23/05/2026
*স্বীকৃতি পেল অপ্টোমেট্রিস্ট (চক্ষু বিষয়ক চিকিৎসা পেশাজীবী)*
বাংলাদেশে অপ্টোমেট্রি (চক্ষু বিষয়ক চিকিৎসা) পেশার উন্নয়ন এবং মানসম্মত চক্ষুস্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে অপ্টোমেট্রিস্টদের (চক্ষু বিষয়ক চিকিৎসা পেশাজীবী) Practitioner সনদ প্রদানের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮ (২০১৮ সালের ৩৭ নং আইন)-এর ধারা ৪৮-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার উক্ত আইনের প্রথম তফসিলে (ধারা ২(ই) দৃষ্টব্য) ক্রমিক নং ৪(খ)-এ অপ্টোমেট্রি বিষয়ে (চক্ষু বিষয়ক চিকিৎসা) অর্নাস ডিগ্রি ও চক্ষু চিকিৎসক ১ (এক) বছর মেয়াদি ইন্টার্নশিপ সম্পন্নকারী ব্যক্তিদের “অপ্টোমেট্রি প্র্যাকটিশনার (Optometrist Practitioner)” হিসেবে স্বীকৃতি ও নিবন্ধনের জন্য শিক্ষাগত যোগ্যতা অনুমোদন প্রদান করেছে।
এ সিদ্ধান্তের মাধ্যমে যোগ্যতা অর্জনকারী অপ্টোমেট্রিস্টদের(চক্ষু বিষয়ক চিকিৎসা পেশাজীবী) পেশাগত পরিচয়, দায়িত্বশীল সেবা প্রদান এবং সুশৃঙ্খল প্র্যাকটিস কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের মতে, Practitioner সনদ কার্যক্রম চালু হলে প্রশিক্ষিত অপ্টোমেট্রিস্টদের (চক্ষু বিষয়ক চিকিৎসা পেশাজীবী) দক্ষতা মূল্যায়ন, পেশাগত মান নিয়ন্ত্রণ এবং জনগণের জন্য মানসম্মত ভিশন ও আই কেয়ার সেবা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। এ উদ্যোগ বাস্তবায়নের জন্য বিধিমালা, সনদ প্রদান, মনিটরিং ও কার্যকর তদারকি কাঠামোসহ প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।