03/07/2026
আমাদের সবার প্রিয় উস্তাদ, জামিয়ার শ্রদ্ধেয় মুরুব্বি ও শাইখুল হাদিস ,আল-হাইয়াতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের সম্মানিত নাজেমে ইমতেহান, আল্লামা ইসমাইল বরিশালি সাহেব হাফিজাহিল্লাহ বর্তমানে ভীষণ অসুস্থ।
হুজুরের এই অসুস্থতার খবর আমাদের হৃদয়কে ব্যথিত করেছে। তিনি ইলমে দ্বীনের একনিষ্ঠ খাদেম , হাজারো তালিবুল ইলমের রাহবার। এই কঠিন মুহূর্তে হযরত এর জন্য জামিয়ার পক্ষ থেকে হজরতের জন্য বিশেষ দোয়ার দরখাস্ত রইলো।
আয় পরদিগার! আপনি আপনার এই মুখলিস বান্দাকে, দ্বীনের এই মহান খাদেমকে শেফায়ে কামেলা, আজেলা ও দায়েমা নসিব করুন। তাকে আবারও সুস্থ শরীরে ইলমে দ্বীনের খেদমত এবং আমাদের মাঝে ফিরে আসার তাওফিক দান করুন।
আমিন৷