NUB Insiders

NUB Insiders University life || News || Student stories

13/10/2025

নারায়ে তাকবীরের ধ্বনিতে মুখরিত নর্দান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।
দেশব্যাপী আল্লাহর রাসুল (সা.), পবিত্র কুরআন ও ইসলামকে অবমাননার বিরুদ্ধে এটি এক নীরব কিন্তু দৃঢ় প্রতিবাদ।
➡️কুরআন বিতরণ কর্মসূচি।

📖 আলহামদুলিল্লাহ!Dawah Circle, NUB এর উদ্যোগে পবিত্র কুরআন বিতরণ প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে।এই মহতী অনুষ্ঠানে উপস্...
13/10/2025

📖 আলহামদুলিল্লাহ!
Dawah Circle, NUB এর উদ্যোগে পবিত্র কুরআন বিতরণ প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত ভিসি স্যার, রেজিস্টার স্যার, বিভিন্ন বিভাগের ডিপার্টমেন্ট ডিন ও ডিপার্টমেন্ট হেডগণ এবং প্রিয় শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। তাঁদের অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় প্রোগ্রামটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে, আলহামদুলিল্লাহ।

✨ অনুষ্ঠানে কুরআনের আলো ছড়িয়ে পড়েছে প্রতিটি হৃদয়ে।
যে সকল শিক্ষার্থী এখনও কুরআন গ্রহণ করতে পারেননি, ইনশাআল্লাহ তাঁদেরকেও অতি শীঘ্রই কুরআন প্রদান করা হবে।

اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
অর্থ: আল্লাহ আসমান ও জমিনের নূর।(সূরা আন-নূর ২৪:৩৫)
إِنَّ هَذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ
অর্থ: নিশ্চয়ই এই কুরআন সঠিকতম পথে পরিচালিত করে। (সূরা আল-ইসরা ১৭:৯)

🕊️ আল্লাহ তায়ালা যেন এই উদ্যোগের বরকত আমাদের জীবন, বিশ্ববিদ্যালয় ও সমাজে ছড়িয়ে দেন — আমিন।







অপূর্ব পালের পুরো ঘটনায় দুর্বলতার পরিচয় দিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। সকালে যখন এই ঘটনা ঘটে শিক্ষার্থীরা দায়িত্বের পরিচ...
05/10/2025

অপূর্ব পালের পুরো ঘটনায় দুর্বলতার পরিচয় দিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। সকালে যখন এই ঘটনা ঘটে শিক্ষার্থীরা দায়িত্বের পরিচয় দিয়ে তাকে প্রক্টর অফিসে তুলে দেয়। তখন ইউনিভার্সিটি থেকে তাকে বের করে দেয়া হয়। অথচ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ চাইলেই তখনি আইনে আশ্র‍য় নিতে পারতো।

উল্লেখ্য এই অপূর্ব আগেও ইউনিভার্সিটি থেকে সাসপেন্ডেড হয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে ইউনিভার্সিটির ঘাটপাড় এলাকায় অন্য শিক্ষার্থীদের প্রতি পেট্রোল ছুড়ে আগুন দেয়ার চেষ্টার অভিযোগও আছে।

তবে আমরা নর্থ সাউথের শিক্ষার্থীদের সাধুবাদ জানাই। তারা কোন উসকানীতে পা না দিয়ে, ক্যাম্পাসে কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই এই উগ্রবাসী অপূর্বকে আইনের হাতে তুলে দেয়ার জন্য ইউনিভার্সিটি অথোরিটির কাছে তুলে দেয়।

রাতে পরে শিক্ষার্থীদের একটি অংশ যেয়ে পুলিশের সহায়তায় তাকে পুলিশের সপোর্দ করে। সেখানেও শিক্ষার্থীরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।

আমরা পুলিশ প্রশাসনকে এই উগ্রবাদীর শাস্তির ব্যাপারে অনুরোধ জানিয়েছি। তবে অপূর্ব এর আগে একবার হিন্দু ধর্ম থেকে ইসলামে কনভার্ট হয়, তবে কে বা কারা তাকে ইসলাম বিদ্বেসী করেছে, তাকে বিভ্রান্ত করেছে সেটাও বের করা প্রয়োজন। প্রাথমিক ঘটনা যাচাইয়ে মনে হয়েছে অপুর্ব অনেকদিন ধরেই এমন আচরনগুলো করেছে। সে সবসময়ই উগ্রবাদী আচরন করে এসেছে, সে ধর্ম নিয়ে বিভিন্ন সময়ে সবার সাথে ঝগড়া, তর্ক, বিভ্রান্তিকর কাজ, মসজিদে ঢুকে সিন ক্রিয়েট আবার কনভার্টেড মুসলিম হিসেবে অন্যদের সাথে মসজিদে নানা তর্ক বিতর্ক ইত্যাদি হিস্ট্রি আছে।

তার উগ্রবাদী আচরন যেমন নিন্দনীয় তেমনি এই ধরনে ক্যারেক্টার বিভিন্ন সংস্থার জন্য "এসেট"। যারা উসকানী দিচ্ছেন, তাদের উসকানীর ভাষায় পা দিয়ে অপূর্বর সাথে যদি কোন দুর্ঘটনা ঘটত, এর ফলাফল নর্থ সাউথ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর অন্যভাবে আসতো।

আমাদের সজাগ থাকতে হবে আইন কি ব্যবস্থা নিচ্ছে, সেখানে সঠিক আইন প্রয়োগ হচ্ছে কিনা।

শোক সংবাদ দুঃখজনক ঘটনা: ট্রেনে দুর্ঘটনায় NUB শিক্ষার্থীর মৃত্যুনর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (NUB)-এর ইংরেজি বিভাগের ৭ম ...
01/10/2025

শোক সংবাদ
দুঃখজনক ঘটনা: ট্রেনে দুর্ঘটনায় NUB শিক্ষার্থীর মৃত্যু

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (NUB)-এর ইংরেজি বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী মো: ওছামা ইব্রাহিম রাব্বী আর আমাদের মাঝে নেই। রবিবার দুপুর প্রায় ৩টা ৩০ মিনিটে রাজবাড়ীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে তিনি পা পিছলে ট্রেনের চিপায় পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে জানা যায়।

তার পরিবার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমরা মহান আল্লাহর দরবারে তার রূহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানাই। 🖤

আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ২১ ব্যাচের সেশনাল ট্যুরের গাড়ি সাজেকে ওঠার পথে গভীর খাদে পড়ে যায়। রুবিনা আফসানা রিংকি ন...
17/09/2025

আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ২১ ব্যাচের সেশনাল ট্যুরের গাড়ি সাজেকে ওঠার পথে গভীর খাদে পড়ে যায়।

রুবিনা আফসানা রিংকি নামের এক শিক্ষার্থী এই দুর্ঘটনায় ইন্তেকাল করেছে। গাড়িতে ১২ জন ছিলো, ৭ জন গুরুতর আহত। সেনাবাহিনী তাদের হাসপাতালে নিয়ে গেছে। বাকিদের জন্য দোয়া করুন।
-KU

Address

Northern University Of Bangladesh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when NUB Insiders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share