Medhabi - মেধাবী

Medhabi - মেধাবী MEDHABI- আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি উদ্যোগ; যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ও দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলছে সম্ভাবনাময় ভবিষ্যত।

18/04/2026

মানসিক সম্ভাবনা বিকাশে বিশেষ মাইন্ড ট্রেনিং প্রোগ্রাম।


শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষ সাধন এবং মেধা বিকাশের লক্ষ্যে সম্পন্ন হলো 'মাইন্ড ট্রেনিং' প্রোগ্রাম।এই বিশেষ প্রশিক্ষণ কর্ম...
11/04/2026

শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষ সাধন এবং মেধা বিকাশের লক্ষ্যে সম্পন্ন হলো 'মাইন্ড ট্রেনিং' প্রোগ্রাম।

এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় সেশন পরিচালনা করেন সার্টিফায়েড লাইফ কোচ ও মাইন্ড ট্রেইনার কামরুল হাসান।

শিক্ষার্থীরা মাইন্ড প্রোগ্রামিং, NLP, ইতিবাচক অভ্যাস গঠন, সেলফ ডেভেলপমেন্ট এবং Emotional Mastery'র মতো জীবনঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কৌশল সম্পর্কে বাস্তবিক ধারণা লাভ করে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য  'মেধাবী' প্রকল্পের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।  ...
01/04/2026

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য 'মেধাবী' প্রকল্পের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

20/03/2026

ঈদ মুবারাক

🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত 'মেধাবী' প্রকল্পের কৃতি শিক্ষার্থীর অসামান্য সাফল্য!নিজ বিভাগের সেমিস্টারে সর্বোচ্চ জিপি...
10/03/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত 'মেধাবী' প্রকল্পের কৃতি শিক্ষার্থীর অসামান্য সাফল্য!

নিজ বিভাগের সেমিস্টারে সর্বোচ্চ জিপিএ ৪.০০ অর্জন করায় 'মেধাবী' প্রকল্পের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রযুক্তিগত দক্ষতা এবং নৈতিকতার ভিত্তি একজন ছাত্রের পরিপূর্ণ বিকাশে দুটোরই প্রয়োজন অনস্বীকার্য। এই লক্ষ্যকে সামনে রেখে গ...
22/02/2026

প্রযুক্তিগত দক্ষতা এবং নৈতিকতার ভিত্তি একজন ছাত্রের পরিপূর্ণ বিকাশে দুটোরই প্রয়োজন অনস্বীকার্য। এই লক্ষ্যকে সামনে রেখে গত বুধবার মেধাবী-এর শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ দুটি সেশন।

আধুনিক বিশ্বের অন্যতম চালিকাশক্তি ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশেষ সেশন পরিচালনা করেন প্রফেসর ড. শরীফ উদ্দিন আহমেদ রানা। প্রযুক্তির এই যুগে নিজেদের প্রস্তুত করার খুঁটিনাটি উঠে আসে তাঁর আলোচনায়।

অন্যদিকে, পার্থিব জীবনের কঠিন পরীক্ষায় ‘শয়তানের চ্যালেঞ্জ ও দ্বীনি গাইডলাইন’ বিষয়ে আলোচনা করেন মীর লুৎফুল কবির সাদী।

আহলান সাহলান 🌙মাহে রমাদান
18/02/2026

আহলান সাহলান 🌙
মাহে রমাদান

জ্ঞান, নেতৃত্ব ও উদ্ভাবনের এক অনন্য মিলনমেলা! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রশাসন ও শিক্ষকবৃন্দের অভিভাবকসুলভ উপস্থ...
02/02/2026

জ্ঞান, নেতৃত্ব ও উদ্ভাবনের এক অনন্য মিলনমেলা!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রশাসন ও শিক্ষকবৃন্দের অভিভাবকসুলভ উপস্থিতিতে আমাদের শিক্ষার্থীরা তুলে ধরেছে নিজেদের মেধা, স্বকীয়তা ও বাস্তবমুখী ব্যবসায়িক আইডিয়া।

মঞ্চে যখন অভিজ্ঞতার আলো ছড়াচ্ছিলেন শ্রদ্ধেয় শিক্ষকরা, তখন নিজেদের উদ্ভাবনী চিন্তা দিয়ে আগামীর স্মার্ট দুনিয়া গড়ার প্রত্যয় জানাচ্ছিল তারুণ্য। এই মেলবন্ধনই তো ‘মেধাবী’র সার্থকতা।

📸 ছবিতে দেখুন জবি প্রশাসনের নীতিনির্ধারকবৃন্দ এবং আমাদের স্বপ্নবাজ শিক্ষার্থীদের কিছু মুহূর্ত।

আয়োজনে:
মেধাবী (MEDHABI)
(আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি উদ্যোগ)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আমরা কাটালাম মেধা, মনন ও শিক্ষার এক অসাধারণ দিন। গল্পটা ছিল নিজেকে দক্ষ হিসে...
31/01/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আমরা কাটালাম মেধা, মনন ও শিক্ষার এক অসাধারণ দিন।

গল্পটা ছিল নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার,
গল্পটা ছিল নতুন কিছু শুরুর।

কানায় কানায় পূর্ণ অডিটোরিয়াম, শেখার প্রতি আপনাদের অদম্য আগ্রহ আর নতুন সব আইডিয়ার বিস্ফোরণ; সব মিলিয়ে দিনটি ছিল আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি। সকাল থেকে শেষ পর্যন্ত আপনারা যেভাবে ধৈর্য ও উৎসাহ নিয়ে আমাদের সাথে ছিলেন, তা সত্যি প্রশংসনীয়।

আপনাদের এই প্রাণবন্ত উপস্থিতিই ‘মেধাবী’র সব আয়োজনের সার্থকতা।

ক্যামেরার লেন্সে উঠে এসেছে সেই সব সুন্দর মুহূর্তগুলো। অ্যালবামটি ঘুরে দেখুন, নিজেকে বা নিজের বন্ধুদের খুঁজে পেলে কমেন্টে
মেনশন করতে ভুলবেন না!

আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত গত ২৭ জানুয়ারি ২০২৬ ইংরেজি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘Sca...
28/01/2026

আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত গত ২৭ জানুয়ারি ২০২৬ ইংরেজি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘Scale Up Your Growth with AI & English’ এবং ‘AI & Business Incubation Season-1’–এর গ্র্যান্ড ফিনালে এখন একটি সফল স্মৃতি। এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, আমরা তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।

বিশেষ করে, আমাদের এই আয়োজনকে অলঙ্কৃত করার জন্য আমরা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, পিএইচডি; ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন; শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইছ উদ্দীন; প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক; ছাত্র হল–১-এর প্রভোস্ট আসাদুজ্জামান সাদী; সহকারী প্রক্টর ড. সালেহ উদ্দীন; অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল্লাহ; সহযোগী অধ্যাপক আবু তৈয়ব; মো. নাজমুস সাকিব; সহকারী অধ্যাপক ইয়াসিন আল রাজীসহ বিভিন্ন বিভাগের শ্রদ্ধেয় প্রফেসর ও শিক্ষকদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সহযোগিতা ও দিকনির্দেশনা ছাড়া ক্যাম্পাসের অভ্যন্তরে এত বড় পরিসরের একটি আয়োজন সম্ভব হতো না। শিক্ষার্থীদের মেধা বিকাশে আপনাদের এই সহযোগিতা সত্যিই দৃষ্টান্তমূলক।

দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট হাউজ ও ইন্ডাস্ট্রি থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, যারা ব্যস্ত সময়ের মাঝেও আমাদের শিক্ষার্থীদের মেন্টরিং ও বিচারকার্য পরিচালনা করেছেন—আপনাদের উপস্থিতি এই আয়োজনকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

আমাদের এই শিক্ষামূলক উদ্যোগ এবং শিক্ষার্থীদের ইতিবাচক কার্যক্রমগুলো যারা সংবাদপত্রের পাতায় ও অনলাইন পোর্টালে তুলে ধরেছেন, সেই সকল সাংবাদিক বন্ধুদের প্রতিও রইল অশেষ কৃতজ্ঞতা। আপনাদের কভারেজ আমাদের শিক্ষার্থীদের মনোবল বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

এবং সবশেষে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীবৃন্দ—আপনাদের শৃঙ্খলা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় সার্থকতা।

ভবিষ্যতেও এমন গঠনমূলক ও শিক্ষাবান্ধব উদ্যোগে সবার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।

ধন্যবাদান্তে,
মেধাবী (MEDHABI)
আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি উদ্যোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘Scale Up Your Growth with AI & English’ এবং ‘AI & Business Incubation Season-1’ এর এই গ্র্যান্ড ...
26/01/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘Scale Up Your Growth with AI & English’
এবং ‘AI & Business Incubation Season-1’ এর এই গ্র্যান্ড ইভেন্টের প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে সাজাতে এবং দর্শকদের সাথে কানেক্টেড থাকতে ইভেন্ট হোস্ট (Event Host) হিসেবে থাকছেন:

MAMUNOR RASIDE
In-Charge, MEDHABI
An Initiative Of As-Sunnah Foundation

পুরো অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত তার জাদুকরী উপস্থাপনা উপভোগ করতে এবং মেধার এই মিলনমেলায় শামিল হতে চলে আসুন আমাদের আয়োজনে।

Address

Container Port Road, Hasnabad, Keraniganj
Dhaka
1311

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Medhabi - মেধাবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share