30/06/2022
@ জরুরী @
কিছু সংখ্যক শিক্ষার্থী ১ম এবং দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ না করায় আগামী রবিবার(০৩/০৭/২২)সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে টিকা কার্যক্রম চলমান থাকবে।সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১২-১৮ বছরের শিক্ষার্থী এবং ১২-১৮ বছরের সকল নাগরিককে কোভিড-১৯ ১ম এবং ২য় ডোজ ফাইজার টিকা দেওয়া হবে(যারা ১ম এবং ২য় ডোজ টিকা গ্রহণ করেনি)।১ম ডোজ গ্রহণের পর ২৮ দিন পূর্ণ না হলে ২য় ডোজ গ্রহণ করা যাবে না।
যারা ভ্যাক্সিন নিতে আসবে তারা টিকা কার্ড(দুই কপি) অথবা জন্মনিবন্ধন এর ফটোকপি (তিন কপি)সাথে নিয়ে আসবে।টিকা কার্ড / নিবন্ধন কপির পিছনে বিদ্যালয়ের নাম, শ্রেনী, রোল, মোবাইল নম্বর এবং কোন ডোজ তা অবশ্যই উল্লেখ করতে হবে। টিকা গ্রহনের পর এক কপি বিদ্যালয়ে জমা দিতে হবে।(টিকা কার্ড /জন্ম নিবন্ধন কার্ড না থাকলে সাদা কাগজে বিদ্যালয়ের নাম,নিজের নাম, শ্রেনী,রোল,মোবাইল নম্বর এবং কততম ডোজ তা লিখে তিন কপি জমা দিতে হবে)।
প্রধান শিক্ষক