05/05/2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে প্রফেশনাল মাস্টার্স (MCCP) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি
✅মূল তথ্যাবলী:
বিভাগ: মনোবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রোগ্রামের নাম: স্পেশালাইজড ক্লিনিক্যাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি, মাস্টার্স প্রোগ্রাম (প্রফেশনাল)
সেশন: ফল (Fall), ২০২৬ (জুলাই-ডিসেম্বর)
ব্যাচ: ৪র্থ ব্যাচ
কোর্সের মেয়াদ: ১ বছর
✅আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী:
যোগ্যতা: মনোবিজ্ঞান/ এমবিবিএস/ ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক/ সোশ্যাল ওয়ার্ক/ সোশ্যাল ওয়েলফেয়ার/ এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে অনার্স বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। অন্তত একটি ক্ষেত্রে ২য় শ্রেণী অথবা CGPA ২.৫০ থাকতে হবে।
আবেদনপত্র সংগ্রহ ও জমা: ৩ মে ২০২৬ থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (শুক্রবারসহ) বিভাগীয় অফিস থেকে ফর্ম সংগ্রহ করা যাবে।
আবেদন ফি: সরাসরি জমা দিলে ১,৫০০/- টাকা। অনলাইনে (www.jnu.ac.bd) ডাউনলোড করে জমা দিলে ১,৫৫০/- টাকা বিকাশ (০১৭২২-৩২৫১৪৫) করে ট্রানজেকশন নম্বরসহ পাঠাতে হবে।
✅গুরুত্বপূর্ণ সময়সূচী:
ভর্তি পরীক্ষা: ৫ জুন ২০২৬ (শুক্রবার), দুপুর ১২:০০ টায়
ফলাফল প্রকাশ: ৮ জুন ২০২৬ (সোমবার)
ভর্তি কার্যক্রম: ১০ জুন ২০২৬ থেকে ২৫ জুন ২০২৬ পর্যন্ত
ক্লাস শুরু: ৩ জুলাই ২০২৬
ক্লাসের সময়: সাপ্তাহিক ক্লাস শুক্রবার ও ছুটির দিনে অনুষ্ঠিত হবে।
✅যোগাযোগ:
ঠিকানা: মনোবিজ্ঞান বিভাগ, বিজ্ঞান ভবন পশ্চিম (২য় তলা), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা-১১০০
ইমেইল: [email protected]
হোয়াটসঅ্যাপ: ০১৭২২-৩২৫১৪৫
শিক্ষকদের ফোন নম্বর: ০১৯৮৫-১১৩৬৪৯, ০১৭২৬-০২৮১১২, ০১৭১৮-৬৪৫৮৪১।