30/01/2021
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
** অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছিযে, আসছে সম্ভাব্য ২৭ মার্চ -২০২১ খ্রিঃ তারিখে উদযাপিত হতে যাচ্ছে আপনাদের প্রাণপ্রিয় দ্বীনি প্রতিষ্ঠান ফাজিলপুর ওয়ালিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার বিদায় সংবর্ধনা ও ছাত্র-ছাত্রীদের পুনর্মিলন অনুষ্ঠান।
* আমাদের প্রানপ্রিয় বড় হুজুর অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ
উপাধ্যক্ষ মাওলানা মেছবাহ উদ্দিন
সহকারী অধ্যাপক মাওলানা ইব্রাহীম খলিল
মাষ্টার আব্দুল কাইয়ুম
মৌলভী শাহ আলম
এবং রসুল আহমদ অফিস সহকারীর বিদায় সংবর্ধনা ।
ও ১৯৬৩ খ্রিঃ হইতে ২০২১ খ্রিঃ পর্যন্ত সকল ছাত্র- ছাত্রীদের প্রাণের মিলন মেলা ।
* “ এসো মিলি প্রাণের টানে শ্রদ্ধাও বন্ধুত্বের আহবানে “ *
তাই আর দেরি না করে আজই রেজিস্ট্রেশন করি।
* রেজিস্ট্রেশন করার নিয়মাবলীঃ *
১. পাশ -ফেল কোন বিষয় নয়, এই মাদ্রাসায় ভর্তি হওয়া সকল ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন করতে পারবেন।
২. প্রাক্তন ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন ফি- ৫০০/= টাকা । বর্তমান ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন ফি - ৫০০/= টাকা। পরিবারের মেহমান থাকলে জনপ্রতি ৫০০/= টাকা।
৩. রেজিস্ট্রেশনের শেষ তারিখ- ২৮-০২-২০২১ খ্রিঃ ।
৪. অনুষ্ঠান উদযাপনের সম্ভাব্য তারিখ ২৭ মার্চ-২০২১ খ্রিঃ।
৫. রেজিস্ট্রেশন করতে পারবেন অনলাইনে, মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কাছে, ব্যাচ ভিত্তিক মনোনিত ভাই-বোনদের নিকট, এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় মনোনিত ভাই-বোনদের নিকট।
৬. অনলাইনে রেজিস্ট্রেশন করতে হলে আগে টাকা পাঠিয়ে ফরম রেজিস্ট্রেশন করে নিশ্চিত হওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে ফোন করে জেনে নিবেন।
৭. রেজিস্ট্রেশন করার পর ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন কপি বুঝে নিবেন। অনুষ্ঠানে আসার সময় রেজিস্ট্রেশন কপি সাথে আনবেন।
৮. ২ কপি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে।
৯.আপনি যদি অনলাইনে আবেদন করেন ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন কপি অনলাইনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক থেকে বুঝে নিবেন।
১০. আপনি যদি দূর দূরান্তে থাকেন, আসতে পারতেছেন না তাহলে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করুন।
১১. অনলাইন আবেদনে কোন সমস্যা বা বুঝতে না পারলে নিম্ন নাম্বারে যোগাযোগ করবেন- মুহাম্মদ মহিউদ্দিন ( প্রাক্তন ছাত্র- ২০০৪ খ্রিঃ ব্যাচ ) ০১৯৭৫-৪৩২৮৭৩, ০১৮১৫-৪৩২৮৭৩
১২. যোগাযোগ করতে বা টাকা পাঠাতে বিকাশ করুন-
১. অধ্যক্ষ মাঈনুদ্দীন খোন্দকার - ০১৮৭৬-৯৯২৪২৪
২. মাওলানা জাহাঙ্গীর আলম - ০১৮১৫-৫০৩০৭২
৩. মাওলানা আলি আজম - ০১৮১৫- ৬০৭৫৫৫
বিঃ দ্রঃ - আমরা যারা অত্র প্রতিষ্ঠানের ছাত্র ব্যাচ ভিত্তিক ম্যাসেন্জার গ্রুপ করে এক অপরের সাথে যোগাযোগ করে এই সংবাদটি পৌঁছে দিব এবং সবাইকে রেজিস্ট্রেশন করার আহবান করব। আশা করি আমরা বেঁচে থাকতে এমন অনুষ্ঠান আর জীবনে পাবোনা, আমাদের প্রাণ প্রিয় শিক্ষকদের আর পাবো না এমন বিদায় দিতে। এমনকি আমাদের বড় ভাই, ছোট ভাই ও বন্ধু-বান্ধবদের সাথে দেখা করার জন্য এমন সুযোগ যেন না হারাই। আর যারা দূর দুরান্তে আছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি না আসতে পারেন কোন অজুহাত না দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, আপনি হয়তো আসতে পারবেন না কিন্তু আপনার নামটিতো ম্যাগাজিন বইতে থাকবে। এমন ম্যাগাজিনে ছবি আসার কয়জনের ভাগ্যই আছে। আপনাদের সকলের কাছে অনুরোধ পোষ্টটি শেয়ার করবেন, যতটা গ্রুপে পারেন শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দিবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশগ্রহন করতে।
এবং আপনারা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সহযোগিতা করুন মনে রাখবেন ছাত্রভাইদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান বাস্তবায়ন করতে কষ্ট হয়ে যাবে। আশা করি আপনারা স্ব-স্ব জায়গায় থেকে সহযোগিতা করবেন।
অনলাইন ফরম পূরণ করতে যদি Google account Sign in চাইলে আপনার যে কোন ব্রাউজারে gmail account Sign in করে নিন। নতুবা এই ফরম Open হবে না।
অনলােইনে আবেদনের লিংক -https://forms.gle/zG2AJBuXxdsJ6hWY6
Google Forms - create and analyze surveys, for free.
accounts.google.com