Islamic Studies Club - BD

Islamic Studies Club - BD The page is for spreading Islamic knowledge.

অনার্স জীবনের উক্ত ডিপার্টমেন্ট এর প্রশ্নের নোট গুলোও এখানে পোস্ট করা হবে ইনশা আল্লাহ।

10/03/2026

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)।

জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারি রা. বলেন—"রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ‘তোমাদের কেউ যখন কোনো না...
08/03/2026

জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারি রা. বলেন—

"রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ‘তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয়, তখন সে যেনো তাকে দেখে নেয়, যা তাকে ঐ নারীকে বিয়ে করতে উৎসাহিত করবে।’

আমি বনু সালিমা গোত্রের এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। অতঃপর আমি তাকে দেখার জন্য খেজুর গাছের ডালপালার আড়ালে লুকিয়ে থাকতাম। এরপর আমি তাকে দেখে বিয়ে করলাম।"

حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ، عَنْ وَاقِدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : "إِذَا خَطَبَ أَحَدُكُمُ الْمَرْأَةَ، فَإِنْ اسْتَطَاعَ أَنْ يَنْظُرَ مِنْهَا إِلَى مَا يَدْعُوهُ إِلَى نِكَاحِهَا، فَلْيَفْعَلْ " قَالَ: "فَخَطَبْتُ جَارِيَةً مِنْ بَنِي سَلِمَةَ، فَكُنْتُ أَخْتَبِئُ لَهَا تَحْتَ الْكَرَبِ حَتَّى رَأَيْتُ مِنْهَا بَعْضَ مَا دَعَانِي إِلَى نِكَاحِهَا، فَتَزَوَّجْتُهَا"

[ মুসনাদ, আহমাদ ইবনু হাম্বল ২২/৪৪০ হা. ১৪৫৮৬; শাইখ শোআইব আরনাউত বলেন, حديث حسن হাদিছটি হাসান ]

স্যাটেলাইট চিত্রে ইরানের কনারাক নৌ ঘাঁটিতে ব্যাপক ক্ষতি দেখা যাচ্ছে— যেখানে নৌ ঘাঁটির কাছে অন্তত একাধিক জাহাজ ধ্বংস বা ড...
02/03/2026

স্যাটেলাইট চিত্রে ইরানের কনারাক নৌ ঘাঁটিতে ব্যাপক ক্ষতি দেখা যাচ্ছে—

যেখানে নৌ ঘাঁটির কাছে অন্তত একাধিক জাহাজ ধ্বংস বা ডুবে যাওয়ার চিহ্ন রয়েছে এবং প্রান্তিক ক্ষতিগ্রস্ত অংশগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

25/02/2026

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
​"তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, এমনকি একটি খেজুরের টুকরো সদকা করার মাধ্যমে হলেও।"(সহীহ বুখারী: ১৪১৭)

24/02/2026

আজকের হাদিস :

وَلَا تَحَسَّسُوا ، وَلَا تَجَسَّسُوا ، وَلَا تَنَاجَشُوا ، وَلَا تَحَاسَدُوا ، وَلَا تَبَاغَضُوا ، وَلَا تَدَابَرُوا ، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا

তোমরা একে অপরের দোষ খোঁজাখুঁজি করো না, গুপ্তচরবৃত্তি করো না, কৃত্রিমভাবে দাম বাড়িয়ো না, পরস্পরের প্রতি হিংসা পোষণ করো না, বিদ্বেষ রেখো না, পিঠ ফিরিয়ে দূরে সরে যেয়ো না। বরং আল্লাহর বান্দা হিসেবে ভাই-ভাই হয়ে বসবাস করো। (বুখারী, ৬০৬৬)

21/02/2026

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:"আল্লাহর কসম! যার হাতে আমার প্রাণ , রোজাদারের মুখের (ক্ষুধাজনিত) ঘ্রাণ আল্লাহর নিকট মিশক আম্বরের সুগন্ধির চেয়েও অধিক প্রিয়। আল্লাহ বলেন— 'বান্দা কেবল আমার জন্যই নিজের পানাহার ও কামনাবাসনা ত্যাগ করে।আর বান্দা রোজা কেবল আমারই জন্য রাখে,আর আমি নিজেই এর প্রতিদান দেব।এবং প্রতিটি নেক কাজের সওয়াব ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়'।"(সহিহ বুখারি ও মুসলিম)

নামাজ শেষে, মসজিদে সাময়িক বিশ্রাম বা শুয়ে থাকার ব্যাপারে ইবনু উমার(রা.) বলেন– "আমরা রসূলুল্লাহ(ﷺ) এর জীবনকালে মসজিদে ঘুম...
21/02/2026

নামাজ শেষে, মসজিদে সাময়িক বিশ্রাম বা শুয়ে থাকার ব্যাপারে ইবনু উমার(রা.) বলেন– "আমরা রসূলুল্লাহ(ﷺ) এর জীবনকালে মসজিদে ঘুমাতাম। তখন আমরা যুবক ছিলাম।"

[আত তিরমিজি, হাদিস: ৩২১]

পাকিস্তান ভারত থেকে আলাদা হয়েছিল ইসলামের নামে, কিন্তু মুসলিম লীগ ক্ষমতা গ্রহণ করার পর ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেন ...
21/02/2026

পাকিস্তান ভারত থেকে আলাদা হয়েছিল ইসলামের নামে, কিন্তু মুসলিম লীগ ক্ষমতা গ্রহণ করার পর ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেন নাই। যার ফলে তাদের বিরুদ্ধে আলেমদের আন্দোলন শুরু হয়, যার মধ্যে সবথেকে প্রভাবশালী ছিলেন মাওঃ সাইয়্যেদ আবুল আ'লা মওদুদী ও তার জামাতে ইসলামী। জামাতের নেতাকর্মীরা এর জন্য জেল খেটেছেন, কর্মীরা শহীদ হয়েছেন।

তৎকালীন জামাতে ইসলামী একটি আন্দোলন হিসেবে তৈরি হয়েছিল, তৈরি হবার প্রায় ২০ বছর তারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। শুধু আন্দোলন করেছিলেন। সরকার কর্তৃক জেল জুলুমের মাধ্যমে তাদের দমানোর সব অপচেষ্টা ব্যর্থ হওয়ার পর তাদের কাছে একটি আদর্শ প্রস্তাবনা চাওয়া হয়েছিল। যেখানে সকল আলেম একমত হয়ে কিছু নীতিমালা প্রণয়ন করবেন যার অনুপাতে, কনস্টিটিউশন তৈরি করা হবে। মাওঃ মওদুদী এর কয়েকটি নীতিমালা উল্লেখ করেছেন—

১. ক্ষমতাসীন দল পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে এমন কোন আইন পাস করতে পারবে না যেটা ইসলাম সমর্থন করে না।

২. যে সব বিষয়ে কোরআন হাদিসের হুকুম রয়েছে, সেখানে আলাদা কোনো আইন পাস করা যাবে না, বরং কোরআন হাদিছ এ যা আছে সেটাই মানতে হবে।

৩. পার্লামেন্টের ক্ষমতা থাকবে শুধুমাত্র ঐ সকল বিষয়গুলোর মধ্যে বাছাই করার যার বিষয়ে ইসলাম ইখতিয়ার দিয়েছে।

৪. একটি নির্দিষ্ট সময়সীমা বাধা থাকবে, যার মধ্যে অতীতে ইসলামবিরোধী যত আইন তৈরি করা হয়েছে সবগুলো ধীরে ধীরে বিলুপ্ত করা হবে।

[ রাসায়েল ২/২৮০ ]

এই প্রস্তাবনা আরও দীর্ঘ, যেখানে প্রধান বিচারপতি, প্রধান মুফতি, সরকারী ফতোয়া বোর্ড ইত্যাদি থাকবে।

আর এটাকেই বলা হয় থিওডেমোক্রেসী— অর্থাৎ নির্বাচনের মাধ্যমে কোন একটি দল ক্ষমতায় যাবে; এবং তারা কোরআন হাদিছ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে বাধ্য থাকবে। আল্লাহর হাকেমিয়াতের স্বীকৃতি দিতে হবে, রাষ্ট্রকে অবশ্যই দারুল ইসলাম রাখতে হবে, রাষ্ট্রযন্ত্রের মধ্যে কোনো কুফর থাকা চলবেনা। অর্থাৎ মানুষ শুধু শাষক বাছাই করবে, আর শাষক শরীয়া দ্বারা শাসন করতে বাধ্য থাকবেন।

20/02/2026

রমজানের ​৩য় দিন:

​আল্লাহর রহমতের একটি বড় নেয়ামত হলো তিনি আমাদের অতীত ভুলে গিয়ে নতুন সুযোগ দেন:
​রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় (একনিষ্ঠভাবে) রমজানের রোজা পালন করবে,তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।আর যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতে নামাজে (তারাবিহ) দাঁড়াবে,তারও পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।"(সহিহ বুখারি, হাদিস নং: ১৯০১)

20/02/2026

Fact: আফগানিস্তানে খুনের শাস্তি মৃত্যুদণ্ড।
Headline: আফগানিস্তানে মৃত্যু না হওয়া পর্যন্ত মারার বৈধতা দিয়েছে তালেবান।

Fact: আফগানিস্তানে যথাযথ প্রমাণ সাপেক্ষে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড।
Headline: সাক্ষ্য-প্রমাণ না থাকলে ধর্ষণ বৈধ করেছে তালেবান।

Fact: আফগানিস্তানে চার হাজার বামপন্থী-নাস্তিকদের বই নিষিদ্ধ করা হয়েছে। যার মধ্যে অল্প কয়েকটি বই নারী লিঙ্গের লেখা।
Headline: আফগানিস্তানে নারীদের বই নিষিদ্ধ করলো তালেবান।

Fact: স্বামী শর্তযুক্ত** প্রহার করার সময় স্ত্রীর গায়ে জখম হলে কিংবা হাড় ভেঙ্গে গেলে তাকে কারাদণ্ডের বিধান রয়েছে।
Headline: হাড় না ভাঙ্গা পর্যন্ত কিংবা জখম না হওয়া পর্যন্ত স্ত্রীকে মারার বৈধতা দিয়েছে তালেবান।

Fact: নির্ধারিত শাস্তি নয়, এমন ক্ষেত্রে সামাজিক মর্যাদা অনুযায়ী শাস্তির মাত্রা নির্ধারণ করবে কাজি।
Headline: দাসপ্রথা ফেরালো তালেবান, নারীদের অবস্থা শোচনীয়।

Fact: ভূমিকম্পে আফগানিস্তানের কুনা অঞ্চলে চিকিৎসাসেবা দিতে বেগ পেতে হচ্ছে, সবচেয়ে বেশি আক্রান্ত ছিলো ঘরে অবস্থাতরত মহিলারা।
Headline: ভূমিকম্পে নারীদের অবহেলা করছে তালেবান।

Fact: স্বামীর অবাধ্য হয়ে স্ত্রী অন্যত্র চলে গেলে, তারপর স্বামীর অনুরোধেও যদি না আসে, কিংবা তার সাথের অন্য কেউ যদি সেই স্ত্রীকে স্বামীর বাড়ি যেতে বাধা দেয়, তারা অপরাধী বলে গণ্য হবে।
Headline: স্বামীকে না জানিয়ে আত্মীয়ের বাড়ি বেড়াতে গেলে জেল খাটতে হবে আফগানিস্তানে।

Fact: প্রাথমিকের পর মেয়েদের সহশিক্ষা নিষিদ্ধ। সম্পূর্ণ আলাদা না হওয়া পর্যন্ত ওইমেন-অনলি মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয় চালু রয়েছে। এ ছাড়াও কওমী মিডিয়াম চালু রয়েছে।
Headline: আফগানিস্তানে নারী-শিক্ষা নিষিদ্ধ করলো তালেবান।

এভাবেই বৈশ্বিক প্রোপাগান্ডা চলে আফগানিস্তানের বিরুদ্ধে।
কিন্তু আবার সেখানে যাওয়া ভ্লগারদের ক্যামেরায় উঠে ভিন্ন দৃশ্যপট, Seal on Tour, Harray Jaggard, Arab Uncut এই ট্রাভেলারদের ক্যামেরায় Fact গুলোই উঠে আসছে আফগানিস্তানের সামাজিক দৃশ্যপটের।
---
** নোটঃ অনেকেই 'শর্তযুক্ত প্রহার' শব্দটি বুঝছেন না। এ বিষয়ে আপনার ফোনের কুরআন অ্যাপ থেকে সূরা আন নিসার আয়াত নং ৩৪ এবং এই আয়াতের সকল তাফসীর পড়ুন।

হে আল্লাহ এই রমাদান এর উসিলায় আমার সমস্ত মিসকিন বোন দের একটা সুন্নাত ওয়াল বাবরি চুল ওয়ালা দ্বীনদার নেককার জীবন সঙ্গী ...
19/02/2026

হে আল্লাহ এই রমাদান এর উসিলায় আমার সমস্ত মিসকিন বোন দের একটা সুন্নাত ওয়াল বাবরি চুল ওয়ালা দ্বীনদার নেককার জীবন সঙ্গী দান করেন
আর ভাইদের কে একজন পরহেজগার পর্দাশীল দ্বীনদার জীবন সঙ্গী দান করেন, আমীন।

19/02/2026

১ম দিন : রমজান

​রাসূলুল্লাহ (সা.) রমজান মাসের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে একটি দীর্ঘ খুতবায় বলেছিলেন: "হে লোকসকল! তোমাদের নিকট একটি মহান মাস, একটি বরকতময় মাস উপস্থিত হয়েছে।এটি এমন এক মাস যার মধ্যে এমন একটি রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।আল্লাহ তাআলা এই মাসের রোজা ফরজ করেছেন এবং এর রাতে দাঁড়িয়ে ইবাদত করাকে নফল (অতিরিক্ত সওয়াব) করেছেন।এটি ধৈর্যের মাস, আর ধৈর্যের সওয়াব হলো জান্নাত।

এটি সহমর্মিতার মাস।
এটি এমন এক মাস যাতে মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Studies Club - BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share