KaharoL DangeR CluB

KaharoL DangeR CluB যদি রাত পোহালে শোনা যেত,
বঙ্গবন্ধু মরে নাই।
যদি রাজপথে আবার মিছিল হতো,
বঙ্গবন্ধুর মুক্তি চাই।

03/09/2022

এত বড় সম্মান, এতবড় উপহার আমি আর কখনও পাইনি
- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চা শ্রমিকদের কাছ থেকে স্বর্ণের চুড়ি উপহার পেয়েছিলেন জানিয়ে এই ঘটনা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আপনারা গণভবনে আমার সঙ্গে সাক্ষাতের সময় উপহার নিয়ে এসেছিলেন। সেই উপহার এখনও আমি হাতে পরে বসে আছি। আমি কিন্তু ভুলিনি। আমার কাছে এটা হচ্ছে সব থেকে অমূল্য সম্পদ। চা-শ্রমিক ভায়েরা চার আনা আট আনা করে জমিয়ে আমাকে এই উপহার দিয়েছেন। এত বড় সম্মান, এতবড় উপহার আমি আর কখনও পাইনি।

03/09/2022

শিক্ষনীয় গল্পঃ

একদিন গাধা বাঘকে বলল — "ঘাসের রং নীল। "

বাঘ উত্তর দিল — "না, ঘাসের রং সবুজ। "

কিছুক্ষনের মধ্যেই দু'জনের আলোচনা তুমুল তর্কে পরিণত হলে, তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হল।

রাজদরবারে সিংহের কাছে পৌঁছানোর আগেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল — " মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কি না?"

সিংহ উত্তর দিল -- " হ্যাঁ, ঘাসের রং নীল।"

গাধা তাড়াতাড়ি সিংহের কাছে পৌঁছালো এবং বলতে থাকল —" বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে। ওকে শাস্তি দিন।"

সিংহ তখন ঘোষণা করল --" বাঘকে ৫ বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া হল।"

গাধা খুশিতে লাফাতে লাগল এবং বলতে বলতে চলে গেল — " ঘাসের রং নীল, ঘাসের রং নীল।"

বাঘ শাস্তি মেনে নিল, কিন্তু সিংহকে জিজ্ঞাসা করল —" মহারাজ, আপনি আমায় শাস্তি দিলেন কেন যখন ঘাসের রং সত্যিই সবুজ।"

সিংহ বলল —" ঠিক, ঘাসের রং সবুজ।"

বাঘ জিজ্ঞাসা করল —" তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন?"

সিংহ উত্তর দিল —" তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল, সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মত সাহসী, বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছ এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছ।"

শিক্ষাঃ মুর্খের সাথে কখনো তর্কে যেওনা।

03/09/2022

আমি চাই না, আমার দেশের মানুষ কোনোরকম কষ্টে পাক-- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী বলেন,আমরা (অর্থনৈতিক ধাক্কা সামলাতে) ব্যবস্থা নিচ্ছি। কারণ আমি চাই না, আমার দেশের মানুষ কোনোরকম কষ্টে পাক। সেই ব্যাপারে যথেষ্ট (ব্যবস্থা নেওয়া হচ্ছে)...। কারণ রাজনীতি করিই তো তাদের (জনগণ) জন্য। জানি না, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বারবার, হয়তো এদেশের কল্যাণের জন্য, এদেশের মানুষের জন্যই।’পৃথিবী তো আজকে গ্লোবাল ভিলেজ। আমরা একজন আরেকজনের উপর ডিপেন্ডেড। সেখানে বিশ্বব্যাপী যেখানে মন্দা, বিশ্বব্যাপী পণ্যের দাম বেড়ে গেছে, বিশ্বব্যাপী উচ্চমূল্য আমরা তো এর থেকে বাইরে যেতে পারি না। আমরা তো সেই ধাক্কায় আমাদেরও ওপর এসে লাগছে।

#শেখহাসিনা

03/09/2022
03/09/2022

বাংলাদেশের অপর নাম
শেখ মুজিবুর রহমান..

শেখ হাসিনার জন্য
বাংলাদেশ ধন্য..

আমার টাকায় আমার সেতু
বাংলাদেশের পদ্মা সেতু...

বাঙালির আত্মনির্ভরশীলতার স্বপ্ন পূরণ করায়
ধন্যবাদ বাঙ্গালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

03/09/2022

শিক্ষা,শান্তি,প্রগতি
ছাত্রলীগের মূল নীতি।
ছাত্রলীগ কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না।
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।

Address

কাহারোল
Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when KaharoL DangeR CluB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share