Beyond Nsc, Study Abroad

Beyond Nsc, Study Abroad This page will help you to achieve your Study abroad Dream.

নরসিংদী বিজ্ঞান কলেজের  𝐇𝐒𝐂 𝟐𝟎𝟐𝟑 ব্যাচের সাবেক শিক্ষার্থী 𝐌𝐚𝐡𝐦𝐮𝐝𝐮𝐥 𝐀𝐥𝐚𝐦 𝐒𝐢𝐚𝐦 উচ্চশিক্ষার জন্য 𝐏𝐡𝐢𝐥𝐢𝐩𝐬 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲, 𝐂𝐲𝐩𝐫𝐮𝐬...
20/02/2026

নরসিংদী বিজ্ঞান কলেজের 𝐇𝐒𝐂 𝟐𝟎𝟐𝟑 ব্যাচের সাবেক শিক্ষার্থী 𝐌𝐚𝐡𝐦𝐮𝐝𝐮𝐥 𝐀𝐥𝐚𝐦 𝐒𝐢𝐚𝐦 উচ্চশিক্ষার জন্য 𝐏𝐡𝐢𝐥𝐢𝐩𝐬 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲, 𝐂𝐲𝐩𝐫𝐮𝐬-এ 𝐁𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬 𝐒𝐭𝐮𝐝𝐢𝐞𝐬 বিষয়ে ভর্তি হয়েছেন।
তিনি 𝟱𝟬% 𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽 অর্জন করে ইতিমধ্যে তার স্বপ্নের গন্তব্য 𝐆𝐫𝐞𝐞𝐤 𝐂𝐲𝐩𝐫𝐮𝐬-এ সফলভাবে পৌঁছেছেন।

Beyond Nsc, Study Abroad এর পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ, একাডেমিক সাফল্য ও স্বপ্নপূরণের পথে রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। ✈

💟
19/02/2026

💟

নরসিংদী বিজ্ঞান কলেজের 𝐇𝐒𝐂 𝟐𝟎𝟐𝟑 ব্যাচের শিক্ষার্থী 𝐄𝐤𝐫𝐚𝐦𝐮𝐥 𝐈𝐬𝐥𝐚𝐦 𝐀𝐤𝐢𝐛 পাকিস্তান সরকার প্রদত্ত “আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপ আন্ডার পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর”-এর অধীনে ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছে।

এই স্কলারশিপের মাধ্যমে সে পাকিস্তানের টপ-র‍্যাঙ্কড বিশ্ববিদ্যালয় 𝐂𝐎𝐌𝐒𝐀𝐓𝐒 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐈𝐬𝐥𝐚𝐦𝐚𝐛𝐚𝐝-এ 𝐒𝐨𝐟𝐭𝐰𝐚𝐫𝐞 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক পর্যায়ে অধ্যয়ন করবে।
এই স্কলারশিপের আওতায় তাকে প্রদান করা হবে—
• সম্পূর্ণ টিউশন ফি
• হোস্টেল ফি
• মাসিক ভাতা
• এককালীন সেটেলমেন্ট অ্যালাউন্স
• বিমান টিকিট
আগামী ১৯ তারিখ রাত ৮টায় ইসলামবাদের উদ্দেশ্যে রওনা দিবে, Beyond Nsc, Study Abroad এর পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা রইলো ✈

📣 IELTS না PTE — কোনটা আপনার জন্য বেশি কার্যকর?বিদেশে পড়াশোনা বা মাইগ্রেশনের পরিকল্পনা করলে ইংরেজি ল্যাঙ্গুয়েজ টেস্ট নির...
21/12/2025

📣 IELTS না PTE — কোনটা আপনার জন্য বেশি কার্যকর?

বিদেশে পড়াশোনা বা মাইগ্রেশনের পরিকল্পনা করলে ইংরেজি ল্যাঙ্গুয়েজ টেস্ট নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
অনেক শিক্ষার্থী এখনো শুধু IELTS-কেই একমাত্র অপশন মনে করেন, কিন্তু বাস্তবতা হলো—বর্তমানে PTE (Pearson Test of English) একটি আধুনিক, দ্রুত এবং বহু শিক্ষার্থীর জন্য তুলনামূলকভাবে সহজ বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে।

✨ PTE কেন অনেক শিক্ষার্থীর কাছে সুবিধাজনক?

✔️ সম্পূর্ণ কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা, যেখানে Reading, Writing, Listening ও Speaking—সব স্কিলই AI দ্বারা মূল্যায়ন করা হয়, ফলে হিউম্যান বায়াসের সুযোগ নেই
✔️ Speaking অংশে ফেস-টু-ফেস এক্সামিনার নেই, তাই নার্ভাসনেস কম হয়
✔️ প্রশ্নের ধরন স্ট্রাকচার্ড ও লজিক্যাল, যা প্র্যাকটিস করলে সহজে আয়ত্ত করা যায়
✔️ ২৪–৪৮ ঘণ্টার মধ্যে রেজাল্ট প্রকাশ, যা অ্যাপ্লিকেশন ও ভিসা প্রসেস দ্রুত করে
✔️ ফ্লেক্সিবল টেস্ট ডেট—বছরের প্রায় সব সময় পরীক্ষার সুযোগ
🌍 PTE কোন কোন দেশে গ্রহণযোগ্য?
বর্তমানে PTE গ্রহণ করা হয়—
🇦🇺 অস্ট্রেলিয়া
🇬🇧 যুক্তরাজ্য (UK)
🇨🇦 কানাডা
🇳🇿 নিউজিল্যান্ড
🇺🇸 আমেরিকা (USA)
এছাড়াও ইউরোপের বহু বিশ্ববিদ্যালয় ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ PTE স্কোর গ্রহণ করছে।
📊 IELTS বনাম PTE (সংক্ষেপে):
🔹 IELTS — হিউম্যান এক্সামিনার নির্ভর Speaking, রেজাল্টে অপেক্ষার সময় বেশি
🔹 PTE — সম্পূর্ণ কম্পিউটারাইজড, ফেয়ার স্কোরিং, দ্রুত রেজাল্ট ও কম স্ট্রেস
🎯 কার জন্য PTE ভালো অপশন হতে পারে?
👉 যারা ইংরেজি বুঝতে পারেন কিন্তু Speaking-এ নার্ভাস হন
👉 যারা দ্রুত রেজাল্টের কারণে ডেডলাইনের মধ্যে অ্যাপ্লাই করতে চান
👉 যারা অস্ট্রেলিয়া, UK বা কানাডা টার্গেট করছেন
সঠিক ল্যাঙ্গুয়েজ টেস্ট নির্বাচন আপনার বিদেশে পড়াশোনার যাত্রাকে সহজ, সময়-সাশ্রয়ী এবং আত্মবিশ্বাসী করে তুলতে পারে।

💬 PTE নিয়ে আরও বিস্তারিত তথ্য বা কোনো প্রশ্ন থাকলে আমাদের Beyond Nsc, Study Abroad পেইজে নক করুন🤗
(শুধুমাত্র বিজ্ঞান কলেজের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের জন্য)
——

নরসিংদী বিজ্ঞান কলেজের সাবেক শিক্ষার্থী (𝐁𝐚𝐭𝐜𝐡 𝟐𝟎𝟐𝟐) মোশারাফ খান সোহাগ এর ব্যাচেলর প্রোগ্রামে 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐊𝐨𝐫𝐞𝐚𝐧 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐕𝐈𝐒𝐀 ...
17/11/2025

নরসিংদী বিজ্ঞান কলেজের সাবেক শিক্ষার্থী (𝐁𝐚𝐭𝐜𝐡 𝟐𝟎𝟐𝟐) মোশারাফ খান সোহাগ এর ব্যাচেলর প্রোগ্রামে 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐊𝐨𝐫𝐞𝐚𝐧 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐕𝐈𝐒𝐀 𝐆𝐫𝐚𝐧𝐭𝐞𝐝 হয়েছে।

আগামী ২ ডিসেম্বর তিনি তার স্বপ্নের গন্তব্য 𝐇𝐚𝐧𝐲𝐚𝐧𝐠 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 (𝐖𝐨𝐫𝐥𝐝 𝐑𝐚𝐧𝐤𝐢𝐧𝐠: 𝟏𝟓𝟗𝐭𝐡) -এ পড়তে রওনা দেবেন।

তার উজ্জ্বল ভবিষ্যতের পথে রইল আন্তরিক শুভকামনা ও শুভেচ্ছা ✈️🇰🇷

04/11/2025
03/11/2025
😃🙆‍♂️
28/10/2025

😃🙆‍♂️

নরসিংদী বিজ্ঞান কলেজের ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী Anonta Sutradhar উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার Akademi Laut Malaysia (ALAM)-এ Diploma in Nautical Science প্রোগ্রামে পড়ার সুযোগ পেয়েছেন। আজ গভীর রাতে স্বপ্নের ঠিকানার উদ্দেশ্যে তিনি ফ্লাই করবেন।🇲🇾🌏

তিনি পেয়েছেন সম্পূর্ণ স্কলারশিপ (১০০%), যার আওতায় তাঁর ভিসা ফি, টিউশন ফি, আবাসন ও খাবারসহ সব আনুষাঙ্গিক সকল খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে।
মোট স্কলারশিপের পরিমাণ প্রায় MR 2.75 লক্ষ (প্রায় ৬০ লক্ষ বাংলাদেশি টাকা)।

এই সাফল্যে আমরা সত্যিই আনন্দিত,
Beyond Nsc, Study Abroadএর পক্ষ থেকে অনন্ত সূত্রধরের জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

💚
22/09/2025

💚

নরসিংদী বিজ্ঞান কলেজের সাবেক শিক্ষার্থী (Batch 2023) তানিম হাসানের Australian Student Visa Granted হয়েছে। আগামী মাসের ৭ তারিখ তার স্বপ্নের গন্তব্য অস্ট্রেলিয়ার University of Wollongong-এ Information Technology পড়তে সে রওনা দেবে।
তার উজ্জ্বল ভবিষ্যতের পথে রইলো আন্তরিক শুভকামনা ও শুভেচ্ছা ✈️🇦🇺

✈️ Dream Big😍 Start Now 🙆‍♂️ Prepare for SAT ✅Instead of spending your leisure time and money on social media or online ...
21/08/2025

✈️ Dream Big😍
Start Now 🙆‍♂️ Prepare for SAT ✅
Instead of spending your leisure time and money on social media or online games, invest them wisely. With three years of dedicated effort, you can transform your life, God willing.
While external motivation from YouTube or neighbors won't directly change things, understanding your goals and staying consistently motivated through action will. Nothing happens overnight, but everything is possible over time.

🎓 **"ছেলেটা গ্রামের স্কুলে পড়ে, তার কোনো আত্বীয়স্বজন বিদেশে নেই, তার বাবার অঢেল টাকা পয়সা নেয়—তবুও আজ সে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে ফুল ফ্রি স্কলারশিপে পড়ছে!
তার বিমান ভাড়া থেকে থাকা-খাওয়া-টিউশন ফি সবকিছু ফ্রি।"**
এই লাইনটা হয়তো সিনেমার মত শোনায়, কিন্তু বাস্তবে এমন শত শত ছাত্র-ছাত্রী আছে যারা আমাদের দেশের মত সাধারণ স্কুল-কলেজ থেকে উঠে এসে **SAT** নামের একটা টেস্ট দিয়ে আজ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে **ফুল ফ্রি স্কলারশিপ** নিয়ে পড়ছে। আমরা অনেকেই জানি না যে IELTS এর জন্য কোনো স্কলারশিপ নেই থাকে একজন স্টুডেন্টের ওয়ারঅল প্রোফাইলের উপর(Academic excellence(SSC,HSC, SAT/ACT), ECA, SOP, LOR, CSS Profile, ISFSS & ISCOF )। GPA-5 থাকতেই হবে এমন কোনো কথা নেই তবে গ্রুপ সাব্জেক্টে অবশ্যই ভালো করতে হবে।
আমিও এই স্কুল থেকেই পাস করেছি। এখন মনে হচ্ছে, যদি আগে জানতাম SAT সম্পর্কে, তাহলে আমিও হয়তো অন্যরকম সুযোগ পেতাম। তাই আজকে আমি চাই তোমরা জানো **SAT** কী, কেন এটা গুরুত্বপূর্ণ, কীভাবে প্রস্তুতি নিতে হয়—সব কিছু বাংলায় এক পোস্টেই জানিয়ে দিচ্ছি। আপনি যদি ক্লাস ৮,৯ ১০,১১ তে পড়েন তাহলে টেনশনের কিছু নেই, আপনার হাতে পর্যাপ্ত সময় আছে।
---
# # 📌 SAT কী?
**SAT (Scholastic Assessment Test)** হলো একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা মূলত আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাচেলর/আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন হয়। তবে শুধু আমেরিকা নয়, **কানাডা, ইউরোপ, তুরস্ক, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া**-সহ বহু দেশ এখন SAT স্কোর গ্রহণ করে।
👉 সবচেয়ে বড় বিষয় হলো: **SAT স্কোর থাকলে অনেক দেশে ফুল স্কলারশিপে পড়ার সুযোগ পাওয়া যায়। নিজের টাকা খরচ না করেই পড়াশোনা প্র সুযোগ!**
---
# # 💰 SAT স্কোর দিয়ে কোথায় কোথায় স্কলারশিপ পাওয়া যায়?
* 🇺🇸 **USA:** অনেক বিশ্ববিদ্যালয়ে ফ্রি টিউশন, হোস্টেল ও খাবারের সুযোগ
* 🇨🇦 **Canada:** SAT ছাড়াও অনেক প্রোগ্রাম SAT স্কোর দেখে আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ দেয়
* 🇹🇷 **Turkey:** Türkiye Burslari স্কলারশিপে SAT স্কোর বড় ভূমিকা রাখে
* 🇶🇦 **Qatar:** Qatar University, HBKU– SAT লাগে
* 🇸🇦 **Saudi Arabia:** KAUST, KFUPM এ SAT দিয়ে স্কলারশিপ সম্ভব
* 🇦🇪 **UAE:** NYU Abu Dhabi, Khalifa University– SAT স্কোরের ভিত্তিতে ফুল ফান্ডিং
* 🇲🇾 **Malaysia:** কিছু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় SAT গ্রহণ করে
বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ভালো SAT স্কোর থাকলে স্কলারশিপ দেয়।
---
# # 📝 SAT পরীক্ষার ফরম্যাট ও মার্কস ডিস্ট্রিবিউশন:
✅ **পূর্বে এটি ছিল পেপার ভিত্তিক**, এখন এটি **ডিজিটাল SAT (DSAT)**
# # # Sections:
1. **Reading & Writing** – 54 প্রশ্ন (64 মিনিট)
2. **Math** – 44 প্রশ্ন (70 মিনিট) ( পর্যাপ্ত ভোকাভোলারি জানতে হবে)
👉 মোট: 98 প্রশ্ন, **1600 মার্কস** (800 + 800)
✅ **Reading & Writing:**
📖 ছোট ছোট প্যাসেজ পড়ে প্রশ্নের উত্তর দেওয়া, গ্রামার ও শব্দজ্ঞান
✅ **Math:**
📐 বীজগণিত, জ্যামিতি, গ্রাফ, ওয়ার্ড প্রবলেম—সব মিলিয়ে সোজা থেকে মাঝারি লেভেলের ম্যাথ
এখানে মুখস্ত বিদ্যার চেয়ে এইগুলো কতটা ভালোভাবে জানো ঐটার উপর ফোকাস করে থাকে। প্রথম দিকের প্রশ্নগুলো তুলনামূলক সহজ হয়ে থাকে আর সামনের দিকের প্রশ্নগুলো আস্তে আস্তে আপনার পার্ফোমেন্সের উপর ভিত্তি করে ডিফিকাল্টি লেভেল বাড়তে থাকে(এই জন্য একে এডাপ্টিভ টেস্টও বলা হয়) ।
ম্যাথ তুলনামূলক সহজ আর ইংলিশ একটু কঠিন, কিন্তু নিয়মিত প্র্যাকটিস করলে আয়ত্ত করতে বেশি দিন লাগবে না।
---
# # 🎯 কীভাবে SAT প্রস্তুতি নেবে?
# # # 📚 বই:
* **The Official Digital SAT Study Guide (College Board)**
* **The college Panda Sat Math**
* **10 Practice Tests for the Sat Math**
* **The Critical Reader's Sat Reading**
* **The Critical Reader's Sat Grammar**
* **Barron's SAT**
* **Kaplan SAT**
* **Princeton Review SAT Premium Prep**
প্রথম ৫ টি বই আপনিস নীলখেত পেয়ে যাবেন, আপনি চাইলে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারেন। এগুলোর এতো দাম না।
আর যদি এক্সট্রা কিছু শিখতে চান তাহলে বাকি বইগুলোও নিতে পারেন।
# # # 🎥 YouTube চ্যানেল:
* **Khan Academy** – অফিশিয়াল ফ্রি প্রস্তুতি (College Board এর সঙ্গে পার্টনারশিপে) এইটা সবচেয়ে ভালো।
* **SuperTutorTV** – খুব ভালো SAT কনটেন্ট
* **Scalar Learning**
* **Digital SAT prep**
* **TutorIIini Test Prep**
* **PrepScholar SAT**
* **John Jung- The Admission Hackers**
* **Your SAT Coach**
* **Hayden Rhodea SAT**
* **Pratik Vangal**
* **The Organic Chemistry Tutor**
* **LearnSATMath**
* **Katya Tutor SAT**
* **Abdurajizu**
* **Rishab Jain Discord**
* **Hackers Prep**
* **Strategic Test Prep**
# # # 🌐 অনলাইন কোর্স (ফ্রি ও পেইড):
* **Khan Academy (100% ফ্রি, highly recommended)**
* **Magoosh SAT Prep**
* **DSAT School**
* **PrepScholar Course**
* **UWorld SAT**
# # # MATH & ENGLISH এর জন্য খুবই গুরুত্বপূর্ণ টুলস # # #
**College Board(প্র্যাকটিসের জন্য সেরা মাধ্যম এবং ফ্রি, এখানে মক টেস্ট দিয়ে নিজের লেভেল যাচাই করতে পারেন)**
**DESMOS Website/App for math**
--
# # 📅 SAT পরীক্ষায় অংশ নেবে কীভাবে?
1. ✅ **College Board** ওয়েবসাইটে ([https://www.collegeboard.org/](https://www.collegeboard.org/)) গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে
2. ✅ পরীক্ষা ফি: প্রায় $111**যদি কারো ফিনান্সিয়াল সমস্যা থাকে, ফি ওয়েভার পাওয়া যায় তবে HSC পাস করে ফেললে ওয়েবার পাবে না(ওয়েবার স্কুলের কাউন্সিলর বা প্রিন্সিপাল College Board কে মেইল করতে হয় এবং স্টুডেন্টের তথ্য দিতে হয়। )**)
3. ✅ বছরে কয়েকবার পরীক্ষা হয় ( March, May, June, August, October, November and December)
4. ✅ বাংলাদেশে অনেক পরীক্ষা কেন্দ্র আছে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ইত্যাদি)
---
# # 💬 শেষ কথা
যারা সত্যিই **বিদেশে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ বদলাতে চাও**, তাদের জন্য SAT হতে পারে সবচেয়ে বড় একটা সুযোগ। আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি ইংরেজিতে দুর্বল হও, তবুও SAT এর জন্য প্রস্তুতি নিয়ে আগামী ৬-১২ মাসে অসাধারণ কিছু করতে পারো।
✅ এটা শুধু একটা টেস্ট না, এটা হতে পারে **তোমার জীবন বদলে দেওয়ার টিকিট**।
**নিজেকে সীমিত কোরো না, বিশ্ব তোমার জন্য অপেক্ষা করছে।**
✈️ **Dream Big. Start Now. Prepare for SAT.**
Instead of spending your leisure time and money on social media or online games, invest them wisely. With three years of dedicated effort, you can transform your life, God willing.
While external motivation from YouTube or neighbors won't directly change things, understanding your goals and staying consistently motivated through action will. Nothing happens overnight, but everything is possible over time.

তথ্য সংগ্রহ: ©️ Mahir Wasif ( HSC 2023)

⭕ HSC 2025 Batch ⭕HSC 2025 ব্যাচের পরীক্ষা ইতোমধ্যেই শেষ হয়েছে। ✨ এখন অনেকেই বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছো 🌍✈️।আমাদের ...
17/08/2025

⭕ HSC 2025 Batch ⭕

HSC 2025 ব্যাচের পরীক্ষা ইতোমধ্যেই
শেষ হয়েছে। ✨
এখন অনেকেই বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন
দেখছো 🌍✈️।
আমাদের Beyond NSC Study Abroad Messenger গ্রুপে তোমরা IELTS ও অন্যান্য টেস্ট সংক্রান্ত গাইডলাইন পাবে,পাশাপাশি সিনিয়রদের অভিজ্ঞতাও জানতে পারবে।

👉 তাই দেরি না করে এখনই পেইজে নক দাও এবং Messenger গ্রুপে যুক্ত হয়ে যাও।

09/07/2025

BIG Breaking News
Standard IELTS পুরোপুরি Computer Based শুরু হতে যাচ্ছে। খুব সম্ভবত সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে।

Address

Narsingdi
Dhaka
1600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beyond Nsc, Study Abroad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share