18/05/2026
আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াস সালামু'আলা রাসূলিল্লাহ্।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার অসীম মেহেরবানীতে শরীয়াহ্ গ্র্যাজুয়েশন ইনস্টিটিউট ঢাকা শাখার কার্যক্রম শুরু হয়েছে গত এপ্রিল মাসেই। ইতিমধ্যে ইনস্টিটিউটে শরীয়াহ্ গ্র্যাজুয়েশন কোর্সের প্রথম ব্যাচে দুইটি সেকশনের কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে। ৩৫+ ছাত্র ভাইয়েরা উস্তাদদের তত্ত্বাবধানে কোর্সের নিয়মিত পড়াশুনা চালিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তবে আগ্রহী বাকি ভাইদের কথা বিবেচনায় নিয়ে শরীয়াহ্ গ্র্যাজুয়েশন ইনস্টিটিউট ঢাকা পরবর্তী মাস অর্থাৎ জুন ২০২৬-এ শরীয়াহ্ গ্র্যাজুয়েশন কোর্সের দ্বিতীয় ব্যাচ ভর্তি নিবে ইনশাআল্লাহ।
ইলমে ওয়াহীর আলোয় আলোকিত দ্বীনদার,পরহেজগার,মুত্তাকী দ্বায়ী ইল্লাল্লাহ তৈরি করা শরীয়াহ্ গ্র্যাজুয়েশন ইনস্টিটিউটের মুখ্য উদ্দেশ্য। এই লক্ষ্যকে সামনে রেখে বিগত প্রায় এক দশক ধরে শরীয়াহ্ গ্র্যাজুয়েশন ইনস্টিটিউটে শরীয়াহ্ গ্র্যাজুয়েশন কোর্সের কার্যক্রম চলছে।
দুনিয়াবী শত ব্যস্ততার মাঝেও আল্লাহর কিছু মুখলেস বান্দারা শরীয়াহ্ গ্র্যাজুয়েশন ইনস্টিটিউটের মাধ্যমে ইতিমধ্যেই শরীয়াহ্ গ্র্যাজুয়েশন কোর্স সম্পন্ন করেছেন। যারা এই কোর্স সম্পন্ন করেছেন তারা কেউই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র ছিলেন নাহ বরং তারা প্রত্যেকেই জাহেলি সেক্যুলার শিক্ষা কাঠামো থেকে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন সমাপ্ত করেছেন। দ্বীন ইসলাম সম্পর্কে প্রাতিষ্ঠানিকভাবে ইলম অর্জন করতে চান জেনারেল ব্যাকগ্রাউন্ডের এমন ভাইদের জন্যই শরীয়াহ্ গ্র্যাজুয়েশন কোর্স ডিজাইন করা।
✓কেন আপনি শরিয়াহ গ্রাজুয়েশন ইনস্টিটিউটকে অগ্রাধিকার দিবেন আপনার দ্বীনি শিক্ষা অর্জনের মাধ্যম হিসেবে? কী এই প্রতিষ্ঠানের অনন্য বৈশিষ্ট্য যা তাকে আলাদা করে অন্য সকল প্রতিষ্ঠান থেকে?
◑ নববী পরম্পরা অনুসারে সরাসরি উস্তাযগণের সুহবতে ইলম অর্জনের সুযোগ।
◑ উপমহাদেশের জমহুর উলামাদের নিকট গ্রহণযোগ্য দ্বীনি সিলসিলা অর্থাৎ দেওবন্দী ধারার মাদরাসার কারিকুলামের অনুকরণে একটি সমৃদ্ধ পাঠদান প্রক্রিয়া।
◑ বিভিন্ন বিষয়ভিত্তিক ও সময়ের চাহিদা অনুসারে দ্বীনি হালাকাহ।
◑ দক্ষ দ্বায়ী তৈরি করার লক্ষ্যে বিভিন্ন বিষয়,প্রেক্ষাপট ও সামাজিক অবস্থা ভিত্তিক দাওয়াতি ওয়ার্কশপ।
◑ বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা ও এসাইনমেন্টের মাধ্যমে ইলম অর্জনকে গতিশীল ও প্রাণবন্ত করে রাখার সর্বাত্মক চেষ্টা।
◑ শরিয়া গ্র্যাজুয়েশন ইনস্টিটিউটের মাধ্যমে শিক্ষার্থীরা ইলম পিপাসু, দ্বীন সম্পর্কে সচেতন একটি দ্বীনি সার্কেল খুঁজে পাবেন ইনশাআল্লাহ্।
📌ভর্তি কার্যক্রমের ব্যাপারে বিস্তারিত জানতে পেজে ইনবক্স করুন অথবা প্রদত্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করুন।