17/06/2026
সতর্কীকরণ ও সচেতনতামূলক কার্যক্রম-
Green Chartered School and College কর্তৃক আয়োজিত সতর্কীকরণ ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহপাঠীদের অসচেতনতা ও অবিবেচনাপ্রসূত আচরণের ফলে সংঘটিত নানাবিধ দুর্ঘটনার বাস্তবচিত্র এবং অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়।
প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল তাদের মধ্যে সচেতনতা, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধের বিকাশ ঘটানো। তথ্যসমৃদ্ধ ও শিক্ষণীয় এই প্রামাণ্যচিত্রগুলো শিক্ষার্থীদের নিরাপদ, সুশৃঙ্খল ও প্রযুক্তির যথাযথ ব্যবহারে উদ্বুদ্ধ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
“সচেতনতাই নিরাপত্তার প্রথম ধাপ; আর সঠিক জ্ঞানই পারে একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নির্মাণ করতে।”