18/01/2026
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শতভাগ ভোট গ্রহণের মধ্য দিয়ে আজ পানিসম্পদ কৌশল বিভাগ থেকে একুশ ব্যাচের বিআর ইলেকশন সম্পন্ন হয়েছে।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটি রূপ নেয় এক অনন্য উৎসবে— যেখানে উত্তেজনা, কৌতূহল ও রোমাঞ্চ একত্রে প্রবাহিত হয়েছে স্রোতধারার মতো।
নির্বাচনের ফলাফল ছিলো এতটাই অভাবনীয় ও আনপ্রেডিক্টেবল যে, তা যদি ভবিষ্যৎ সভ্যতার ইতিহাস বইয়ে স্থান পায়, তাতেও এক ফোটা অত্যুক্তি হবে না।
📊 নির্বাচনী ফলাফল:
▪️টেট্রাপড: ১৮
▪️গোলাপ: ১৬
▪️মোমবাতি: ১৬
▪️টুইন টাওয়ার: ১০
সর্বাধিক ভোট অর্জনের মাধ্যমে Akash Kanti Biswash (টেট্রাপড) আনুষ্ঠানিকভাবে ব্যাচ প্রতিনিধির আসনে অধিষ্ঠিত হয়েছেন— অভিনন্দন!
তবে এখানেই ইতিহাসের সমাপ্তি নয়!
সমান সংখ্যক ভোট পাওয়ায় Jaber Ibn Shihab (মোমবাতি) ও Yasir Sadik (গোলাপ)- এর ভাগ্য নির্ধারণে অপেক্ষা করছে আরেকটি রুদ্ধশ্বাস নির্বাচন।