাক❤❤।অথবা,ইউরোশিয়া বস=ইউরোপ ও এশিয়া --> বসফরাস প্রণালি
এই=এ-এশিয়া;ই-ইউরোপ
কম=ক-কৃষ্ণসাগর;ম-মর্মর সাগর
বসে-বসফোরাস প্রণালী
অর্থাৎ,বসফোরাস প্রণালী এশিয়া ও ইউরোপকে পৃথক আবার কৃষ্ণসাগর ও মর্মর সাগরকে যুক্ত করেছে।
_______
৩) সুজা সুন্দরবন জাভা নাকি?
সুজা=সু-সুমাত্রা;জা-জাভা
সুন্দরবন-সুন্দা প্রণাণী
জা-জাভা সাগর;ভা-ভারত মহাসাগর
______
৪) FB-তে ইংলিশ শিখার আটটি উত্তর আছে।
FB=F-France;B-Britten
ইংলিশ-ইংলিশ চ্যানেল
আটটি-আটলান্টিক মহাসাগর
উত্তর-উত্তর মহাসাগর
_____

৫) ভাশি পোকা আভার কামড় দিল।

ভাশি=ভা-ভারত;শি-শ্রীলঙ্কা
পোকা-পক প্রণালী
আভার=আ-আরব সাগর;ভা-ভারত মহাসাগর
_

৬) মইন দাদা তুরস্কে যাবে।

মইন=ম-মর্মর সাগর;ই-ইজিয়ান সাগর
দাদা-দার্দানেলিস প্রণালী
তুরস্ক-তুরস্ক+ তুরস্ক
________

৭) ইস্! পাওয়া তরমুজ খাব কেন?
❤❤
ইস=ই-ইরান;স-সংযুক্ত আরব আমিরাত
পাও=পা-পারস্য উপসাগর;ও-ওমান উপসাগর
তরমুজ-হরমুজ প্রণালী
_________

৮) আমেনা এসে উত্তর দিল সে বিয়ের রিং পড়বে না।❤❤
আমেনা-আমেরিকা, এসে-এশিয়া
উত্তর-উত্তর সাগর
রিং-বেরিং আবার রিং-বেরিং প্রণালী
__________________________________

৯) যুলির নামে আটবার শান্তি বর্ষিত হউক।
যুলির-যুক্তরাষ্ট্র,নামে-পানামা
আবার নামে-পানামা প্রণালী
আটবার-আটলান্টিক মহাসাগর
শান্তি-প্রশান্ত মহাসাগর
______

১০) পূজা আর জাকো কোরিয়ায় যাবে -জেনে রাখো।
কোরিয়া-কোরিয়া প্রণালী
পূজা=পূ-পূর্ব চীন;জা-জাপান সাগর,জেনে-জাপান
______

১১) মালা বাজার থেকে সুমার জন্য বই কিনেছে।
মালা-মালাক্কা প্রণালী
বাজার=বা-বঙ্গোপসাগর;জা-জাভা সাগর
সুমার=সু-সুমাত্রা;মা-মালয়েশিয়া
___________
১২) ইকরাম MA না পড়লে মীম তার সাথে KFC তে ফুসকা খাবে না।
MA=M-মেক্সিকো উপসাগর;A-আটলান্টিক মহাসাগর
KFC=K-কিউবা;F-ফ্লোরিডা
ফুসকা-ফ্লোরিডা প্রণালী

15/07/2021

#আপডেট_বক্স:-💕

১।সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২১ এ বেস্ট ইন্টারন্যাশনাল ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে ---স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক♥

২।প্রথম উপসাগরীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত দূতাবাস খুলল--ইসরায়েলে(১৪জুলাই,২১)🍀

৩।ব্রহ্মস কোন দেশের ভরসাযোগ্য ক্ষেপণাস্ত্র ---ভারত🍀

৪।ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্রানসনকে নিয়ে ভার্জিন গ্যালাকটিক (ইউনিটি-২২) নামের একটি যান মহাকাশ ভ্রমণ করে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে(১৩জুলাই,২১)🍀

৫।করনোরার প্রাদুর্ভাবের পর সরকার মোট প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে--২৮টি🍀

৬।বাংলা একাডেমী নতুন মহাপরিচালক হলেন--কবি নূরুল হুদা🍀

৭।বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত----পিটার হাস🍀

৮।প্রথমবারের মতো হোয়াটস অ্যাপস ব্যাংকিং সেবা চালু করেছে--- বেসিক ব্যাংক♥

৯।গম উৎপাদনে শীর্ষ দেশ---চীন🍀--রপ্তানিতে ---রাশিয়া🍀----আমদানিতে---মিশর💜

১০।গিনি বিসাউয়ে প্রথম বাংলাদেশি রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন-----তারিক আহসান🍀

---------------আলমগীর সরকার💕

14/07/2021

💎আপডেট💎
🌾🌾'উত্তর সোনা'' - নামে নতুন প্রজাতির ধানের আবিষ্কার করলো কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ।

25/06/2021

অনুবাদ করার অভিনব টেকনিক
✍️✍️✍️একটি সূত্র বা ফর্মুলা দিয়ে অর্থাৎ একটা Basic Sentence Structure দিয়ে যে কোন ইংরেজি বাক্য লিখুন …
আপনাকে আর অসংখ্য নিয়ম শিখতে হবে না স্রেফ এই একটা নিয়ম শিখেই প্রায় Translation (অনুবাদ) খুব সহজেই করতে পারবেন … তাছাড়া এই structure টি আন্তজার্তিকভাবে ভাবে স্বীকৃত। সুন্দর ইংরেজি লেখার জন্য structure টি অনুসরণ করা হয়।
এই নিয়ম Translation (অনুবাদ) ও Freehand writing :: Essay, short note, summary এর জন্য অনেক কাজে আসবে ….
✍️✍️✍️ Sentence Structure/Sequence :
S AV O1O2 D1D2 M1M2 PTR
S ✛ A ✛ V ✛ O1 O2 ✛ D1 D2 ✛ M1 M2 ✛ P ✛ T ✛ R …
➩ S = Subject (কে/কার ,কারা)
➩ A = Adverb of frequency = (Always, usually, normally, generally, often, frequently, sometimes, never, occasionally, hardly, rarely, seldom, ever etc.)
➩ V = Verb (ক্রিয়া )
➩ O1 = Object কাকে? বা (কাকে ক্রিয়া করে)ব্যক্তি বাচক )
➩ O2 = Object (কি করে) বস্তু বাচক)
➩ D1 = Direction (কোথা হতে) (গতি থাকতেহবে) = from
➩ D2 = Direction (কোন দিকে) (গতি থাকতেহবে) = to/towards
➩ M1 = Modifier/adverb (কিভাবে)
➩ M2 = Modifier (কার সাথে)= with/whom
➩ P = Place (স্থান) বা কোথায়? as/by/with
➩ T = Time (সময়) বা কখন?
➩ R = Reason (কারণ) বা কেন? = to/for
কিভাবে বাক্য তৈরি করবেন :
১) প্রথমে বাংলা বাক্যের ক্রিয়া পদটা (V = Verb ) বাহির করতে হবে
১) এইবার ক্রিয়া পদ বা Verb এর দিকে খেয়াল করেন, এবার Verb বা ক্রিয়া পদকে উপরের
অক্ষর গুলা দিয়া যে যে প্রশ্ন করা হয়েছে সেই সেই প্রশ্ন করে উত্তর গুলো খুঁজে বের করুনুন
২) এরপর এই উপরের অক্ষর গুলা যেই অর্ডার বা ক্রম অনুযায়ি সাজানো আছে, আপনি প্রশ্ন গুলার উত্তর সেই অর্ডারে বা সিরিয়াল বা
ক্রমতে সাজান … যে প্রশ্নের উত্তর পাবেন না অর্থাৎ যে উপাদান থাকবে না তা বাদ যাবে
৩) এইবার ইংরেজিে ট্রান্সলেট করে ফেলুন
:: আসুন এবার structure অনুযায়ী অনুবাদ করুনি:
বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জয়ের জন্য প্রতিদিন সকালে স্বত:স্ফুর্তভাবে স্টিভ রডসের সাথে ইংল্যান্ডের স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন করে।
✍️✍️✍️ এখানে structure টি মিলিয়ে নিই : (
S A V O1O2 D1D2 M1M2 P T R)
S = Subject (কে/কার) = বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh cricket team)
A = Adverb of frequency = সর্বদা (always)
V = Verb = অনুশীলন করে (practices)
O1 = Object (কাকে) = *
O2 = Object (কি) = ক্রিকেট (cricket)
D1 = Direction (কোথা হতে ) = from = *
D2 = Direction (কোন দিকে ) = to/towards = *
M1 = Modifier/adverb (কিভাবে) = স্বত:স্ফুর্তভাবে (spontaneously )
M2 = Modifier (কার সাথে)= with = স্টিভ রডসের সাথে (with Steave Roads)
P = Place (স্থান)= স্টেডিয়ামে ( in England's stadium )
T = Time (সময়) = প্রতিদিন সকালে (everyday)
R = Reason (কারণ) = to/for = বিশ্বকাপ জয়ের জন্য (to win the world cup)

:: অনুবাদ :
✍️✍️✍️ বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জয়ের জন্য প্রতিদিন সকালে স্বত:স্ফুর্তভাবে স্টিভ রডসের সাথে ইংল্যান্ডের স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন করে।
==Bangladesh Cricket Team practice Cricket spontaneously with Steave Roads in England's stadium every morning to win the world cup.
NB: একটি বাক্যে কিছু উপাদান নাও থাকতে পারে।কিন্তু সুন্দর ইংরেজি লেখার জন্য structure টি অনুসরণ করা হয়।
////
Collected

Address

Https://Facebook. Com/rebeka. Sultana. 92351
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Job Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share